📄 পশুটি বের হওয়ার স্থান
पशुটির বের হওয়ার স্থান নিয়ে আলেমদের মাঝে কিছু মতোভেদ রয়েছে যা নিম্নে প্রদত্ত হলোঃ
১. পশুটি মক্কার সর্ব বৃহৎ মসজিদ থেকে বের হবে। 'হুযাইফাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ पशुটি বের হবে সর্ব বৃহৎ মসজিদ থেকে। তা হঠাৎ মাটি ফেটে বের হবে। (মাজমা'উয-যাওয়ায়িদ ৮/৭-৮)
২. পশুটি তিনবার বের হবে। একবার কোন এক মরু এলাকায় বের হয়ে আবার লুকিয়ে যাবে। অতঃপর কোন এক জন বসতিতে বের হবে। সর্ব শেষে মসজিদে হারামে বের হবে।
📄 পশুটি যা করবে
পশুটি বের হয়ে মু'মিন ও কাফিরদেরকে দাগ লাগিয়ে দিবে। মু'মিনের চেহারা মূসা (আ.) এর লাঠি দিয়ে (কপালের দিক থেকে) সাদা করে দিবে। অতঃপর তা চকমক করতে থাকবে। আর এটিই হচ্ছে তার ঈমানের পরিচায়ক। অন্য দিকে কাফিরের নাকে সুলাইমান (আ.) এর আংটি দিয়ে দাগ দিবে যা হবে তার কুফরির আলামত।
সে মানুষের সাথে কথা বলবে। যা নিম্নোক্ত আয়াতে উবাই বিন্ কা'ব এর কিরাত প্রমাণ করে। আল্লাহ্ তা'আলা বলেনঃ
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ.
অর্থাৎ যখন তাদের উপর ঘোষিত শাস্তি এসে যাবে তথা কিয়ামত ঘনিয়ে আসবে তখন আমি (আলামত স্বরূপ) তাদের জন্য জমিন থেকে একটি পশু বের করবো। যা তাদের সাথে এ কথা বলবে যে, মানুষ আমার (আল্লাহ্'র) নিদর্শনে অবিশ্বাসী। (নাম্ল: ৮২)
সে কাফিরদেরকে জখম করে দাগ দিবে। যা উপরোক্ত আয়াতে আব্দুল্লাহ্ বিন্ 'আব্বাসের কিরাত প্রমাণ করে। তিনি পড়েনঃ تُكَلِّمُهُمْ ।