📄 মুমিনের স্বপ্ন সত্য হওয়া
মু'মিনের স্বপ্ন সত্য হওয়া কিয়ামতের আরেকটি আলামত। মু'মিনের ঈমান যতই শক্তিশালী হবে ততই তার স্বপ্ন হবে অত্যধিক সত্য।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
إِذَا اقْتَرَبَ الزَّمَانُ؛ لَمْ تَكَدُ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءً مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَفِي رِوَايَةِ الْبُخَارِيُّ: وَمَا كَانَ مِنَ النُّبُوَّةِ فَإِنَّهُ لَا يَكْذِبُ.
অর্থাৎ (কিয়ামতের) সময় যতই ঘনিয়ে আসবে ততই কোন মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না। তবে তোমাদের মধ্যে সব চাইতে বেশি সত্য স্বপ্ন দেখবে সে ব্যক্তি যে সব চাইতে বেশি সত্য কথা বলে। কারণ, মুসলমানের স্বপ্ন তো নবুওয়াতের পঁয়তাল্লিশাংশের একাংশ। বুখারীর বর্ণনায় রয়েছে, আর যা নবুওয়াতের একাংশ তা তো আর মিথ্যা হতে পারে না। (বুখারী ৭০১৭; মুসলিম ২২৬৩)
কখন এ সত্য স্বপ্ন দেখা দিবে তা নিয়ে আলিমদের মাঝে মতানৈক্য রয়েছে যা নিম্নরূপঃ
ক. কিয়ামতের পূর্বক্ষণে যখন ধর্মীয় জ্ঞান উঠে যাবে। অত্যধিক হত্যাকাণ্ড ও ফিতনার দরুন যখন শরীয়তের নিদর্শনসমূহ মুছে যাবে। তখন মানুষের প্রয়োজন দেখা দিবে কোন এক নবীর আবির্ভাবের। কিন্তু আমাদের নবী তো সর্বশেষ নবী। তাঁর পর তো আর কোন নবী আসবেন না। তাই মুসলমানরা তখন সুসংবাদ ও সতর্কতা মূলক সত্য স্বপ্ন দেখতে শুরু করবে।
খ. মু'মিনদের সংখ্যা যখন কমে যাবে এবং কাফির, মুশরিক, ফাসিক ও মূর্খের সংখ্যা বেড়ে যাবে তখন মু'মিনদেরকে সম্মান ও সান্ত্বনা দেয়ার জন্য এ সত্য স্বপ্ন দেখানো হবে।
গ. 'ঈসা (আঃ) যখন কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়াতে অবতরণ করবেন তখনকার মু'মিনরা এ সত্য স্বপ্ন দেখবেন। কারণ, তাঁরা হবেন সত্যবাদী মুসলমান এবং তাঁদের স্বপ্নও হবে সত্য।
📄 লেখালেখির অধিক বিস্তার
লেখালেখির অধিক বিস্তার কিয়ামতের আরেকটি আলামত। আব্দুল্লাহ্ বিন্ মাস'উদ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ ... ظُهُورَ الْقَلَمِ.
অর্থাৎ নিশ্চয়ই কিয়ামতের পূর্বে লেখালেখির ছড়াছড়ি দৃষ্টিগোচর হবে। (আহমাদ ৫/৩৩৩-৩৩৪)
'আমর বিন্ তালিব থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَكْثُرَ التَّجَّارُ وَيَظْهَرَ الْعِلْمُ.
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ব্যবসায়ী বেড়ে যাওয়া এবং জ্ঞানের বিস্তার। (ত্বায়ালিসী/মিন'হাহ্ ২/১১২ নাসায়ী ৭/২৪৪)
প্রকাশন শিল্পের উন্নতির দরুন আজ যত্রতত্র বই-পুস্তক পাওয়া যাচ্ছে। এরপরও কুর'আন ও সহীহ হাদীস নির্ভরশীল জ্ঞানের ভীষণ আকাল।
📄 রাসূল (ﷺ) এর সুন্নাতের প্রতি ভীষণ অনীহা
রাসূল (ﷺ) এর সুন্নাতের প্রতি ভীষণ অনীহা কিয়ামতের আরেকটি আলামত। আব্দুল্লাহ্ বিন্ মাস'উদ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَمُرَّ الرَّجُلُ بِالْمَسْجِدِ؛ لَا يُصَلِّي فِيْهِ رَكْعَتَيْنِ.
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এই যে, জনৈক ব্যক্তি মসজিদের উপর দিয়ে চলে যাবে; অথচ সে তাতে দু' রাক্'আত তাহিয়্যাতুল মাসজিদ নামায পড়বে না। (ইবনু খুযাইমাহ্ ২/২৮০-২৮৪)
অন্য বর্ণনায় রয়েছে,
أَنْ يَجْتَازَ الرَّجُلُ بِالْمَسْجِدِ، فَلَا يُصَلِّي فِيهِ.
অর্থাৎ জনৈক ব্যক্তি মসজিদ অতিক্রম করবে; অথচ তাতে তার নামায খানা আদায় করে নিবে না। (মামা'উয্যাওয়ারিদ্ ৭/৩২৯)
আব্দুল্লাহ্ বিন্ মাস'উদ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا.
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এই যে, মসজিদগুলোকে তখন রাস্তা বানিয়ে নেয়া হবে। (ত্বায়ালিসী/মিন'হাহ্ ২/১১২ 'হাকিম ৪/৪৪৬)
আনাস্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
إِنَّ مِنْ أَمَارَاتِ السَّاعَةِ أَنْ تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا.
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এই যে, মসজিদগুলোকে তখন রাস্তা বানিয়ে নেয়া হবে। (ত্বায়ালিসী/মিন'হাহ্ ২/১১২ 'হাকিম ৪/৪৪৬)
অথচ যে কোন সময় মসজিদে ঢুকলে সর্ব প্রথম দু' রাক্'আত "তাহিয়্যাতুল মাসজিদ" পড়ে নিতে হয়।
রাসূল () ইরশাদ করেনঃ
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلَا يَجْلِسُ حَتَّى يُصَلِّي رَكْعَتَيْنِ.
অর্থাৎ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন দু' রাক্'আত নামায আদায় না করে না বসে। (বুখারী ৪৪৪, ১১৬৩; মুসলিম ৭১৪)
অত্যন্ত দুঃখের ব্যাপার হলো এই যে, বর্তমান যুগে বিশ্বের কিছু কিছু প্রাচীন মসজিদ যিকির ও ইবাদাতের জায়গা না হয়ে পর্যটন এলাকায় রূপান্তরিত হয়েছে। যাতে কাফির, মুশরিকরাও অবাধে প্রবেশ করে।
📄 নতুন চাঁদ বড় আকারে দেখা দেয়া
নতুন চাঁদ বড় আকারে দেখা দেয়া কিয়ামতের আরেকটি আলামত।
আব্দুল্লাহ্ বিন্ মাস'উদ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
مِنْ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ.
অর্থাৎ কিয়ামত সন্নিকটে আসার আলামত এও যে, নতুন চাঁদ তখন বড় আকারে দেখা দিবে। (স'হী'হুল্ জামি', হাদীস ৫৭৭৪)
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
مِنْ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ، وَأَنْ يُرَى الْهِلَالُ لِلَيْلَةٍ، فَيُقَالُ: لِلَّيْلَتَيْنِ.
অর্থাৎ কিয়ামত সন্নিকটে আসার আলামত এও যে, নতুন চাঁদ তখন বড় আকারে দেখা দিবে। এক রাত্রির চাঁদ দেখে বলা হবেঃ এ তো দু' রাত্রির চাঁদ। (মায়া'উয্যাওয়ায়িদ ৩/১৪৬)
আনাস্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
إِنَّ مِنْ أَمَارَاتِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ لِلَيْلَةٍ فَيُقَالُ: لِلَّيْلَتَيْنِ.
অর্থাৎ কিয়ামতের অন্যতম আলামত এটিও যে, তখন এক রাত্রির চাঁদ দেখে বলা হবেঃ এ তো দু' রাত্রির চাঁদ। (স'হী'হুল জামি', হাদীস ৫৭৭৫)