📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ 📄 ধোঁয়ার ব্যাপারে হাদীসের প্রমাণসমূহ

📄 ধোঁয়ার ব্যাপারে হাদীসের প্রমাণসমূহ


১. আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
بَادِرُوا بِالْأَعْمَالِ سِئًا : طُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، أَوِ الدُّخَانَ، أَوِ الدَّجَّالَ، أَوِ الدَّابَّةَ، أَوْ خَاصَّةً أَحَدِكُمْ، أَوْ أَمْرَ الْعَامَّةِ.
অর্থাৎ তোমরা তাড়াতাড়ি আমল করো ছয়টি নিদর্শন আবির্ভূত হওয়ার পূর্বেই। সেগুলো হচ্ছে; পশ্চিম দিক থেকে সূর্য উঠা, ধোঁয়া, দাজ্জাল, একটি বিশেষ পশু, তোমাদের কারোর মৃত্যু অথবা কিয়ামত। (মুসলিম ২৯৪৭)
২. 'হুযাইফাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
কিয়ামত আসবে না যতক্ষণ না দশটি আলামত পরিলক্ষিত হয়; পূর্ব দিকে ভূমি ধস, পশ্চিম দিকে ভূমি ধস, আরব উপদ্বীপে ভূমি ধস, ধোঁয়া, দাজ্জাল, পৃথিবীর একটি বিশেষ পশু, ইয়াজুজ-মা'জুজ, পশ্চিম দিক থেকে সূর্য উঠা, 'আদানের গভীর অঞ্চল থেকে এমন এক আগুন বের হবে যা সকল মানুষকে (হাশরের মাঠের দিকে) পরিচালিত করবে। অন্য বর্ণনায় রয়েছে, দশম নিদর্শন হচ্ছে ঈসা (আঃ) এর অবতরণ। (মুসলিম ২৯০১)
৩. আবূ মালিক আশ্'আরী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
তোমাদের প্রভু তোমাদেরকে তিনটি জিনিসের ভয় দেখিয়েছেন। যার একটি হচ্ছে ধোঁয়া। যা মু'মিনদের উপর সর্দির ন্যায় প্রভাব ফেলবে। আর কাফিরদের পেট ফুলে তা কান দিয়ে বের হবে। (তাবারী ২০/১১৪ ইবনু কাসীর ৭/২৩৫)

ফন্ট সাইজ
15px
17px