📘 কোমল হৃদয়ের ক্রন্দন > 📄 ওয়াইজদের ক্রন্দন

📄 ওয়াইজদের ক্রন্দন


১০১. হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহুমা বলেন: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ وَهُوَ يَقُولُ : لَا تَنْسَوُا الْعَظِيمَتَيْنِ قُلْنَا : وَمَا الْعَظِيمَتَانِ ◌ قَالَ : الْجَنَّةُ وَالنَّارُ ◌ ثُمَّ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذَكَرَ ◌ ثُمَّ بَكَى حَتَّى جَرَى أَوَائِلُ دُمُوعِهِ جَانِبَيْ لِحْيَتِهِ ◌ ثُمَّ قَالَ : وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ◌ لَوْ تَعْلَمُونَ مِنْ عِلْمِ الْآخِرَةِ مَا أَعْلَمُ ◌ لَمَشَيْتُمْ إِلَى الصَّعِيدِ ◌ فَلْتَخْشَيَنَّ عَلَى رُؤُوسِكُمُ التُّرَابَ ◌
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনছিলাম। তিনি বললেন, বড় দু’টি বিষয়কে তোমরা ভুলে যেও না। জিজ্ঞেস করি, বড় দু’টো বিষয় কী? জবাব দিলেন, জান্নাত ও জাহান্নাম। এরপর তিনি উপদেশ প্রদান করতে থাকেন আর কাঁদেন। চোখের পানিতে দাড়ি ভিজে যায়। আরো বলেন, আল্লাহর শপথ! আমি আখিরাতের যৎটুকু জ্ঞান রাখি তা যদি তোমরা রাখতে, তাহলে পাহাড়ে চলে যেতে এবং মাটিতে পড়ে গড়াগড়ি করতে।
১০২. হযরত বকর ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু মূসা বসরায় এক বক্তব্য প্রদান করেন। তিনি জাহান্নাম নিয়ে আলোচনা করেন। তখন কাঁদতে লাগলেন। চোখের পানি মিশ্র দিয়ে গড়িয়ে যেতে লাগলো। দৃশ্যটি দেখে উপস্থিত লোকজনও কাঁদলেন।
১০৩. হযরত আবু কুরাইল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আমর রাদিআল্লাহু আনহুমা বলেন, যদি কোন জাহান্নামী দুনিয়াতে ফিরে আসতো, তাহলে তার বীভৎস চেহারা ও দুর্গন্ধে দুনিয়ার সকল মানুষ মৃত্যুবরণ করতো। একথা বলে তিনি খুব কাঁদেন।
১০৪. হযরত আব্বাদ ইবনে মানসুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদি ইবনে আরাতা আমাদের নিকট বক্তব্য দিয়েছিলেন। ওয়াজ করার সময় নিজে কাঁদলেন, উপস্থিত সকলকেও কাঁদালেন। বললেন, তোমরা ঐ লোকটির মতো হয়ে যাও, যে তার ছেলেকে উপদেশ দিয়েছিল, 'বৎস! মৃত্যু পর্যন্ত এমনভাবে নামায পড়ো যেনো এটাই তোমার জীবনের শেষ নামায। বৎস! এসো আমরা এমন দু'জন লোকের মতো আমল করি, যাদেরকে জাহান্নামের পাশে দাঁড় করিয়ে প্রশ্ন করা হচ্ছে।' আব্বাদ একজন সাহাবীর সূত্রে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'একদল ফিরিশতার হৃদয় আল্লাহর ভয়ে কাঁপছে। চোখ দিয়ে পানি ঝরছে। আকাশ ও জমিন সৃষ্টির পর থেকে একদল ফিরিশতা সিজদাবান আছেন, কিয়ামত পর্যন্ত তাঁরা মাথা উত্তোলন করেন না। আরেক দল ফিরিশতা কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত তারা সারি ভাঙবেন না। কিয়ামতের দিন যখন তাঁদের সামনে আল্লাহ তা'আলা প্রকাশ হবেন, তারা তাঁর দিকে দৃষ্টিপাত করবেন এবং বলবেন, আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি। আমরা তো আপনার শান অনুযায়ী ইবাদাত করতে পারি নি।
১০৫. মক্কার শায়খ হযরত আবু জারিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি উমর ইবনে আবদুল আজিজকে মিম্বরে বসে কাঁদতে দেখেছি। অধিক ক্রন্দনে তিনি কথা বলতে পারছিলেন না।
১০৬. হযরত আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খানাচিরা নামক স্থানে আমি উমর ইবনে আবদুল আজিজকে মিম্বরে উঠতে দেখি। তখন তাঁর দাড়ি বেয়ে চোখের পানি পড়ছিলো। যখন মিম্বর থেকে নেমে পড়লেন, তখনও কাঁদছিলেন।
১০৭. হযরত হাজ্জাজ ইবনে সাফওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদীনা মুনাওয়ারার এক ব্যক্তি মুহাম্মাদ ইবনে কা’বকে সঙ্গে নিয়ে উমর ইবনে আবদুল আজিজের সাথে সাক্ষাৎ করেন। উমর মুহাম্মাদকে বললেন, আবু হামযা! তোমার ভাই বুসর ইবনে সাঈদের এই নিম্নসঙ্কতার মধ্যে কী ক্ষতি ছিল! এটুকু বলে তিনি এতো কাঁদলেন, মনে হচ্ছিলো মাটিতে পড়ে যাবেন। এরপর আবার বলেন, আল্লাহর শপথ! বুসর যেভাবে নিম্নসঙ্কতা ও ইবাদতের মধ্যে অটল ছিলেন, অনুরূপভাবে জ্ঞান ও প্রজ্ঞায় অবিচল ছিলেন।
১০৮. হযরত আবু বকর হাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাজ্জাজকে মিশরে বসে খুতবা দিতে দেখেছি। তিনি বলেন, লোকজন! আগামীকাল তোমরা আল্লাহর সম্মুখে দাঁড়ায়ে। সবাইকে তখন প্রশ্ন করা হবে, তাই প্রত্যেকেরই উচিৎ আল্লাহকে ভয় করা। সেদিনের অবস্থান নিয়ে চিন্তা করা উচিৎ। ঐ জায়গায় ভ্রান্ত লোকেরা ধ্বংস হবে। জ্ঞানবুদ্ধি বিলুপ্ত হবে। ফায়সালা থাকবে একমাত্র আল্লাহর কাছে। প্রত্যেকেরই বিনিময় পাবে নিজ নিজ কর্মানুসারে। নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আমল করো, সেদিন আসার আগেই ছুটে চলো, যেদিন আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটুকু বলে তিনি মিশরে থেকেই কাঁদতে লাগলেন। চোখের পানি তার দাঁড়িয়ে বয়ে গড়িয়ে পড়তে লাগলো।
১০৯. হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজ্জাজ আমাদেরকে বক্তব্য দেন, আদমসন্তান! আজ তুমি আহার করছো, আগামীকাল তোমাকে খাওয়া হবে! এরপর তিনি কাঁদতে কাঁদতে তিলাওয়াত করলেন- كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ তখন চোখের পানিতে তাঁর পাগড়ির শিমলা ভিজে গেলো। [আয়াতের অর্থ- প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (৩:১৮৫)]
১১০. হযরত আবু বকর ইবনে আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজ্জাজকে একদিন মিম্বরে খুত্বা দিতে শুনলাম। তিনি বলছিলেন, আদমসন্তান! তুমি ঘরে বসে আছো, এরপর তোমার কাছে একজনের আগমন হলো যিনি হচ্ছেন মৃত্যুর ফিরিশতা। তিনি তার হাত তোমার শরীরে রাখলেন, এতে নিস্তেজ হয়ে পড়লো তোমার দেহখানা। এরপর তিনি চলে গেলেন তোমার আত্মা নিয়ে। পরিবার পরিজন তোমাকে গোসল দিয়ে কাফন পরালো। কবরে নিয়ে দাফন করলো। তখন তোমাকে নিয়ে দু'জন বন্ধু তর্ক- বিতর্ক করতে লাগলো। এর একজন হচ্ছেন তোমার পরিবার থেকে আর অপরজন তোমার অর্থ-সম্পদ থেকে। তাই আল্লাহকে ভয় করো। আজকে তুমি খাচ্ছো। কাল তো তোমাকে খাওয়া হবে। এরপর তিনি চিৎকার দিলেন। মনে হলো এখনই মরে যাবেন। তার চোখে অশ্রু এসে গেলো। কপোল বেয়ে তা গড়িয়ে গড়িয়ে শিমলা সিক্ত করে দিল। এরপর মিম্বর থেকে নেমে গেলেন। পুনরায় মিম্বরে উঠলেন। এবার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। অনুতাপভাবে আগেও তিনি বৃষ্টির জন্য দু'আ করেছেন। কিন্তু আজকে মিম্বর থেকে নামার পূর্বেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়। অতঃপর কিবলামুখী হয়ে নামায পড়লেন। চাঁদার মুসাল্লায় পড়ে যায়। দু'আ যেহেতু কবুল হয়েছে তাই আরো বেশি কাঁদলেন। সবাইকে উদ্দেশ্য করে বলেন, বান্দা যখন প্রভুর দরবারে হাত পেশ করে, প্রভু যদি তার ডাকে সাড়া দেন তবে দীর্ঘ সময় অতিক্রম হয়। যাতে করে প্রয়োজন সমাধানের পর সে বেশী কৃতজ্ঞতা আদায় করতে পারে। আল্লাহর শপথ করে বলতে পারি, এ কারণেই তোমরা তিনদিন রোযা রাখতে পেরেছো। এ কথা বলে বের হয়ে যান।

📘 কোমল হৃদয়ের ক্রন্দন > 📄 ওয়াজ শ্রবণকারীদের ক্রন্দন

📄 ওয়াজ শ্রবণকারীদের ক্রন্দন


১১১. হযরত আবদুল্লাহ ইবনে উবায়দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাঁর বাবা উবায়দ আবদুল্লাহ ইবনে জুবায়র ও আবদুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহি আনহুমা’র সাথে কথাবার্তা বলতেন। তাঁর বাবা যখন এই আয়াতটি- يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا তিলাওয়াত করেন, তখন ইবনে উমর এতো বেশি কাঁদলেন যে, তাঁর দাড়ি ভিজে গেলো চোখের পানিতে। [আয়াতের অর্থ- যে সব লোক কাফির হয়েছিল এবং রাসূলের নাফরমানী করেছিল, সেদিন তারা কামনা করবে যেন জমিনের সাথে মিশে যায়। কিন্তু আল্লাহর নিকট কোন বিষয় গোপন করতে পারবে না। (৪:৪২)]
১১২. হযরত আওয়াম ইবনে হাওশাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উবায়দ ইবনে উমায়য়ার হালকায় আবদুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহি আনহুকে দেখা যেতো। তিনি খুব কাঁদতেন। চোখের পানিতে মাটিও ভিজে যেতো।
১১৩. হযরত মুআররাফ ইবনে ওয়াসিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি শফিক ইবনে সালামাকে ইবরাহীম তায়িমির হাতে হাত ধরা অবস্থায় দেখেছি। ইবরাহীম যখন কথা বলেন, শফিক কাঁদতে থাকেন।
১১৪. হযরত মুহাম্মাদ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর ইবনে আব্দুল আযীয একদা যুহরের নামাযের সালাম ফিরিয়ে বলেন, আরু ইবরাহীম! জান্নাত ও জাহান্নামের আলোচনা করো। তখন আমি আলোচনা করলাম। আল্লাহর সৃষ্টির মধ্যে উমর ইবনে আব্দুল আযীযের চেয়ে আর কাউকে এতো বেশি কাঁদতে দেখি নি।
১১৯. হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমার ইবনে আবদুল আজিজের কাছে এক ব্যক্তি আসলো, তাকে ইবনে আতআম ডাকা হতো। তিনি ওয়াজ করছেন আর উমার কাঁদছেন। কেঁদে কেঁদে এক পর্যায়ে বেহুঁশ হয়ে পড়েন।
১২০. হযরত খালিদ ইবনে সাফওয়ান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমার ইবনে আবদুল আজিজ আতআমকে বললেন, ইবনে আতআম! তোমার বাস্তবিতা তোমার নিরপেক্ষই চলে যাবে। তাই সার সংক্ষেপ বক্তব্য দাও। আল্লাহর কাছে জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। তখন ইবনে আতআম কাঁদলেন। উমারও কাঁদলেন। ক্রন্দনের আওয়াজে গৃহ কেঁপে উঠলো। ইবনে আতআমকে ইতোপূর্বে আর কোনদিন এতো বেশি কাঁদতে দেখি নি।
১২১. হযরত মুবারক ইবনে ফুজালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবদুল্লাহ ইবনে আতআম উমার ইবনে আবদুল আজিজের কাছে গেলেন। তিনি খাটের উপর বসে আছেন। ইবনে আতআম আল্লাহর প্রশংসা গেয়ে লম্বা উপদেশ দিলেন। উমার খাট থেকে নেমে মাটিতে বসে যান। ইবনে আতআম বললেন, উমার! তুমি রাজাদের সন্তান। জন্ম নিয়েছে আরাম আয়েশের মধ্যে। মজাদার খাবার খেয়েছো। বিলাসিতা ছাড়া অন্য কিছু চিন না। উমার কেঁদে কেঁদে বললেন, ইবনে আতআম আরো বেশী কথা বল। ইবনে আতআম উপদেশ দিচ্ছেন। উমার কাঁদতে আছেন। শেষে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
১২২. হযরত মূসা ইবনে জায়েদ হাসানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ আবদুল্লাহ ইবনে হাসানের সাথে কথা বললো। উপস্থিত লোকজনকে কাঁদালো। সকলে চলে যাওয়ার পর আবদুল্লাহ বললেন, আগেকার লোকজন অনুরূপ কাঁদাতেন।
১২৩. হযরত উকায়বা ইবনে ফুজালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সাঈদ ইবনে দা'লাজের কাছে গেলাম। তাঁর সামনে এক ব্যক্তিকে প্রহার করা হচ্ছিলো। আমি বললাম, আল্লাহ! আমিরকে সংশোধন করুন। আমি আপনার সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এরপর আপনি যথেষ্টাতাই করবেন। বললাম, কিয়ামতের দিন অপকর্মের ফলে লোকজনের হৃদয় কাঁপতে থাকবে। অহঙ্কারীরা তখন সমগ্র সৃষ্টির পদতলে থাকবে। একথা শুনে তিনি খুব বেশি কাঁদলেন। লোকটিকে ছেড়ে দেন। এরপর থেকে যখনই তাঁর কাছে যেতাম আমাকে বেশ শ্রদ্ধা করতেন। একদিন বলেন উকায়রা! তোমার কথা আমাকে কাঁদায়। একথা বলে কাঁদতে লাগলেন।
১২০. হযরত মুদার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক রাতে আমরা ক’জন সমুদ্র সৈকতে সমবেত হই। মুসলিম আবু আবদুল্লাহ ও সাথে ছিলেন। এক পর্যায়ে ইজদ অঞ্চলের এক লোক বললো, প্রেমিকের জন্য ইশকের সম্পর্ক ছাড়া আর কি আছে? প্রেমিক কল্যাণকর কাজের সন্ধানে লেগেই থাকে। একথা শ্রবণ করে মুসলিম খুব কাঁদলেন। আল্লাহর শপথ করে বলছি, তখন আমার ভয় হয়েছিল, তিনি যেন মরে যাবেন।
১২১. হযরত আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সালেহ ইবনে আবদুল করিম আমাকে বললেন, রাহমানের জন্য ক্রন্দনকারীদের কাঁদনে চোখের পানি ভাসে, জমিনের বিভিন্ন অংশ আত্মপ্রকাশ করতে থাকে, তারা কখন আমাদের উপর সিজদা করবে। এটুকু বলে তিনি কাঁদতে লাগলেন। মনে হলো তাঁর প্রাণ বেরিয়ে যাবে।
১২২. হযরত সালত ইবনে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বন্ধুর সাথে আমি রাত্রি যাপন করলাম। আমাদের মধ্যে একজন ক্বারী একথা বলতে লাগলেন, আমার কি হলো, আমি কোনো পাপের জন্য কাঁদছি না? পাপ তো অঙ্গ-প্রত্যঙ্গ ও অন্তরের জন্য ব্যাধি।
১২৩. হযরত রিয়াহ ইবনে উবায়দা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নিকট বসা ছিলাম। একজন গ্রাম্য লোক সেথায় উপস্থিত হয়ে বললো, অনেক দূর থেকে একটি প্রয়োজনে এসেছি। কিয়ামতের দিন আমার সম্পর্কে আল্লাহ তা’আলা আপনাকে প্রশ্ন করবেন। উমার জিজ্ঞেস করলেন, তুমি কী বলতে চাচ্ছো আবার বলো। তার মাথা নীচু হয়ে যায়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অশ্রুর ফোঁটায় মাটি সিক্ত হয়ে যায়। এরপর মাথা উঠিয়ে উমার জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের সদস্য কতজন? লোকটি জবাব দিল, আমি ও আমার তিন মেয়ে আছে। তখন তিনি তার জন্য তিনশ দিরহাম ও প্রত্যেক মেয়ের জন্য একশ দিরহাম নির্ধারণ করলেন। নগদ একশ দিরহাম দিয়ে বললেন, আমার নিজের সম্পদ থেকে এই টাকা প্রদান করছি, মুসলমানদের মাল থেকে নয়। এগুলো খরচ করো, মুসলমানদের দান-খয়রাতও আমার হাতে আসলে বাকি টাকা এসে নিয়ে যেয়ো।
১২৪. হযরত উবায়দা ইবনে হাসসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজারবাইজান থেকে এক ব্যক্তি উমার ইবনে আবদুল আজিজের নিকট আসলো। সে বললো, আমি এই স্থানে দাঁড়িয়ে আরেকটি জায়গার কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সেখানকার মানুষের মধ্যে যে ঝগড়া বিবাদ হচ্ছে সে ব্যাপারে আপনাকে আল্লাহ তা'আলা জিজ্ঞাসাবাদ করত ভুলবেন না। কথাটি শুনে উমার কাঁদতে লাগলেন। তিনি বললেন, আবার বলো। লোকটি বার বার উক্ত কথা বলছিলো আর তিনি কাঁদতে থাকেন। অবশেষে তাকে জিজ্ঞেস করলেন, তোমার কী অভিযোগ? জবাব দিলো, আজারবাইজানের শাসক আমার উপর যুলম করেছেন। আমার কাছ থেকে বারো হাজার দিরহাম বলপূর্বক আদায় করে বায়তুল মালে নিয়ে জমা করেছেন। অভিযোগ শ্রবণ করে উমার কর্মচারীকে নির্দেশ দিলেন, শাসকের নিকট পত্র লিখ, সে যেনো লোকটির টাকা ফেরৎ দেয়।

📘 কোমল হৃদয়ের ক্রন্দন > 📄 নামাযের মধ্যে ক্রন্দন

📄 নামাযের মধ্যে ক্রন্দন


১২৬. হযরত মুহাম্মাদ ইবনে আবু হারিস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর ইবনে আবদুল আজিজকে দেখেছি, সিজদা থেকে মাথা উঠালেন। উভয় সিজদার মধ্যে বিশ আয়াত পরিমাণ সময় বসে রইলেন। আবার সিজদা করলেন। যখন মাথা উঠালেন, দেখলাম চোখের পানিতে কপাল বয়ে যাচ্ছে। মক্কা শরীফে অবস্থানকালে নফল নামাযে আমি এ দৃশ্যটি অবলোকন করি।
১২৭. হযরত আদহাম ইবনে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুরাসানের একজন শায়খ আমার নিকট বর্ণনা করেন, বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আবু জা'ফর যখন যাত্রা করলেন, তখন এক দরবেশের ঘরে মেহমান হলেন। উমর ইবনে আবদুল আজিজও ইতোপূর্বে বায়তুল মুকাদ্দাস যাত্রাপথে ঐ দরবেশের ঘরে অতিথি হয়েছিলেন। আবু জা'ফর দরবেশকে জিজ্ঞেস করলেন, জনাব! উমর ইবনে আবদুল আজিজের কোন কাজটি আপনার নিকট সর্বাপেক্ষা আশ্চর্যজনক মনে হয়েছে? দরবেশ জবাব দিলেন, হ্যাঁ, আমীরুল মু'মিনীন! তিনি একবার আমার ছাদে অবস্থান করছিলেন আর আমি চিৎ হয়ে শুয়েছিলাম। হঠাৎ অনুভব করি নালা বেয়ে আমার বুকে পানি পড়ছে। বিষয়টি আমাকে ভাবাল। বাইরে কোন বৃষ্টিপাতও হচ্ছে না আর আমার ঘরেও পানি নেই। তাই উপর তলায় যাই। উঠে দেখি উমর ইবনে আবদুল আজিজ সিজদায় আছেন, আর তাঁর চোখের পানি গড়িয়ে পড়ছে।
১২৮. হযরত আলী ইবনে শাবীব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে কয়েক জন বন্ধু বর্ণনা করেছেন, উমর ইবনে আবদুল আজিজ যখন সিজদা থেকে মাথা উঠালেন, দেখা গেল চোখের পানিতে সিজদার জায়গা সিক্ত হয়ে গেছে।
১২৯. হযরত মুহাম্মদ ইবনে জা'ফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালিদ জাইয়াদকে দেখেছি। যখন সিজদা থেকে মাথা ওঠালেন, সিজদা স্থলের ধুলো অশ্রুতে ভিজে গেছে।
১৩০. হযরত মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক নেতাকে তাওয়াফ করতে দেখেছি। আমার ইচ্ছা হলো তিনি কী করছেন তা দেখব। লক্ষ্য করলাম তিনি রুকনে আসওয়াদের সামনে দাঁড়িয়ে চল্লিশ আয়াত পর্যন্ত সময় অবস্থান করলেন। এরপর পাথরের পাশে গিয়েও অনুরূপ সময় দাঁড়ালেন। সেখান থেকে দরজার সামনে দাঁড়িয়ে একই পরিমাণ সময় অতিবাহিত করলেন। তারপর চলে গেলেন রুকনানে হাজরায় (সম্ভবত হাতীমে)। সেখানে এসে দু রাকআত নামাজ পড়লেন। উপস্থিত নামাযিদের মধ্যে তার নামাজ ছিলো সব চেয়ে আকর্ষণীয়। যখন সিজদায় গেলেন দু‘আ করতে শুনলাম, আল্লাহ! পাপ ক্ষমা কর। অতীতে ও বর্তমানে যত পাপ করেছি, ক্ষমা কর। এরপর খুব কাঁদলেন। চোখের পানিতে পাথর ভিজে গেল।
১৩۱. হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাইয়াহ কাইসীর পাশে নামাজ পড়ছিলাম। তখন দেখি, তার চোখের পানি টপ টপ করে মাটিতে পড়ছে।
১৩২. হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসমাইল ইবনে দাউদের পাশে নামাজ পড়ি। তখন অনবরত পাই তার চোখের পানি টপ টপ করে চাটাইয়ের উপর পড়ছে।
১৩৩. হযরত উবাইদুল্লাহ ইবনে আইজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহিকে যখনই দেখেছি, তাঁর উভয় চোখের মধ্যেখানে একটি দাগ লক্ষ্য করেছি। মনে হতো এটা কোন ক্ষতচিহ্ন। কিন্তু আসল কথা, তাঁর সামনে যখন আখিরাতের আলোচনা হতো, চোখদ্বয় অশ্রুতে ভারী হয়ে যেতো।
১৩৪. হযরত আব্দুল জাব্বার ইবনে নহর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তার কাছে মুহাম্মাদ ইবনে সিরীনের একজন পরিবারের সদস্য বলেন, জামে মসজিদে দেখি মুসলিম ইবনে ইয়াসার সিজদা থেকে মাথা উঠাচ্ছেন। সিজদার জায়গা চোখের পানিতে একদম ভিজা। মনে হলো এখানে পানি ঢালা হয়েছে।
১৩৫. হযরত কাদির দাইলামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফুজাঈলের ইবনে আয়াজ আমার হাত ধরে বলেন, ফুজাঈলের জন্য কাঁদো। আমি তোমার এক বন্ধুকে দেখেছি, কুফার মসজিদে যখন তিনি সিজদা থেকে মাথা উঠালেন সিজদার জায়গাটি অশ্রুতে সিক্ত হয়ে গিয়েছে।
১৩৬. হযরত উবায়দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমার ইবনে মুসলিম আমাকে মসজিদের মধ্যে একটা আরেকটার বিপরীতে স্থাপিত দুটি ভেজা জায়গা দেখালেন। আমি বললাম, এসব কী? উত্তর দিলেন, আল্লাহর শপথ! এটা জায়গাম রাহমাতুল্লাহি আলাইহির চোখের পানি। তিনি মাগরিব থেকে ইশা পর্যন্ত রুকূ অবস্থায় ছিলেন।
১৩৭. হযরত আমর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শফীক ইবনে সালামা মসজিদে প্রবেশ করে নামাজ পড়তেন এবং খুব বেশী কাঁদতেন।
১৩৭. [এ নামাযের কোন বর্ণনা মূল কিতাবে পাওয়া যায় নি। -অনুবাদক]

📘 কোমল হৃদয়ের ক্রন্দন > 📄 পবিত্রতা অর্জনের সময় ক্রন্দন

📄 পবিত্রতা অর্জনের সময় ক্রন্দন


১৪৮. হযরত আবদুর রাহমান ইবনে হাফস কুরাশী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি যখন অযু করতেন, চেহারা হলুদ বর্ণ ধারণ করতো। পরিবার পরিজন জিজ্ঞেস করলেন, অযুর মধ্যে এমন অবস্থা হয় কেনো? জবাব দেন, জানো! কার সামনে দাঁড়াতে যাচ্ছি?
১৪৯. হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানসুর ইবনে জাদানকে দেখেছি, যখন অযু করতেন, চোখ দুটো অশ্রুসজল হয়ে ওঠতো, জোরে জোরে কাঁদতেন। জিজ্ঞেস করি, আল্লাহ আপনার উপর করুণা বর্ষণ করুন! আপনার এ কী অবস্থা? জবাবে দেন, আমার চেয়ে করুণ অবস্থা আর কারো হতে পারে কি? যে সত্তার সামনে দাঁড়াতে যাচ্ছি, তিনি তো কখনো তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হন না।
১৫০. হযরত নাঈম ইবনে মুয়ায়ারা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আতা সুলাইমী যখন অযু করতেন, তাঁর শরীর কেঁপে উঠতো। চোখ থেকে পানি গড়িয়ে পড়তো। খুব কাঁদতেন। কারণ জিজ্ঞেস করা হলে জবাব দিতেন, এক মহান কাজ আদায়ের সংকল্প করছি। আমি তো আল্লাহ তা'আলার সামনে দাঁড়াতে যাচ্ছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00