📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 দশম বিষয় : নিজের মুখস্থকৃত, উপলব্ধ বা পঠিত বিষয়ের তাকরার (পুনরাবৃত্তি) করা

📄 দশম বিষয় : নিজের মুখস্থকৃত, উপলব্ধ বা পঠিত বিষয়ের তাকরার (পুনরাবৃত্তি) করা


তালিবে ইলমের জন্য এমনটি করা আবশ্যক। কারণ, এর মাধ্যমে বিষয়টি জেহেনে দৃঢ়ভাবে গেঁথে যায়। পবিত্র কুরআনের জ্ঞানের অধিকারী জনৈক আলিম বলেন, 'যে দ্রুত মুখস্থ করে, সে দ্রুত ভুলে যায়। আর যে অন্তত পাঁচ বার পড়ে পাঠ শেষ করে, সে তার পাঠ (সহজে) ভুলে না।'

সুতরাং যখন কোনো তথ্যের মাধ্যমে উপকৃত হওয়ার ইচ্ছা করা হবে, তখন তা বারবার আলোচনা, পুনরাবৃত্তি এবং তার ব্যাপারে অন্যকে অবহিত করা হলো, তা দৃঢ়ভাবে জেহেনে বসে যাওয়া ও স্থায়ী হওয়ার মাধ্যমসমূহ থেকে কিছু মাধ্যম।

এখানে নবিজি থেকে বর্ণিত একটি সুন্দর বিষয়ও তুলে ধরতে হয় যে, তিনি বলেন :
وَإِذَا قَامَ صَاحِبُ الْقُرْآنِ فَقَرَأَهُ بِاللَّيْلِ، وَالنَّهَارِ ذَكَرَهُ، وَإِذَا لَمْ يَقُمْ بِهِ نَسِيَهُ
'কুরআনের হাফিজ যদি দিবা-রাত্রি নামাজে দাঁড়িয়ে তা তিলাওয়াত করে, তাহলে সে তা স্মরণে রাখে; অন্যথায় সে তা ভুলে যায়।

বর্ণিত আছে যে, ইবনে উমর সুরা আল-বাকারা মুখস্থে কয়েক বছর কাটিয়ে দিয়েছেন।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 এগারোতম বিষয় : ইলমের প্রসার

📄 এগারোতম বিষয় : ইলমের প্রসার


আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিয়তে আপনি যা শুনেছেন, যা পড়েছেন এবং যা বুঝেছেন, তা প্রসার করবেন। এরপর নিয়ত রাখবেন, ইলমের দৃঢ়তা এবং মানুষের উপকার করার। লক্ষ করুন, যখন আপনি একটি ফায়দাজনক কথা শুনলেন, তারপর জাইদ বা আমর অথবা আপনার পরিবার বা প্রিয়জনদের কাউকে তা শুনিয়ে দিলেন, তখন আপনি অনেক ফায়দার অধিকারী হলেন।
কিছু ফায়দা :
– ইলমের প্রসার
- উপকারের পরিধি বৃদ্ধি পাওয়া।
- সব সময় আপনার সাওয়াব পেতে থাকা। বরং ফায়দা গ্রহণ করতে চেয়েছে এমন প্রত্যেকের অথবা আপনার জীবদ্দশায় বা আপনার মৃত্যুর পর যার কাছেই তা পৌঁছবে, আপনি তাদের সমপরিমাণ সাওয়াব পাবেন। আর এতে তাদের প্রতিদানের কোনো অংশই কমে যাবে না।

টিকাঃ
৮. সহিহু মুসলিম : ৭৮৯, সহিহু মুসলিম বি শারহিন নববি : ৬/৭৬।
৯. শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 'মুকাদ্দামা ফি উসুলিত তাফসির'-এ ইমাম মালিক থেকে এটি নকল করেন।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 বারোতম বিষয় : যখনই কোনো ইলম বৃদ্ধি পাবে, তখনই আল্লাহর শোকর আদায় করা এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা করা

📄 বারোতম বিষয় : যখনই কোনো ইলম বৃদ্ধি পাবে, তখনই আল্লাহর শোকর আদায় করা এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা করা


আবু কিলাবাহ বলেন, 'যখন আল্লাহ তা'আলা তোমাকে নতুন কোনো ইলম দান করবেন, তখন তাঁর জন্য নতুন একটি ইবাদত করবে। আর ইলম নিয়ে যেন শুধু মানুষের সামনে আলোচনাই তোমার প্রত্যাশা না হয়।'¹⁰

এতে আল্লাহ যে আপনার ওপর অনুগ্রহ করেছেন, তার স্বীকারোক্তি রয়েছে। যখনই আল্লাহ তা'আলা আপনাকে ইলম বা অনুগ্রহ বাড়িয়ে দেবেন, তখনই তাঁর শোকর আদায় করুন এবং তাঁর প্রশংসা করুন। কারণ, এর মাধ্যমে নিয়ামত আরও বৃদ্ধি পাবে। আল্লাহ তা'আলা বলেন :
لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
'যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিয়ামত) বৃদ্ধি করে দেবো।'¹

টিকাঃ
১০. ইকতাজাউল ইলমিল আমল : ৩৪-৩৫ পৃ.।
১. সুরা ইবরাহিম, ১৪:৭।

📘 কীভাবে পড়বেন কীভাবে বুঝবেন কীভাবে মুখস্থ করবেন 📄 তেরোতম বিষয় : নেতৃত্ব তালাশ করার ব্যাপারে সাবধান থাকা

📄 তেরোতম বিষয় : নেতৃত্ব তালাশ করার ব্যাপারে সাবধান থাকা


নেতৃত্ব তালাশ করা তালিবে ইলমের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক ও কাঁটাযুক্ত বিষয়; সুতরাং আপনি কখন নেতৃত্বের আসনে বসবেন, এই অপেক্ষা করবেন না। বরং আপনি শুধু ইলম অর্জন করুন। আল্লাহ তাআলার অনুগ্রহের পর ইলম অর্জন আপনাকে অনেক কল্যাণের দিকে ধাবিত করবে এবং আপনার কাছ থেকে অনেক অকল্যাণ দূর করে দেবে।

আর যদি কারও ইলম অর্জনের উদ্দেশ্য হয়, কখন নেতৃত্ব গ্রহণ করবে, কখন নেতা হবে এবং কখন শাইখের পদ গ্রহণ করবে, তাহলে নিশ্চিত এখানে তার নিয়তে ভেজাল রয়েছে। সুতরাং সতর্ক থাকতে হবে, পরিপূর্ণ সতর্ক!

ফন্ট সাইজ
15px
17px