📄 মিল্লাতে ইবরাহিমের অনুসারী
আল্লাহ বলেন,
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَهِمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ
মিল্লাতে ইবরাহিম থেকে কেবল ওই ব্যক্তিই বিমুখ হতে পারে, যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে। [সুরা বাকারা (০২) : ১৩০]
সুতরাং মুমিন সর্বাবস্থায় মিল্লাতে ইবরাহিমের অনুসরণ করবে। সে মিল্লাতে ইবরাহিমের মোকাবিলায় নিজের অপরিণত বোধকে দাঁড় করাবে না। কখনো যদি তার যুক্তির সঙ্গে মিল্লাতে ইবরাহিমের দাবির সংঘর্ষ হয়, তাহলে সে নিজের যুক্তি ছুঁড়ে ফেলে এবং মিল্লাতে ইবরাহিমের সামনে নিজেকে আনুগত্যপরায়ণ বান্দার মতো সঁপে দেয়। আল্লাহ বলেন,
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَءُوا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ
তোমাদের জন্য ইবরাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ-যখন তারা নিজ সম্প্রদায়ের লোকদের বলল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর উপাসনা করো, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের অস্বীকার করলাম। আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হলো, যতক্ষণ-না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে। [সুরা মুমতাহিনা (৬০) : ০৪]
ইবরাহিম আ. নিজের দুর্বলতা ও একাকিত্বের সময়ই তাগুত ও তাগুত-পূজারিদের সঙ্গে স্পষ্ট সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন।
এ ক্ষেত্রেও উপাস্যের পূর্বে উপাসকের সম্পর্ক ছিন্নের সঙ্গে ঘোষণা দিয়েছেন। কারণ, অনেক সময় এমন হয়, মানুষ বাতিল উপাস্যের উপাসনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঠিকই; কিন্তু বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে তার উপাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস করে না।
এমন ব্যক্তি মিল্লাতে ইবরাহিম বাস্তবায়ন করতে পারেনি। উপরন্তু তিনি শুধু সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েই ক্ষান্তি দেননি; বরং সঙ্গে এ-ও বৃদ্ধি করেছেন— 'আমরা তোমাদের অস্বীকার করলাম,' যাতে করে আল্লাহর বন্ধু এবং তাগুতের দোসরদের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এরপর বলেছেন, 'আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হলো।'
এ ক্ষেত্রে তিনি বিদ্বেষের ওপর শত্রুতার প্রসঙ্গকে অগ্রবর্তী করেছেন। কারণ, শত্রুতা থাকে প্রকাশ্যে আর বিদ্বেষ থাকে অন্তরে সুপ্ত। অনেকে ভেতরে বিদ্বেষ লালন করলেও শত্রুতা প্রকাশের সাহস করে না। এটা কখনোই মিল্লাতে ইবরাহিমের সঙ্গে সমঞ্জস নয়। তাগুত ও তার উপাসকদের প্রতি এই শত্রুতা অব্যাহত থাকবে, যতক্ষণ-না তারা এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করে।
টিকাঃ
*** মিল্লাতে ইবরাহিম সম্পর্কে জানতে পড়ুন আমার অনূদিত- মিল্লাতে ইবরাহিমের জাগরণ।