📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 আরব ভূমি নদ-নদী ও রবিশস্যে ভরে যাওয়া

📄 আরব ভূমি নদ-নদী ও রবিশস্যে ভরে যাওয়া


আরব ভূমি নদ-নদী ও রবিশস্যে ভরে যাওয়া কিয়ামতের আরেকটি আলামত।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ، حَتَّى يَخْرُجَ الرَّجُلُ بِزَكَاةِ مَالِهِ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ، وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না মানুষের ধন-সম্পদ অত্যধিক হারে বেড়ে যায়, যতক্ষণ না এমন পরিস্থিতি হয় যে, জনৈক ব্যক্তি তার সম্পদের যাকাত নিয়ে ঘর থেকে বের হবে; অথচ সে এমন কোন লোক খুঁজে পাবে না যে তার পক্ষ থেকে যাকাতটুকু গ্রহণ করবে, যতক্ষণ না আরব ভূমি নদ-নদী ও শস্যে ভরে যায়। (মুসলিম ১৫৭)
মু'আয বিন জাবাল্) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমরা একদা তাবুক যুদ্ধের বছর রাসূল () এর সাথে সফরে বের হয়েছি। তখন তিনি দু' নামায একত্রে পড়তেন। যুহর-আসর একত্রে পড়তেন এবং মাগরিব-'ইশাও একত্রে পড়তেন। একদা তিনি নামায পড়তে দেরি করলেন। অতঃপর তিনি তাঁবু থেকে বের হয়ে যুহর-আসর একত্রে পড়ালেন। পুনরায় তাঁবুতে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বের হয়ে মাগরিব-'ইশা একত্রে পড়ালেন। অতঃপর বললেনঃ
إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ، وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِيَ النَّهَارُ، فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلَا يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِي، فَجِئْنَاهَا، وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلَانِ، وَالْعَيْنُ مِثْلُ الشَّرَاكِ تَبِضُ بِشَيْءٍ مِنْ مَاءٍ، قَالَ: فَسَأَلَهُمَا رَسُولُ اللهِ ﷺ: هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ۚ قَالَا : نَعَمْ، فَسَبَّهُمَا النَّبِيُّ ﷺ ، وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللهُ أَنْ يَقُولَ، قَالَ: ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلًا قَلِيلًا، حَتَّى اجْتَمَعَ فِي شَيْءٍ، قَالَ: وَغَسَلَ رَسُولُ اللَّهِ ﷺ فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ، ثُمَّ أَعَادَهُ فِيهَا ، فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ، حَتَّى اسْتَقَى النَّاسُ، ثُمَّ قَالَ: يَا مُعَاذَا إِنْ طَالَتْ بِكَ حَيَاةً أَنْ تَرَى مَا هَاهُنَا قَدْ مُلِئَ جِنَانًا.
অর্থাৎ তোমরা আগামী কাল তাবুক কূপে পৌঁছুবে। তোমরা সেখানে পৌঁছতে পৌঁছুতে সূর্য তখন আকাশে অনেক দূর উঠে যাবে। তোমাদের কেউ সেখানে পৌঁছুলে সে যেন উক্ত কুয়ার পানি এতটুকুও স্পর্শ না করে যতক্ষণ না আমি সেখানে পৌঁছোই। বর্ণনাকারী বলেনঃ আমরা সেখানে পৌঁছলাম। তবে আমাদের পূর্বেই সেখানে দু' জন লোক পৌঁছে যায়। কুয়োটি ছিলো এতোই সংকীর্ণ যেন জুতোর ফিতা। তা থেকে একটু একটু পানি বেরুচ্ছিলো। রাসূল (ﷺ) লোক দু'টিকে জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি ইতিপূর্বে এ কুয়োর পানি স্পর্শ করছিলে? তারা বললোঃ হ্যাঁ। অতঃপর রাসূল (ﷺ) তাদেরকে মন্দ-শক্ত যাই বলার বললেন। বর্ণনাকারী বলেনঃ অতঃপর সাহাবায়ে কিরাম নিজ নিজ হাতে কুয়ো থেকে একটু একটু পানি উঠাচ্ছিলেন এবং তা একটি নির্দিষ্ট জায়গায় রাখছিলেন। রাসূল (ﷺ) তাতে তাঁর হাত ও চেহারা ধুয়ে পানিটুকু আবার কুয়োতে ঢেলে দেন। তাতে করে উক্ত কুয়ো থেকে প্রচুর পানি বের হতে শুরু করে। এমনকি সবাই নিজ নিজ প্রয়োজনীয় পানি সেখান থেকেই সংগ্রহ করে। অতঃপর রাসূল (ﷺ) বললেনঃ হে মু'আহ্! তুমি আরো বয়স পেলে দেখবে অত্র এলাকা বাগ-বাগিচায় ভরে গেছে। (মুসলিম ৭০৬)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 বেশি বৃষ্টি হওয়া সত্ত্বেও জমিনে ফলন কম হওয়া

📄 বেশি বৃষ্টি হওয়া সত্ত্বেও জমিনে ফলন কম হওয়া


বেশি বৃষ্টি হওয়া সত্ত্বেও জমিনে ফলন কম হওয়া কিয়ামতের আরেকটি আলামত।
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تُمْطِرَ السَّمَاءُ مَطَرًا، لَا تُكِنُّ مِنْهَا بُيُوتُ الْمَدَرِ، وَلَا تُكِنُّ مِنْهَا إِلَّا بُيُوتُ الشَّعْرِ.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না আকাশ প্রচুর বৃষ্টি বর্ষণ করে। তা থেকে মাটির ঘর কিছুতেই রক্ষা করতে পারবে না। তবে তখনকার তাঁবু এবং বর্তমান যুগের পাকা ঘরই তা থেকে রক্ষা করতে পারবে। (আহমাদ ১৩/২৯১)
আনাস্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا عَامًّا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না ভারী বর্ষণ হয়। তবে সে বৃষ্টিতে জমিন কোন কিছুই ফলাবে না। (আহমাদ ৩/১৪০)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
لَيْسَتِ السَّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوْا، وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوْا، وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا.
অর্থাৎ দুর্ভিক্ষ মানে বৃষ্টি না হওয়া নয়। বরং অচিরেই এমন দুর্ভিক্ষ আসবে যখন বৃষ্টি হতেই থাকবে। তবে জমিন তখন কোন কিছুই ফলাবে না। (মুসলিম ২৯০৪)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 ফোরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবির্ভূত হওয়া

📄 ফোরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবির্ভূত হওয়া


ফোরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবির্ভূত হওয়া কিয়ামতের আরেকটি আলামত।
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يَحْسِرَ الْفُرَاتُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ، يَقْتَتِلُ النَّاسُ عَلَيْهِ، فَيُقْتَلُ مِنْ كُلِّ مِئَةٍ تِسْعَةٌ وَتِسْعُوْنَ، وَيَقُولُ كُلُّ رَجُلٍ مِنْهُمْ : لَعَلِّي أَكُوْنُ أَنَا الَّذِي أَنْجُو.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না ফোরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবির্ভূত হয় যার দখল নিয়ে মানুষ পরস্পর যুদ্ধে মেতে উঠবে এবং যার ভয়াবহ পরিণতিতে শতকরা নিরানব্বই জন মানুষই নিহত হবে। তাদের প্রত্যেকেরই একটি কথা, হয়তো বা আমিই বেঁচে যাবো। (মুসলিম ২৮৯৪)
এ অশুভ পরিণতির কথা খেয়াল করেই রাসূল () উক্ত পাহাড় থেকে কিছু সংগ্রহ করতে নিষেধ করেন।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا.
অর্থাৎ অচিরেই ফোরাত নদীর তলদেশে স্বর্ণের পাহাড় আবির্ভূত হবে। কেউ সেখানে উপস্থিত থাকলে সে যেন কিছু না নেয়। (মুসলিম ২৮৯৪)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 হিংস্র পশু ও জড় পদার্থের মানুষের সাথে কথা বলা

📄 হিংস্র পশু ও জড় পদার্থের মানুষের সাথে কথা বলা


হিংস্র পশু ও জড়ো পদার্থের মানুষের সাথে কথা বলা কিয়ামতের আরেকটি আলামত। জড়ো পদার্থ তখন বলে দিবে কার অনুপস্থিতিতে কি ঘটেছে। মানুষের উরু তখন বলে দিবে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি করেছে।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা এক বাঘ জনৈক রাখালের পাশ দিয়ে যেতেই তার ছাগল পাল থেকে একটি ছাগল ছিনিয়ে নেয়। রাখাল বাঘটিকে তাড়িয়ে তার হাত থেকে ছাগলটিকে উদ্ধার করে। বাঘটি একটি টিলার উপর চড়ে লেজ গুটিয়ে বসে রাখালটিকে উদ্দেশ্য করে বললোঃ তুমি আমার রিযিকটুকু ছিনিয়ে নিলে যা আল্লাহ্ তা'আলা আমার জন্য ব্যবস্থা করেছেন। রাখালটি তা শুনে বললোঃ আল্লাহ্'র কসম! আমি আজকের মতো কখনো কোন বাঘকে মানুষের সঙ্গে কথা বলতে দেখিনি। বাঘটি বললোঃ এর চাইতে আরো আশ্চর্য হচ্ছে দু'টি মরু প্রান্ত রের মধ্যকার খেজুর গাছ বিশিষ্ট জনপদের সে জনৈক ব্যক্তি যিনি আল্লাহ্ তা'আলার ইচ্ছায় পূর্বাপর সবকিছুই বলে দিতে পারেন। রাখালটি ছিলো ইহুদি। সে নবী () কে ঘটনাটি জানালে নবী () তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করেন। অতঃপর বলেনঃ
إِنَّهَا أَمَارَةٌ مِنْ أَمَارَاتٍ بَيْنَ يَدَيِ السَّاعَةِ، قَدْ أَوْشَكَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ فَلَا يَرْجِعَ حَتَّى تُحَدِّثَهُ نَعْلَاهُ وَسَوْطُهُ مَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ.
অর্থাৎ এটি তো কিয়ামতের আলামতগুলোর একটি আলামত। অচিরেই এমন হবে যে, কোন ব্যক্তি ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসলে তার জুতা ও হাতের ছড়ি বলে দিবে তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি করেছে। (আহমাদ, হাদীস ৮০৪৯)
আবূ সা'ঈদ খুদ্রীর বর্ণনায় রয়েছে,
صَدَقَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ! لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السَّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكَ نَعْلِهِ، وَيُخْبِرُهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ.
অর্থাৎ সেই সত্তার কসম যাঁর হাতে আমার জীবন! লোকটি তো সত্য কথাই বলেছে। কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না হিংস্র পশু মানুষের সাথে কথা বলে, কোন ব্যক্তির ছড়ির মাথা ও জুতার পিতা তার সাথে কথা বলে এবং কোন ব্যক্তির উরু বলে দেয় তার স্ত্রী তার অনুপস্থিতিতে কি করেছে। (আহমাদ ৩/৮৩-৮৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00