📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 উপযুক্ত সময় নির্বাচন করা

📄 উপযুক্ত সময় নির্বাচন করা


অনেক সময় মানুষের জেহেন বিভিন্ন শারীরিক ও মানসিক চাপে থাকে। এই সময় সে মুখস্থ করতে চায়; কিন্তু সক্ষম হয় না। ফলে সে ভেঙে পড়ে। এর কারণ হলো, উপযুক্ত সময় নির্বাচন না করা। এ কারনেই আল্লাহ তাআলার তাওফিকের পর সহজে মুখস্থ করার একটি মাধ্যম হলো, আপনার উপযুক্ত সময় নির্বাচন। আর সময়টি হবে আপনার জেহেনকে সকল অভ্যন্তরীণ ও মানসিক চাপ থেকে মুক্ত রাখার মাধ্যমে। বিষয়টি এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন, একজন লোক যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা ঘুমের চাপে থাকে, তখন সালাতে বিনয়ী হতে পারে না।

এ কারনেই যার মুখস্থ করার ইচ্ছা, তাকে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। তাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অন্য কোনো বিষয়ে ব্যস্ত হওয়া বা রাগান্বিত হওয়া অথবা খুব চিন্তিত অবস্থায় মুখস্থ করা যাবে না।

এটি পরীক্ষিত একটি বিষয়; এ কারনেই অনেককে দেখবেন, সামান্য সময়ে অনেক কিছু মুখস্থ করতে পারে। আবার অনেক মানুষ বিশাল সময় ব্যয় করে সামান্য কিছুই মুখস্থ করতে পারে। আপনি যদি তুলনা করেন এবং পার্থক্য দেখেন, তাহলে বুঝতে পারবেন যে, এখানে আল্লাহ তাআলার তাওফিকের পর মূল কারণ হলো, উপযুক্ত সময় নির্বাচন। মুখস্থের বিষয়টি সহজ করার জন্য এটি হলো, সবচেয়ে উপকারী একটি মাধ্যম।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 উপযুক্ত স্থান নির্বাচন করা

📄 উপযুক্ত স্থান নির্বাচন করা


এ ব্যাপারে তালিবে ইলমদের ভিন্নতা রয়েছে। তাদের কেউ কেউ বলেন, আমি ঘরের তুলনায় মসজিদে বেশি মুখস্থ করতে পারি। আবার কেউ কেউ বলেন, আমি মসজিদের তুলনায় ঘরে বেশি মুখস্থ করতে পারি। এ ক্ষেত্রে নিয়ম হলো, আপনি নিজের জন্য উপযোগী এমন সময় ও স্থান নির্বাচন করবেন; চাই তা মসজিদ হোক বা ঘর অথবা সাধারণ পাঠাগার বা কোনো খামার হোক।

বাস্তবতা হলো, বিষয়টি প্রত্যেক তালিবে ইলম নিজের জন্য সবচেয়ে উপকারী যা, তা অনুযায়ী নির্ধারণ করবে।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 যে ব্যাখ্যাগ্রন্থ পাঠ করবে বা যা মুখস্থ করার ইচ্ছা, তা থেকে উপযুক্ত পরিমাণ নির্বাচন করা

📄 যে ব্যাখ্যাগ্রন্থ পাঠ করবে বা যা মুখস্থ করার ইচ্ছা, তা থেকে উপযুক্ত পরিমাণ নির্বাচন করা


কোনো কোনো তালিবে ইলম শুরুতেই দীর্ঘ মতন বা মূল পাঠ মুখস্থ করা শুরু করে দেয়; ফলে সে তা মুখস্থ করতে দুর্বল হয়ে পড়ে। তাই তার মাঝে এক ধরনের ক্লান্তি ও ঝিমুনি কাজ করে। আর এটি একসময় তাকে হতাশা ও ইলম শিক্ষা পরিত্যাগ পর্যন্ত ধাবিত করে। নিঃসন্দেহে এমনটি করা ভুল। আমাদের সালাফগণ বলেন :

'ইলম তার কিছু অংশ তোমাকে ততক্ষণ পর্যন্ত দেবে না, যতক্ষণ না তুমি তোমার পুরো অংশ তাকে দাও।'

মুখস্থ করার ক্ষেত্রে আপনি উপযুক্ত পরিমাণ নির্বাচন করুন; যদিও তা খুব সহজ হয়। কিছু তালিবে ইলম আছে, বিশাল হিম্মত নিয়ে আসে। তারপর সে বিশাল মতন বা লম্বা ব্যাখ্যাগ্রন্থ পাঠ করা শুরু করে। যখন এত বিশাল অংশ মুখস্থ করে, তখন তার ভুলের পরিমাণ বেড়ে যায়। হয়তো সে কোনো বাক্য ছেড়ে যায় বা এক বাক্যের স্থানে অন্য বাক্য বলে ফেলে অথবা ভাষা বা ব্যাকরণগত ভুল করে বসে। তেমনিভাবে যখন লম্বা ব্যাখ্যাগ্রন্থ পড়া শুরু করে, তখন পঠিত অধিকাংশ জিনিসই বোঝে না। অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হয়। কিন্তু যদি সে ছোট কোনো অংশ মুখস্থ বা ছোট কোনো ব্যাখ্যাগ্রন্থ গ্রহণ করত এবং তা ভাগ করে নিত, তাহলে ব্যাপারটা তার জন্য সহজ হতো। ফলে সব সময় তা চালিয়ে যেতে পারত। এমনকি মুখস্থ ও অনুবাধন করাটা তার একটি আগ্রহের বিষয় হয়ে দাঁড়াত।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 উপযুক্ত পরিবেশ গ্রহণ করা

📄 উপযুক্ত পরিবেশ গ্রহণ করা


বর্তমানে এমন কিছু মানুষও আছে, যারা গাড়িতে চলার সময় মুখস্থ করার ইচ্ছা করে। অনেক সময় তাদের কেউ কিছু মুখস্থও করতে পারে। কিন্তু কিছু দিন পর তার এই মুখস্থতে দুর্বলতা দেখা দেয়। বস্তুত, তার উচিত ছিল উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে, উপযুক্ত পরিবেশে এবং উপযুক্ত পরিমাণে মুখস্থ করা।

তাদের কেউ কেউ বলে, 'চলাফেরা ও আসা-যাওয়ার পথে মুখস্থ করা মজলিশে বসে মুখস্থ করা অপেক্ষা উত্তম।' আমি কিছু ছাত্রকে চিনি, যারা বলে, 'আমাদেরকে আসা-যাওয়ার পথেই মুখস্থ করতে হয়।'

আবার কেউ কেউ বলে, 'হাঁটার সময় আমার বেশি মুখস্থ হয়।'
কারও কথা হলো, 'আমি গভীর রাতে পড়া ছাড়া কুরআন মুখস্থ করতে পারি না। দিনের বেলা মুখস্থ করা আমার জন্য সহজ নয়।'

সুতরাং হে তালিবে ইলম, মুখস্থের ক্ষেত্রে আপনি জাইদ বা আমরকে অনুসরণ করবেন না। কেননা, জাইদের জন্য হয়তো বসা অবস্থাটা হিফজের উপযোগী পরিবেশ অথবা হাঁটা অবস্থা মুখস্থের উপযোগী। আপনি যদি তার অনুসরণের চেষ্টা করেন, তাহলে এটি আপনার জন্য সহজ হবে না।

যা-ই হোক, আপনাকে দেখতে হবে, আপনার উপযোগী সময় কোনটি।

শাফিয়ি ইমামদের কেউ কেউ বলেন : 'উচ্চ আওয়াজে পাঠ মুখস্থের জন্য এবং নিম্ন আওয়াজে পাঠ বোঝার জন্য উপযোগী।'

এটি পরীক্ষিত একটি বিষয়; কারণ, মানুষ যদি মুখস্থের ইচ্ছা করে, তাহলে সে উচ্চ আওয়াজে পাঠ করলে তার জন্য অধিক উপকারী হবে। কিন্তু যদি দেখেন যে, এটি আপনার জন্য কোনো উপকার বয়ে আনবে না বা আপনার মুখস্থকে বিলম্বিত করবে, তাহলে আপনার জন্য সবচেয়ে উপযোগী যা, তা-ই আপনি গ্রহণ করুন। এ ব্যাপারে পেছনে আলোচনা করা হয়েছে।

ফন্ট সাইজ
15px
17px