📘 কম হাসো বেশী কাঁদো > 📄 জান্নাতের পথ

📄 জান্নাতের পথ


পূর্ববর্তী শরীফে হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জাহান্নাম কে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা লোভ লালসা দ্বারা। আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট বিপদ মসিবত দ্বারা।
জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট বিপদ মসিবত এর রাস্তা অতিক্রম করার জন্য প্রস্তুতি নিতে হবে। একটি হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালোবাসার কথা উল্লেখ করলে তাকে দারিদ্রতা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে বলা হল। ইসলামের পথে চলতে গেলে দারিদ্রতা দেখে ভয় পাওয়া যাবে না। "যে ব্যক্তি আমাকে মহব্বত করে দারিদ্রতা তার কাছে বন্যার পানির গতি অপেক্ষা দ্রুত গতিতে পৌঁছে।" (তিরমিযী, আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল রাঃ)। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখেরাতকে ক্ষতিগ্রস্থ করবে। আর যে আখেরাতকে ভালোবাসে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্থ করবে।
জান্নাতে যাবার জন্য ওলাহুড়া মাফ করে নিতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য দুচোখ থেকে পানি বের করে আল্লাহর কাছে চাইতে হবে।
وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
সমাপ্ত

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00