📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 কুর’আনের প্রমাণ

📄 কুর’আনের প্রমাণ


আল্লাহ্ তা'আলা বলেনঃ
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةٌ مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوْقِنُونَ.
অর্থাৎ যখন তাদের উপর ঘোষিত শাস্তি এসে যাবে তথা কিয়ামত ঘনিয়ে আসবে তখন আমি (আলামত স্বরূপ) তাদের জন্য জমিন থেকে একটি পশু বের করবো। যা তাদের সাথে এ কথা বলবে যে, মানুষ আমার (আল্লাহ্'র) নিদর্শনে অবিশ্বাসী। (নামল: ৮২)
উক্ত আয়াতে সরাসরি পশুটির কথা উল্লিখিত হয়েছে। আর তা তখনই বের হবে যখন মানুষ আল্লাহ্ তা'আলার সকল বিধি-বিধান ছেড়ে বসবে এবং সত্য ধর্মকে বিকৃত করে ফেলবে।
আলিমগণ ﴾وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ﴿ "যখন তাদের উপর ঘোষিত শাস্তি এসে যাবে" এর ব্যাখ্যায় বলেনঃ যখন মানুষ গুনাহ্ ও হঠকারিতার সীমা ছাড়িয়ে যাবে, কুর'আন মাজীদ থেকে মুখ ফিরিয়ে নিবে তথা তা নিয়ে কোন চিন্তা-ফিকির করবে না এবং তার বিধি-বিধানও কোনভাবেই মেনে নিবে না, গুনাহ্'র মাঝে এমনভাবে নিমজ্জিত হয়ে যাবে যে, কোন উপদেশ বা নসীহত তাদেরকে তা থেকে ফিরিয়ে আনতে পারবে না তখন আল্লাহ্ তা'আলা তাদের জন্য জমিন থেকে একটি পশু বের করবেন যা তাদের সাথে কথা বলবে। (তাক্কিরাহ্: ৬৯৭)
আব্দুল্লাহ্ বিন্ মাস্'উদ্‌ থেকে বর্ণিত তিনি বলেনঃ ঘোষিত শাস্তি এসে যাওয়া মানে আলিমগণের মৃত্যু, জ্ঞানের বিলোপ এবং কুর'আন উঠে যাওয়া। অতএব তোমরা কুর'আন মাজীদ বেশি বেশি তিলাওয়াত করো তা উঠিয়ে নেয়ার আগেভাগেই। শ্রোতাগণ বললেনঃ এ কুর'আনগুলো উঠিয়ে নেয়া তো স্বাভাবিক। কিন্তু মানুষের অন্তরে যা রক্ষিত আছে তা কিভাবে উঠিয়ে নেয়া হবে? তিনি বললেনঃ একদা একটি রাত্রি অতিবাহিত করার পর যখন তারা সকালে উপনীত হবে তখন তাদের অন্তর কুর'আনশূন্য হয়ে যাবে। এমনকি তারা "লা ইলাহা ইল্লাল্লাহ্” পড়াও ভুলে যাবে। তখন তারা জাহিলী যুগের কবিতা নিয়ে ব্যস্ত থাকবে। আর তখনই তাদের উপর ঘোষিত শাস্তি এসে যাবে। (কুরত্ববী ১৩/২৩৪)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 হাদীসের প্রমাণ

📄 হাদীসের প্রমাণ


১. আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল ইরশাদ করেনঃ
ثَلَاثُ إِذَا خَرَجْنَ لَا يَنْفَعُ نَفْسًا إِيْمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيْمَانِهَا خَيْرًا : طُلُوْعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَدَابَّةُ الْأَرْضِ.
অর্থাৎ তিনটি বস্তু যে দিন বের হয়ে আসবে সে দিন কারোর ঈমান তার কোন ফায়দায় আসবে না যদি সে ইতিপূর্বে ঈমান না এনে থাকে অথবা ঈমান আনার পর কোন নেক আমল সম্পাদন করে না থাকেঃ পশ্চিম দিক থেকে সূর্য উঠা, দাজ্জাল ও জমিন থেকে বের হওয়া একটি বিশেষ পশু। (মুসলিম ১৫৮)
২. আব্দুল্লাহ্ বিন্ 'আমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি রাসূল () থেকে একটি হাদীস মুখস্থ করেছি যা এখনো ভুলিনি। আমি রাসূল () কে বলতে শুনেছি। তিনি বলেনঃ
إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى، وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا، فَالْأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا.
অর্থাৎ কিয়ামতের সর্ব প্রথম নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠা এবং এক উত্তপ্ত সকালে মানব জনপদে একটি বিশেষ পশুর বের হওয়া। দু'টোর যেটিই আগে বের হোক না কেন অপরটি তার পিছে পিছেই বের হবে। (মুসলিম ২৯৪১)
৩. 'হুযাইফাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা আমরা কিয়ামত সম্পর্কে পরস্পর আলোচনা করছিলাম। এমন সময় রাসূল () আমাদের মাঝে উপস্থিত হয়ে বললেনঃ তোমরা কি আলাপ-আলোচনা করছিলে? আমরা বললামঃ আমরা এতক্ষণ কিয়ামত সম্পর্কেই আলাপ-আলোচনা করছিলাম। তখন রাসূল () বললেনঃ
إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ، فَذَكَرَ الدُّخَانَ، وَالدَّجَّالَ وَالدَّابَّةَ، وَطُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না তোমরা দশটি বড়ো বড়ো আলামত অবলোকন করবে। অতঃপর তিনি উল্লেখ করেনঃ ধোঁয়া, দাজ্জাল, একটি বিশেষ পশু, পশ্চিম দিক থেকে সূর্য উঠা। (মুসলিম ২৯০১)
৪. আবু উমামাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
(কিয়ামতের পূর্বক্ষণে) একটি বিশেষ পশু বের হয়ে মানুষের নাকের ডগায় দাগ দিবে। ধীরে ধীরে এ দাগ দেয়া লোকের সংখ্যা বেড়ে যাবে। এমনকি কেউ একটি উট কিনলে যখন তাকে বলা হবেঃ উটটি কার থেকে কিনেছো? তখন সে বলবেঃ একজন দাগ দেয়া লোক থেকে। (আহমাদ ৫/২৬৮)
৫. আবু হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল ( ইরশাদ করেনঃ
بَادِرُوا بِالْأَعْمَالِ سِئًا : طُلُوْعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، أَوِ الدُّخَانَ، أَوِ الدَّجَّالَ، أَوِ الدَّابَّةَ، أَوْ خَاصَّةً أَحَدِكُمْ، أَوْ أَمْرَ الْعَامَّةِ.
অর্থাৎ তোমরা তাড়াতাড়ি আমল করো ছয়টি নিদর্শন আবির্ভূত হওয়ার পূর্বেই। সেগুলো হচ্ছে; পশ্চিম দিক থেকে সূর্য উঠা, ধোঁয়া, দাজ্জال, একটি বিশেষ পশু, তোমাদের কারোর মৃত্যু অথবা কিয়ামত। (মুসলিম ২৯৪৭)
৬. আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
যখন পশুটি বের হবে তখন তার সাথে থাকবে মূসা () এর লাঠি এবং সুলাইমান (আঃ) এর আংটি। তখন সে কাফিরের নাকে আংটি দিয়ে দাগ দিবে এবং মু'মিনের চেহারা লাঠি দিয়ে (কপালের দিক থেকে) সাদা করে দিবে। অতঃপর সবাই একত্রে খানা খেতে বসলে একে অপরকে হে মু'মিন! অথবা হে কাফির! বলে ডাকবে। (আহমাদ ১৫/৭৯-৮২)
কারো কারোর মতে উক্ত হাদীসটি খুবই দুর্বল। তবে আল্লামাহ্ আহমাদ্ শাকির হাদীসটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00