📘 কুফর ও তাকফির > 📄 নিষিদ্ধ বিষয়ে লিপ্ত হওয়া

📄 নিষিদ্ধ বিষয়ে লিপ্ত হওয়া


ক. শরিয়া যেসব বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছে, কেউ যদি এমন কোনো বিশ্বাস লালন করে; অথবা নিজের পক্ষ থেকে এমন কোনো আকিদা উদ্ভাবন করে, যা শরিয়তের স্বীকৃত আকিদা, জরুরিয়াতে দীন বা ইমানের শর্ত ও তার অপরিহার্য বিষয়সমূহের সঙ্গে সাংঘর্ষিক ও বিরোধপূর্ণ হয়, তাহলে সে কাফির হয়ে যাবে।
খ. গ্রন্থের শুরুতে আমরা ইমানের পাঁচটি মৌলিক শর্তের কথা উল্লেখ করেছি। এই শর্তগুলোর কোনো একটি যদি অবিদ্যমান থাকে, তাহলে ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায়। যেমন: একটি শর্ত হচ্ছে সন্তুষ্টি ও ভালোবাসা। এখন কেউ যদি ইসলামের কোনো অকাট্য বিধানকে ভালো না বাসে বা তার প্রতি ঘৃণা লালন করে; কিংবা জেনেবুঝে কুফরি কোনো বিষয়ের ওপর সন্তুষ্টি ও ভালোবাসা প্রকাশ করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আরেকটি শর্ত হচ্ছে সম্মান ও শ্রদ্ধা করা। এখন কেউ যদি আল্লাহ, তাঁর রাসুল বা ইসলামের যেকোনো স্বীকৃত বিষয়কে সম্মান ও শ্রদ্ধা না করে বা তার অবমাননা করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আরেকটি শর্ত হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ। এখন কেউ যদি জেনেবুঝে ইসলামের শাশ্বত কোনো বিধানের ব্যাপারে আত্মসমর্পণ না করে কিংবা তা প্রত্যাখ্যান করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আরেকটি শর্ত হচ্ছে ইসলাম ছাড়া অন্য সব ধর্ম-আদর্শ-মতবাদ-দীন থেকে সম্পর্কহীন হওয়া। এখন কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়েও ইয়াহুদিধর্ম, খ্রিষ্টধর্ম, হিন্দুধর্ম, কাদিয়ানি মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদির সঙ্গে নিজেকে সম্পর্কযুক্ত রাখে; কিংবা সেগুলোকে হক, অনুসরণীয় এবং এই যুগের জন্য আদর্শ ব্যবস্থা বলে মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে। এই তাকফিরের মূল কারণ কবিরা গুনাহে লিপ্ত হওয়া নয়; বরং এর মূল কারণ হচ্ছে, ইমানের মৌলিক শর্ত নষ্ট বা অবিদ্যমান হয়ে যাওয়া।

📘 কুফর ও তাকফির > 📄 কুফরের প্রতি সন্তুষ্টিও কুফর

📄 কুফরের প্রতি সন্তুষ্টিও কুফর


কুফর ও এর প্রচার-প্রসারে সন্তুষ্ট হওয়া এবং স্বেচ্ছায়-সাগ্রহে নিজে কুফর প্রচার করা ও তার শিক্ষা দেওয়াকেও ফকিহগণ কুফর বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনু হাজার হাইতামي রাহ. লেখেন,
وَمِنَ الْمُكَفِّرَاتِ أَيْضاً أَنْ يَرْضَى بِالْكُفْرِ وَلَوْ ضِمْناً كَأَنْ يَسْأَلَهُ كَافِرٌ يُرِيدُ الْإِسْلَامَ أن يلقنه كلمة الإسلام فلا يفعل، أو يقول له: اصبر حتى أفرغ من شغلي أو خطبتي. لو كان خطيباً, أو كأن يشير عليه بأن لا يسلم وإن لم يكن طالباً للإسلام فيما يظهر... والذي يظهر أنه يكفر بذلك... أو يشير على مسلم بأن يرتد، وإن كان مريداً للردة، كما هو ظاهر. أو يكرهه على الكفر على الأصح أو يطلب منه أو من كافر الكفر... حيث قال في يهودي تنصر.
'কুফর অপরিহার্যকারী আরেকটি বিষয় হলো কোনো মুসলিম কুফরের ওপর সন্তুষ্ট হওয়া, যদিও তা পরোক্ষভাবেই হোক না কেন। উদাহরণস্বরূপ, কোনো কাফির ইসলামগ্রহণের ইচ্ছা প্রকাশ করে তাকে কালিমা পড়ানোর জন্য বলল; কিন্তু সে তা করল না অথবা এ কথা বলে বসল যে, তুমি ধৈর্য ধরো; আমি আমার ব্যস্ততা বা বক্তৃতা শেষ করে আসি— যদি সে বৃক্তা হয়। অথবা কাউকে এই পরামর্শ দিলো যে, সে যেন ইসলামগ্রহণ না করে। যদি বাহ্যিকভাবে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করতে আগ্রহী না-ও হয়, তবু পরামর্শদাতা কাফির হয়ে যাবে। অথবা কোনো মুসলিমকে এই পরামর্শ দিলো যে, সে যেন মুরতাদ হয়ে যায়, বাস্তবেই সেই ব্যক্তি মুরতাদ হতে ইচ্ছুক হলেও পরামর্শদাতা কাফির হয়ে যাবে। অথবা কাউকে যদি কুফরের ওপর বাধ্য করে; কিংবা কারও থেকে কুফর তলব করে, এমনকি কোনো কাফিরের থেকেও যদি কুফর তলব করে— যেমন: কোনো ইয়াহুদিকে বলল, তুই খ্রিষ্টান হয়ে যা, তাহলেও সে কাফির হয়ে যাবে。
আল্লামা ইবনু নুজায়ম রাহ. লেখেন,
وَبِأَمْرِهِ امْرَأَةً بِالارْتِدَادِ لِتَبِينَ مِنْ زَوْجِهَا وَبِالْإِفْتَاءِ بِذَلِكَ وَإِنْ لَمْ تَكْفُرُ الْمَرْأَةُ بِنَاءً عَلَى أَنَّ الرِّضَا بِكُفْرِ غَيْرِهِ كُفْرُ.
'কেউ যদি কোনো নারীকে মুরতাদ হতে আদেশ দেয় বা ফাতওয়া দেয়, যাতে সে তার স্বামী থেকে পৃথক হয়ে যেতে পারে, তাহলে সে (আদেশ বা ফাতওয়াদাতা) কাফির হয়ে যাবে; যদি সে নারী মুরতাদ না-ও হয়। কারণ, অন্যের কুফরের ওপর সন্তুষ্টিও কুফর।’
কুফরের প্রতি সন্তুষ্টির কারণে ব্যক্তি কাফির হলেও কোনো কাফির ইসলামের প্রতি সন্তুষ্ট হলে তাকে মুমিন বলা হয় না। কারণ, কুফরের প্রতি সন্তুষ্ট হওয়ার দ্বারা ইমানের একটি অপরিহার্য মৌলিক শর্ত নষ্ট হয় বিধায় ব্যক্তির ইমানও ভঙ্গ হয়; কিন্তু একজন কাফিরের মধ্যে ইমানের হাকিকত ও অন্যান্য শর্তের উপস্থিতি ছাড়া কেবল একটিমাত্র শর্ত বিদ্যমান থাকার কারণে তাকে ইমানদার বলার সুযোগ নেই। ইমাম ইবনু হাজার হাইতামি রাহ. লেখেন,
ولو رضي كافر بالإسلام أو أكره كافراً آخر عليه أو عزم عليه في المستقبل لم يكن بذلك مسلماً.
'কোনো কাফির যদি ইসলামের ওপর সন্তুষ্ট হয়; অথবা অন্য কোনো কাফিরকে ইসলামগ্রহণে বাধ্য করে; কিংবা ভবিষ্যতে ইসলাম গ্রহণ করার প্রত্যয় রাখে, তাহলে এর দ্বারা সে মুসলিম হয় না。

টিকাঃ
৩২২ আল-ইলাম বি কাওয়াতিয়িল ইসলাম: ১৩৩।
৩২৩ আল-বাহরুর রায়িক: ৫/১৩৩।
৩২৪ আল-ইলাম বি কাওয়াতিয়িল ইসলাম: ১০০।

📘 কুফর ও তাকফির > 📄 ইসলাম ছাড়া অন্যান্য দীনের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করা কুফর

📄 ইসলাম ছাড়া অন্যান্য দীনের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করা কুফর


কাজি ইয়াজ রাহ. লেখেন,
ولهذا نُكَفِّر من لم يُكَفِّر من دَانِ بِغَيْر ملّة الْمُسْلِمِين مِن المِلَلِ أَو وَقَفَ فِيهِم أَو شَكٍّ أَو صَحَّح مَذْهَبَهُم وإن أَظْهَر مَع ذَلِكَ الْإِسْلَامِ وَاعْتَقَدَه وَاعْتَقَدَ إِبْطَالَ كُلَّ مذْهَب سِواه فَهُو كَافِر بِإِظْهَارِهِ مَا أَظْهَر من خِلَاف ذَلِك.
'মুসলিমদের দীন ছাড়া যারা অন্য কোনো দীনের আনুগত্য করে; যে ব্যক্তি তাদের তাকফির করে না; কিংবা তাদের কুফরের ব্যাপারে নীরব অবস্থান গ্রহণ করে বা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করে; অথবা তাদের মতবাদকে বিশুদ্ধ বলে, আমরা এমন লোকদেরও তাকফির করি। তারা যদি এর পাশাপাশি নিজেদের মুসলিম বলে দাবি করে, ইসলামের আকিদা রাখে, ইসলাম ছাড়া অন্য সব মতবাদকে বাতিল বলে বিশ্বাস করে, তবু তারা কাফির। কারণ, তারা আচরণে এর বিপরীত বিষয় প্রকাশ করেছে。
সুস্পষ্ট কাফিরদের তাকফির না করা বা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করাও কুফর। কারণ, এর দ্বারা ইসলাম ছাড়া অন্য সব দীনের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন হয় না। সুতরাং যারা কাদিয়ানি, ধর্মনিরপেক্ষ (Secular) বা গণতন্ত্রে বিশ্বাসীদের তাকফির করবে না বা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ করবে, তারাও কাফির হয়ে যাবে। তারা মুখে যতই বলুক না কেন ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং ইসলাম ছাড়া সবকিছু বাতিল; কিন্তু ইচ্ছাকৃতভাবে এর ভিন্ন আচরণের কারণে তাদের কাজ তাদের উক্তিকে সমর্থন করে না। এ কারণে বাহ্যিক অবস্থা বিবেচনা করেই তাদের ব্যাপারে কুফরের সিদ্ধান্ত প্রদান করা হবে। এভাবে কেউ যদি সন্তুষ্টিচিত্তে কুফরের প্রতীক ব্যবহার করে, তা ক্রুশ হোক কিংবা অন্য কোনো প্রতীক, তাহলেও সে কাফির হয়ে যাবে। আল্লামা ইবনু নুজায়ম রাহ. লেখেন,
وَبِوَضْعِ فَلَنْسُوَةِ الْمَجُوسِيِّ عَلَى رَأْسِهِ عَلَى الصَّحِيحِ إِلَّا لِضَرُورَةِ دَفْعِ الْحَرِّ أَوْ الْبَرْدِ وَبِشَدِّ الزُّنَّارِ فِي وَسَطِهِ إِلَّا إِذَا فَعَلَ ذَلِكَ خَدِيعَةً فِي الْحَرْبِ وَطَلِيعَةً لِلْمُسْلِمِينَ وَبِقَوْلِهِ مُعَلِّمُ صِبْيَانِ الْيَهُودِ خَيْرُ مِنْ الْمُسْلِمِينَ بِكَثِيرٍ فَإِنَّهُمْ يَقْضُونَ حُقُوقَ مُعَلِّمِي صِبْيَانِهِمْ.
'মাজুসিদের (পারসিক ধর্মের অনুসারী অগ্নিপূজক) ধর্মীয় টুপি মাথায় রাখলে বিশুদ্ধ মত অনুযায়ী কাফির হয়ে যাবে; তবে রোদ বা শীত প্রতিরোধের জন্য ব্যবহার করলে ভিন্ন কথা। শরীরের মধ্যভাগে বিধর্মীদের বিশেষ বেল্ট ব্যবহার করলেও কাফির হয়ে যাবে; তবে যুদ্ধে তাদের ধোঁকা দিতে বা মুসলিম সৈন্যদের কোনো লক্ষণ বোঝানোর জন্য ব্যবহার করলে ভিন্ন কথা। কেউ যদি বলে, ইয়াহুদি শিশুদের শিক্ষকরা মুসলিমদের চেয়ে অনেক উত্তম। কারণ, তারা শিশুদের শিক্ষক হওয়ার হক আদায় করে, তাহলেও সে কাফির হয়ে যাবে。

টিকাঃ
আশ-শিফা বি তারিফি হুকুকিল মুসতাফা মাআ হাশিয়াতিশ শুমুন্নি: ২/২৮৬।
আল-বাহরুর রায়িক: ৫/১৩৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00