📘 কম হাসো বেশী কাঁদো > 📄 ডুকরে ডুকরে কাঁন্না

📄 ডুকরে ডুকরে কাঁন্না


عَنۡ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنۡهُ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيۡهِ وَسَلَّمَ خُطۡبَةً مَا سَمِعۡتُ مِثۡلَهَا قَطُّ قَالَ لَوۡ تَعۡلَمُونَ مَا أَعۡلَمُ لَضَحِكۡتُمۡ قَلِيلًا وَلَبَكَيۡتُمۡ كَثِيرًا قَالَ فَغَطَّى أَصۡحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيۡهِ وَسَلَّمَ وُجُوهَهُمۡ لَهُمۡ خَنِينٌ
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন যে রকম ভাষণ আমি আর কখনো শুনিনি। তিনি বললেন (হে আমার সাহাবীগণ) আমি যা জানি, তোমরা যদি তা জানতে পারতে, তাহলে তোমরা হাসতে খুবই কম এবং কাঁদতে খুবই বেশী। এ কথা শুনে সাহাবীগণ কাপড় দ্বারা তাদের মুখ ঢেকে ফেললেন ও ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। (বুখারী ও মুসলিম)

📘 কম হাসো বেশী কাঁদো > 📄 দু’টি ফোঁটা, দুটি চিহ্ন

📄 দু’টি ফোঁটা, দুটি চিহ্ন


عَنۡ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ شَيْءٌ أَحَبُّ إِلَى اللَّهِ مِنۡ قَطۡرَتَيۡنِ وَأَثَرَيۡنِ قَطۡرَةٍ مِنۡ dُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ وَقَطۡرَةِ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ وَأَمَّا الْأَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنۡ فَرَائِضِ اللَّهِ
হযরত আবু উমামাহ সুদাই ইবনে আজলাম আল-বাহেলী (রা) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহর কাছে দুটি ফোঁটা ও দুটি নিদর্শনের চেয়ে প্রিয় জিনিষ আর কিছু নেই। তার একটি হলো আল্লাহর ভয়ে নির্গত চোখের পানি এবং অন্যটি হলো আল্লাহর রাস্তায় জিহাদে প্রবাহিত রক্ত বিন্দু। আর দুটি নিদর্শনের একটি হল আল্লাহর রাস্তার জিহাদ ও আঘাত প্রাপ্ত নিদর্শন (চিহ্ন) এবং অন্যটি আল্লাহর ফরজগুলোর মধ্য থেকে কোন ফরজ আদায় করার চিহ্ন। (তিরমিযী)

📘 কম হাসো বেশী কাঁদো > 📄 দু’জনই কাঁদলেন

📄 দু’জনই কাঁদলেন


عَنۡ أَنَسٍ قَالَ قَالَ أَبُو بَكۡرٍ رَضِيَ اللَّهُ عَنۡهُ بَعۡدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيۡهِ وَسَلَّمَ لِعُمَرَ الطَّلِيْقِ بِنَا إِلَى أُمِّ أَيۡمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فَلَمَّا انۡتَهَيۡنَا إِلَيۡهَا بَكَتۡ فَقَالَ لَهَا أَبُو بَكۡرٍ مَّا يُبۡكِيكِ مَا عِندَ اللَّهِ خَيۡرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتۡ مَا أَبۡكِي أَنۡ لَّا أَكُونَ أَعۡلَمُ أَنَّ مَا عِنۡدَ اللَّهِ خَيۡرٌ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيۡهِ وَسَلَّمَ وَلَكِنۡ أَبۡكِي أَنَّ الْوَحۡيَ قَدۡ انۡقَطَعَ مِنَ السَّمَاءِ فَهَيَّجَتۡهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلَا يَبۡكِيَانِ مَعَهَا
হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে একদিন আবু বকর (রাঃ) উমর (রাঃ) কে বললেন, "চলো আমরা উম্মে আয়মানকে (যিনি রাসূলকে কোলে পিঠে নিয়ে বড় করেছিলেন) দেখে আসি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। তারপর তারা যখন উম্মে আয়মান এর কাছে পৌঁছলেন তখন তিনি কেঁদে ফেললেন। তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন 'আপনি কাঁদছেন কেন?' আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কত সুসংবাদ ও মঙ্গল রয়েছে। তিনি বললেন আমি (সে জন্য কাঁদছি) কাঁদছি না। ও জন্য যে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল। এ কথার তাদের দুজনকে অন্তর ভারাক্রান্ত হয়ে গেল এবং উম্মে আয়মানের সাথে তাঁরাও কাঁদতে লাগলেন। (মুসলিম)

📘 কম হাসো বেশী কাঁদো > 📄 হাঁড়ির মত আওয়াজ

📄 হাঁড়ির মত আওয়াজ


عَنۡ مُطَرِّفٍ عَنۡ أَبِيهِ قَالَ أَتَيۡتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي وَلِصَدۡرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ يَعْنِي يَبْكِي
হযরত আব্দুল্লাহ ইবনে শিখখির (রা) বর্ণনা করেন একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে দেখি তিনি নামাজ আদায় করছেন এবং আল্লাহর ভয়ে কান্নার দরুন তার পেট থেকে হাঁড়ির মত আওয়াজ বের হচ্ছে। (নাসায়ী, শামায়েলে তিরমিযী)
কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এমতিও পড়তে পড়তে সারারাত কাটিয়ে দিতেন
﴿ إِنۡ تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَ وَإِنۡ تَغْفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (١١٨) ﴾
“তুমি যদি তাদের শাস্তি দাও, তাহলে তো তারা তোমার বান্দা আর যদি তাদের মাফ করে দাও তাহলে তুমি মহাপ্রাক্রমশালী সর্বজ্ঞানী।” কখনো সারারাত দাঁড়ানোয় ফলে তাঁর দু টি ফুল যেতো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00