📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন > 📄 নতুন কোনো বই কিনলে বা হাদিয়া পেলে, সেটি লাইব্রেরিতে রাখার আগেই তার সূচিপত্র ও ভূমিকা পড়ে নেওয়া

📄 নতুন কোনো বই কিনলে বা হাদিয়া পেলে, সেটি লাইব্রেরিতে রাখার আগেই তার সূচিপত্র ও ভূমিকা পড়ে নেওয়া


এটি হলো অনুসন্ধানী পাঠ; যেন সংক্ষিপ্তভাবে বইটির ব্যাপারে জেনে নিতে পারেন। উদাহরণস্বরূপ আপনি বলবেন, আজ আমার কাছে এই হাদিসের ব্যাখ্যাসংবলিত একটি কিতাব এসেছে :
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ
'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং (অপরকে) শিক্ষা দেয়। '¹⁹

এই ব্যাখ্যাতা হিজরির চতুর্থ শতাব্দীর লোক। আর কিতাবটি বিশ্লেষণ করেছেন অমুক। সুতরাং আপনার কাছে এমন একটি পটভূমি থাকবে, যা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এটি পড়ার ক্ষেত্রে আপনার জন্য অন্যতম সহায়ক হবে।

টিকাঃ
১৯. সহিহুল বুখারি : ৫০২৭।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন > 📄 এক কিতাব থেকে অন্য কিতাবে ছোটাছুটির ব্যাপারে সতর্ক থাকা

📄 এক কিতাব থেকে অন্য কিতাবে ছোটাছুটির ব্যাপারে সতর্ক থাকা


কোনো নিয়ম-নীতি ছাড়া এক কিতাব থেকে অন্য কিতাবে ছোটাছুটি করলে জেহেন ক্লান্ত হয়ে পড়ে এবং ফায়দাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে। হ্যাঁ, এমন কিছু দীর্ঘ কিতাব আছে, যা পাঠ করতে মাস বা কয়েক বছরও চলে যাবে। এর জন্য অবশ্যই নির্ধারিত একটি সময়ের প্রয়োজন হবে। কিন্তু আপনি যখন একটি নির্ধারিত কিতাব পড়তে যাবেন, তখন অন্য কিতাব দিয়ে ভিড় জমিয়ে ফেলবেন না। আপনার সময় বিন্যস্ত করে নেবেন এবং চেষ্টা করবেন যে, আপনার সাপ্তাহিক বা দৈনিক পঠিতব্য কিতাবগুলোর সংখ্যা কমিয়ে আনতে। কারণ, আপনি যখন সময়কে বিন্যাস করে নেবেন এবং জীবনের প্রতিটি সেকেন্ডকে সাজিয়ে নেবেন এবং শুরুতে অল্প কিতাব যেমন দুটি বা তিনটি নির্ধারণ করলেন, তাহলে নিজের মাঝে তা আরও বৃদ্ধির জন্য আগ্রহ পাবেন। আর এটি আপনার সময়ের ওপর ভিত্তি করে হবে। পক্ষান্তরে যদি আপনি নিজের জন্য কিতাব বাড়িয়ে নেন এবং একটি রেখে আরেকটিতে বেশি বেশি ছোটাছুটি করেন, তবে জেহেন বিক্ষিপ্ত হয়ে যাবে।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন > 📄 পড়ার ব্যাপারে দুর্বলতা অনুভব করলে সাথিদের থেকে সাহায্য গ্রহণ করা

📄 পড়ার ব্যাপারে দুর্বলতা অনুভব করলে সাথিদের থেকে সাহায্য গ্রহণ করা


অনেক সময় আপনি একাকী পড়তে গিয়ে দুর্বল হয়ে পড়বেন। অব্যাহতভাবে পড়া চালিয়ে যেতে সক্ষম হবেন না। তখন আপনার কোনো সাথি থেকে সাহায্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিছু ভাই আছে, যারা পড়তে গেলে ঘুমের চাপে পড়ে। তারা বলে, আমি পড়তে সক্ষম নই। আমাকে ঘুমে ধরে বা আমি ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যদি আলোচনার সাথে পড়া হয় এবং আপনি এক পৃষ্ঠা পড়েন, আর আপনার সাথি এক পৃষ্ঠা পড়ে, আপনি একটি অধ্যায় পড়েন এবং আপনার সাথি একটি অধ্যায় পড়ে, তাহলে অবশ্যই এটি পড়ার প্রতি আগ্রহ ধরে রাখতে সাহায্য করবে। বরং এতে সে অনেক সময় একাকী পড়ার জন্যেও উদ্যমী হয়ে উঠবেন; যদিও ইতিপূর্বে আপনি এটি করতে সক্ষম ছিলেন না।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন > 📄 উপস্থাপনার মাধ্যমে পড়া

📄 উপস্থাপনার মাধ্যমে পড়া


সবচেয়ে উপকারী এবং গুরুত্বপূর্ণ পড়া হলো উপস্থাপনার মাধ্যমে দীর্ঘ কিতাব পাঠ করা। উদাহরণস্বরূপ আপনি সহিহুল বুখারি উপস্থাপনার মাধ্যমে পাঠ করবেন। অনেক সময় আপনার সাথে এক বা একাধিক সাথি থাকতে পারে। আপনারা পরস্পরের মাঝে নির্ধারিত কিছু পৃষ্ঠা ভাগ করে নিয়ে প্রত্যেকে সেই পৃষ্ঠাগুলো পাঠ করবেন অথবা কিতাবের অধ্যায় বা আলোচনার ভিত্তিতেও এই ভাগ হতে পারে। এ ধরনের সম্মিলিত পড়ার একটি ফায়দা হলো, এতে অবিচলতা ও আগ্রহ ঠিক থাকে এবং অনেক কিতাব পাঠ করার সুযোগ হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00