📘 কুফর ও তাকফির > 📄 ইমাম ইজ্জুদ্দিন ইবনু আবদিস সালামের দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য

📄 ইমাম ইজ্জুদ্দিন ইবনু আবদিস সালামের দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য


ইমাম ইজ্জুদ্দিন ইবনু আবদিস সালাম রাহ. (মৃত্যু: ৬৬০ হিজরি) বলেন,
فإن قيل: يلزم من الاختلاف في كونه سبحانه في جهة أن يكون حادثا؟ قلنا: لازم المذهب ليس بمذهب، لأن المجسمة جازمون بأنه في جهة، وجازمون بأنه قديم أزلي، ليس بمحدث. فلا يجوز أن ينسب إلى مذهب من يصرح بخلافه، وإن كان لا زما من قوله.
'যদি প্রশ্ন করা হয়, আল্লাহকে কোনো দিকে অবস্থিত বলার দ্বারা তো এটা অপরিহার্য হচ্ছে যে, তিনি অনিত্য (নশ্বর)। আমরা এর জবাবে বলব, কোনো মাজহাবের লাজিম (অপরিহার্য বিষয়) মূল মাজহাব নয়। কারণ, মুজাসসিমা (দেহবাদী) গোষ্ঠী মনে করে, আল্লাহ কোনো দিকে অবস্থিত। অথচ তারা এ-ও বিশ্বাস করে, তিনি নিত্য (অবিনশ্বর) ও চিরন্তন; অনিত্য (নশ্বর) নন। সুতরাং কারও মাজহাবের দিকে এমন কোনো কথা সম্পৃক্ত করা বৈধ হবে না, যে স্পষ্টভাষায় যার বিপরীত বক্তব্য দেয়; যদিও তার কথার লাজিম তা-ই হয়।

টিকাঃ
১০৭ কাওয়ায়িদুল আহকাম ফি মাসালিহিল আনাম, কায়িদাতুন ফি বায়ানি মুতাআল্লিকাতিল আহকাম: ১/২০৩।

📘 কুফর ও তাকফির > 📄 ইমাম শাতিবির দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য

📄 ইমাম শাতিবির দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য


ইমাম শাতিবি রাহ. (মৃত্যু: ৭৯০ হিজরি) লেখেন,
الذي كنا نسمعه من الشيوخ أن مذهب المحققين من أهل الأصول أن الكفر بالمآل ليس بكفر في الحال، كيف والكافر ينكر ذلك المآل أشد الإنكار ويرمي مخالفه به، ولو تبين له وجه لزوم الكفر من مقالته لم يقل بها على حال.
'আমরা শায়খদের থেকে শুনে আসছি যে, উসুল-শাস্ত্রবিদ মুহাক্কিক আলিমগণের মাজহাব হলো, কোনো কথা বা কাজের লাজিম কুফর হলে সেটাকে তৎক্ষণাৎ কুফর বলার সুযোগ নেই। সেটাকে কুফর বলা কীভাবে সম্ভব, যেখানে সেই ব্যক্তি এসব লাজিমকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং তার বিরোধীদের সেই অভিযোগ ছুঁড়ে মারে। এমনকি তার সামনে যদি স্পষ্ট হয়ে যেত যে, তার কথার লাজিম হিসেবে কুফর সাব্যস্ত হচ্ছে, তাহলে সে কোনো অবস্থাতেই সেই কথা বলত না।’

টিকাঃ
** আল-ইতিসাম, মাসায়িল ফি হাদিসি ইফতিরাকিল উম্মাতি আলা সালাসিন ওয়া সাবইনা ফিরকাতান: ২/৭০৮।

📘 কুফর ও তাকফির > 📄 ইবনু তাইমিয়ার দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য

📄 ইবনু তাইমিয়ার দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য


ইমাম ইবনু তাইমিয়া রাহ. (মৃত্যু : ৭২৮ হিজরি) লেখেন,
لا يلزم إذا كان القول كفرا أن يكفر كل من قاله مع الجهل والتأويل؛ فإن ثبوت الكفر في حق الشخص المعين كثبوت الوعيد في الآخرة في حقه، وذلك له شروط وموانع.
'কোনো কথা কুফর হওয়ার দ্বারা এটা অপরিহার্য হয় না যে, যারাই অজ্ঞতা বা তাওয়িলের (ব্যাখ্যা) সঙ্গেও সেই কথা বলবে, তাদের সবাইকে তাকফির করা হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে কুফর সাব্যস্ত হওয়া আখিরাতে তার ব্যাপারে শান্তি সাব্যস্ত হওয়ার মতোই। আর এর অনেক শর্ত ও প্রতিবন্ধকতা রয়েছে।

টিকাঃ
*** মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়া, ফাসলু কালামি রাফিজি আলা দালালাতিল আকলি ইনদাহু আলাল আফআলিল ইখতিয়ারিয়া ওয়ার রাদ্দি আলাইহি : ৫/২৪০।

📘 কুফর ও তাকফির > 📄 আল্লামা শামির দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য

📄 আল্লামা শামির দৃষ্টিতে লুজুম ও ইলতিজামের পার্থক্য


আল্লামা ইবনু আবিদিন শামি রাহ. (মৃত্যু: ১২৫২ হিজরি) লেখেন,
أما المعتزلة فمقتضى الوجه حل مناكحتهم؛ لأن الحق عدم تكفير أهل القبلة، وإن وقع إلزاما في المباحث اه. وقوله: "وإن وقع إلزاما في المباحث" معناه: وإن وقع التصريح بكفر المعتزلة ونحوهم عند البحث معهم في رد مذهبهم بأنه كفر، أي يلزم من قولهم بكذا الكفر، ولا يقتضي ذلك كفرهم؛ لأن لازم المذهب ليس بمذهبهم.
'দলিলের দাবি হলো, মুতাজিলাদের সঙ্গে বিয়ে বৈধ হবে। কারণ, হক মত হলো, আহলে কিবলাকে তাকফির করা হবে না; যদিও বিভিন্ন অধ্যায়ে লাজিম হিসেবে তাদের তাকফিরের কথা এসেছে। অর্থাৎ, মুতাজিলাদের খন্ডন প্রসঙ্গে ফকিহগণের বিভিন্ন আলোচনায় এরূপ কথা এসেছে যে, এটা (মুতাজিলা মতবাদের ১. অন্তর্ভুক্ত বিষয়) কুফর। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তাদের এ কথার কারণে কুফর লাজিম (অপরিহার্য) হয়; কিন্তু এ কারণে তারা কাফির হবে না। কারণ, মাজহাবের লাজিম মূল মাজহাব নয়। (তাই স্রেফ এর ভিত্তিতে তাকফির হয় না।)'

টিকাঃ
১১০ হাশিয়াতু ইবনি আবিদিন আলাদ দুররিল মুখতার, কিতাবুন নিকাহ, ফাসলুন ফিল মুহাররামাত: ৩/৪৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00