📄 ৯. আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু যবেহ করার বিধান
আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
“তুমি বলো, আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ, সবই আল্লাহ রাব্বুল আলামীনের উদ্দেশে নিবেদিত। তার কোন শরীক নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম আনুগত্যশীল”। (সূরা আন‘আম: ১৬২-১৬৩)
আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেছেন:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
“তুমি তোমার রবের উদ্দেশ্যে ছালাত পড়ো এবং কুরবানী করো”। (সূরা কাওছার: ২)
আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি বিষয়ে আমাকে অবহিত করেছেন:
«لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ، لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، لَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا، لَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ»
“যে ব্যক্তি গাইরুল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করে তার উপর আল্লাহর লা’নত। যে ব্যক্তি নিজ পিতা-মাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লা’নত। যে ব্যক্তি কোনো বিদ‘আতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লা’নত। যে ব্যক্তি যমীনের সীমানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর লা’নত”।
তারিক ইবনে শিহাব (রাঃ) হতে বর্ণিত হাদীছে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
«دَخَلَ الْجَنَّةَ رَجُلٌ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ» ، قَالُوا: وَكَيْفَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ، قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ أُقَرِّبُ، قَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا، فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ، فَدَخَلَ النَّارَ، وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ، فَقَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَضَرَبُوا عُنُقَهُ، فَدَخَلَ الْجَنَّةَ»
“এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে। আর এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে গিয়েছে। ছাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কিভাবে হলো? তিনি বললেন: দু’জন লোক এমন একটি গোত্রের নিকট দিয়ে যাচ্ছিল, যাদের একটি মূর্তি ছিল। উক্ত মূর্তির জন্য কোন কিছু উৎসর্গ না করে কেউ সে স্থান অতিক্রম করতো না। উক্ত কওমের লোকেরা দু’জনের একজনকে বললো, ‘মূর্তির জন্য তুমি কিছু নযরানা পেশ করো’। সে বললো, ‘নযরানা দেয়ার মত আমার কাছে কিছুই নেই। তারা বলল, ‘অন্তত: একটি মাছি হলেও নযরানা স্বরূপ দিয়ে যাও’। অতঃপর সে একটা মাছি মূর্তিকে উপহার দিল। তারা লোকটির পথ ছেড়ে দিল। এর ফলে সে জাহান্নামে গেল। অপর ব্যক্তিকে তারা বললো, “মূর্তিকে তুমিও কিছু নযরানা দিয়ে যাও। সে বলল: ‘একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারও নৈকট্য লাভের জন্য আমি কাউকে কোন নযরানা দেই না। এর ফলে তারা তার গর্দান উড়িয়ে দিল। এতে সে জান্নাতে প্রবেশ করল”।
এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়
১) قل إن صلاتي ونسكي -এর তাফসীর জানা গেল।
২) فصل لربك وانحر -এর তাফসীরও জানা গেল।
৩) অত্র অধ্যায়ে বর্ণিত হাদীছের শুরুতেই গাইরুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু যবেহকারীর উপর লা’নত বর্ষণ করা হয়েছে।
৪) যে ব্যক্তি নিজ পিতা-মাতাকে অভিশাপ দেয়, তার উপর আল্লাহর লা’নত। এর মধ্যে এ কথাও নিহিত আছে যে, তুমি কোন ব্যক্তির পিতা মাতাকে অভিশাপ দিলে সেও তোমার পিতা-মাতাকে অভিশাপ দিবে।
৫) যে ব্যক্তি কোন বিদ‘আতীকে অথবা অপরাধীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর লা’নত। বিদ‘আতী হচ্ছে ঐ ব্যক্তি, যে দীনের মধ্যে এমন কোন নতুন বিষয় আবিষ্কার কিংবা এমন কোন অপরাধ করে, যাতে আল্লাহর কোন নির্ধারিত শাস্তি ওয়াজিব হয়ে যায়। এর ফলে সে এমন ব্যক্তির আশ্রয় চায়, যে তাকে উক্ত অপরাধের শাস্তি হতে রেহাই দিতে পারে।
৬) যে ব্যক্তি যমীনের সীমানা নির্ধারণের চিহ্ন (খুঁটি বা অন্য কোনো আলামত) পরিবর্তন করে, তার উপর আল্লাহর লা’নত। এটা এমন আলামত বা নিশানা, যা তোমার এবং তোমার প্রতিবেশীর যমীনের মধ্যে পার্থক্য নির্ণয় করে। এটা পরিবর্তনের অর্থ হচ্ছে, তার নির্ধারিত স্থান থেকে সীমানা এগিয়ে আনা অথবা পিছনে নিয়ে যাওয়া।
৭) নির্দিষ্ট ব্যক্তির উপর লা’নত এবং সাধারণভাবে পাপীদের উপর লা’নতের মধ্যে পার্থক্য রয়েছে।
৮) এ অধ্যায়ে বর্ণিত বিরাট ঘটনাটি মাছির ঘটনা হিসাবে পরিচিত।
৯) মূর্তির (মাজারের বা দূর্গার) উদ্দেশ্যে একটি মাছি নযরানা হিসাবে পেশ করার কারণে লোকটি জাহান্নামে প্রবেশ করল। অথচ মূর্তির সন্তুষ্টি কিংবা নৈকট্য অর্জনের ইচ্ছা ছিল না। মূর্তি বা মাজারের খাদেমদের অনিষ্ট হতে বাঁচার উদ্দেশ্যেই সে মাছিটি নযরানা হিসাবে মূর্তিকে দিয়ে শিরকী কাজটি করেছিল।
১০) এ অধ্যায়ে বর্ণিত মাছির ঘটনা থেকে জানা গেল যে, মু’মিনের অন্তরে শিরক ও শিরকের ভয়াবহ পরিণামের কথা সদা জাগ্রত থাকে। এখান থেকে আরো জানা গেল যে, নিহত ব্যক্তি তাদের দাবির কাছে নতি স্বীকার না করে নিহত হয়ে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। অথচ তারা তার কাছে কেবলমাত্র বাহ্যিক আমল ছাড়া আর কিছুই দাবি করেনি।
১১) মাছির কারণে যে ব্যক্তি জাহান্নামে গিয়েছে সে ছিল একজন মুসলিম। সে যদি কাফের হত তাহলে এ কথা বলা হত না যে, دخل النـار فى ذابب “একটি মাছির কারণে সে জাহান্নামে প্রবেশ করেছে”। অর্থাৎ মূর্তির উদ্দেশ্যে মাছি পেশ করার পূর্বে সে জান্নাতে যাওয়ার যোগ্য ছিল।
১২) এতে ঐ ছহীহ হাদীছের পক্ষে সমর্থন পাওয়া যায়, যাতে বলা হয়েছে الجنـة اقـرب إلى أحـدكم مـن شـراك نعلـه والنـار مثـل ذلـك, “তোমাদের কারো জুতার ফিতার চেয়েও জান্নাত অধিক নিকটবর্তী। জাহান্নামও তদ্রূপ নিকটবর্তী।”
১৩) এটা জেনে নেয়া প্রয়োজন যে, অন্তরের আমলই মূল উদ্দেশ্য। এমনকি মূর্তি পূজারীদের কাছেও এ কথা স্বীকৃত।
টিকাঃ
৪৯. হাফেয ইবনে কাছীর (রহঃ) বলেন: উপরোক্ত আয়াতে আল্লাহ্ তা‘আলা নাবী ﷺ কে আদেশ দিচ্ছেন, যেসব মুশরিক আল্লাহ্ ব্যতীত অন্যের ইবাদত করে এবং আল্লাহ্ ব্যতীত অন্যের নামে পশু যবাই করে, তিনি যেন তাদেরকে জানিয়ে দেন যে, তিনি কেবল আল্লাহর জন্যই ইখলাসের সাথে স্বীয় ছালাত আদায় ও কুরবানী করেন। অপর পক্ষে মুশরিকরা মূর্তি পূজা করে, মূর্তির জন্য যবেহ করে। সুতরাং আল্লাহ্ তা‘আলা তাঁর নাবীকে মুশরিকদের বিপরীত করার আদেশ দিয়েছেন এবং মুশরিকদের শিরক ও বিভ্রান্তি থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। সেই সাথে আরো আদেশ দিচ্ছেন যে, তিনি যেন খাঁটি নিয়্যাতে এবং ইখলাসের সাথে আল্লাহর দিকে মনোনিবেশ করেন।
৫০. তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেয়ার পর পাঁচ ওয়াক্ত ছালাত হচ্ছে ইসলামের সর্ববৃহৎ ফরয ইবাদত।
আমার বেঁচে থাকা ও আমার মৃত্যু বরণ করা আল্লাহর জন্যই। অর্থাৎ জীবিত থাকা কালে আমি যেই সৎ আমল করি এবং যেই ঈমান ও আমল নিয়ে আমি মৃত্যু বরণ করবো, তার সবই আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য। খালেসভাবে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্যই সম্পাদন করি। তাতে তাঁর কোনো শরীক নেই। আমাকে এই আদেশই করা হয়েছে। আর আমিই হচ্ছি সর্বপ্রথম মুসলিম। অর্থাৎ এই উম্মাতের সর্বপ্রথম মুসলিম হলাম আমি। এটিই হচ্ছে মুফাসসিরীনে কেরামদের কথা।
মোটকথা, উপরের আয়াতটি প্রমাণ করে যে, বান্দার প্রকাশ্য-অপ্রকাশ্য সকল কথা ও কাজের কোনো অংশই আল্লাহ্ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা বৈধ নয়। সে যেই হোক না কেন। সুতরাং যে ব্যক্তি ইবাদাতের কোন অংশ আল্লাহ্ ছাড়া অন্যের জন্য নির্ধারণ করল, সে আল্লাহ্ তা‘আলা কর্তৃক নিষিদ্ধ শিরকেই লিপ্ত হল। আল্লাহ্ তা‘আলা বলেন:
وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ
“তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো এবং কখনো মুশরিকদের অন্তর্ভূক্ত হয়ো না। (সূরা ইউনুস: ১০৫)
সম্পূর্ণ কুরআনেই ইবাদাতের ‡ক্ষেত্রে এই তাওহীদকে সাব্যস্ত করা হয়েছে এবং তাতে তাওহীদের পূর্ণ বিবরণ ‡পশ করা হয়েছে। শুধু তাই নয়; শিরককে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে এবং শিরকের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়েছে।
৫১. ছহীহ মুসলিম হা/১৯৭৮, অধ্যায়: আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু যবেহ করা হারাম। গাইরুল্লাহর নামে (আল্লাহ ছাড়া অন্যের নামে) যবেহ দুইভাগে বিভক্ত:
প্রথম প্রকার: নৈকট্যলাভ ও সম্মানের জন্য গাইরুল্লাহর নামে যবেহ করা। এটা শিরকে আকবার (বড় শিরক), যা মিল্লাত (ইসলাম) থেকে মানুষকে বের করে দেয়।
দ্বিতীয় প্রকার: আনন্দ ও আপ্যায়নের কারণে গাইরুল্লাহর নামে যবেহ করা। এটা যা মানুষকে মিল্লাত (ইসলাম) থেকে বের করে দেয় না। বরং এটা প্রচলিত রীতির অন্তর্ভূক্ত, যা কখনো কখনো কাঙ্খিত বিষয়ও বটে। এ ব্যাপারে মূলকথা হচ্ছে তা বৈধ। যদি সুলতান দেশে প্রবেশ করে, তখন আমরা তাদের জন্য যবেহ করি। যদি তাতে নৈকট্য (সওয়াব) লাভ বা সম্মানের জন্য হয়ে থাকে, তবে তা শিরকে আকবার বা বড় শিরক। কিন্তু যদি আপ্যায়ন বা আতিথেয়তার জন্য করা হয়ে থাকে, এরপর রান্না করা হয় এবং খাওয়া হয় তবে তা হবে আপ্যায়নের মধ্যে বিবেচিত। আর এটি শিরক নয়। [আল ক্বওলুল মুফীদ ১/২১৪]|
৫২. যে ব্যক্তি মূর্তির জন্য একটি মাছি কুরবানী করেছিল, তার পরিণতি যদি এমন হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি উট, গরু এবং ছাগল মোটা তাজা বানায় এবং ‡সগুলোকে আল্লাহ্ ব্যতীত অন্যান্য বস্তু যেমন মৃত অথবা অনুপস্থিত অলী-আওলিয়া, কিংবা তাগূত, মাযার, গাছ, পাথর অথবা অনুরূপ বস্তুর ইবাদত করে এবং তার জন্য পশু যবেহ করে, তার পরিণতি কেমন হবে? অবশ্যই আরো অধিক ভয়াবহ হবে।
উম্মাতে মুহাম্মাদীর আখিরী যামানায় মুসলিম পরিচয় ধারণকারী অনেক মুশরিক রয়েছে, যারা তাদের বাতিল মা‘বূদদের জন্য যবেহ করাকে ঈদুল আযহার দিন কুরবানীর চেয়ে অধিক উত্তম মনে করে। তাদের কেউ কেউ ঈদুল আযহায় কুরবানী যবেহ করার পরিবর্তে অলী আওলিয়ার মাযার ও দরগায় পশু যবেহ করাকে যথেষ্ট মনে করে। তারা আল্লাহ্ ব্যতীত অন্যান্য যে সব বস্তুর ইবাদত করে ঐ সকল বস্তুর প্রতি তাদের প্রবল আগ্রহ থাকার কারণে, ‡সগুলোকে অত্যাধিক সম্মান করার কারণে এবং তাদের কাছ থেকে কল্যাণ কামনার কারণেই তারা এরূপ করে থাকে। শুধু তাই নয়, এর চেয়ে অধিক ভয়াবহ শিরকও বর্তমানে ছড়িয়ে পড়েছে।
৫৩. ছহীহ মওকূফ: মুসান্নাফ ইবনে আবী শাইবা ১০/৯৯, হা/৩৩৭০৯, বায়হাকী শুআবুল ঈমান ৫/৪৮৫, আহমাদ ২/৭৫। হাদীছের এ অংশ থেকে জানা যাচ্ছে যে, ঈমানদারদের অন্তরে শিরকের ভয়াবহতা অত্যন্ত বড় ও বিপদজনক বলে অনুভূত হয় এবং তারা শিরককে অন্তর দিয়ে ঘৃণা করে।
আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
“তুমি বলো, আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ, সবই আল্লাহ রাব্বুল আলামীনের উদ্দেশে নিবেদিত। তার কোন শরীক নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম আনুগত্যশীল”।
আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেছেন:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
“তুমি তোমার রবের উদ্দেশ্যে ছালাত পড়ো এবং কুরবানী করো”।

📄 ১০. যে স্থানে গাইরুল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করা হয়
আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
“তুমি কখনো সেখানে দাঁড়াবে না, তবে যে মাসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকেই, সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতা অর্জন করাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন”। (সূরা আত তাওবা: ১০৮)
ছাবিত বিন যাহ্হাক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন:
نَذَرَ رَجُلٌ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَسَأَلَهُ النَّبِيُّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟ » قَالُوا: لَا، قَالَ: «فَهَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟ » قَالُوا: لَا، فَقَالَ رَسُولُ اللَّهِ؟ : «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»
এক ব্যক্তি নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় বুওয়ানা নামক স্থানে একটি উট কুরবানী করার মানত করল। তখন রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, সেই স্থানে এমন কোনো মূর্তি ছিল কি, জাহেলী যুগে যার পূজা করা হতো? ছাহাবায়ে কেরাম বললেন, ‘না’। তিনি বললেন, সেই স্থানে কি তাদের কোন উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো? তারা বললেন, ‘না’ অর্থাৎ এমন কিছু হতো না তখন রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তাহলে তুমি তোমার মানত পূর্ণ করো। তিনি আরো বলেন, আল্লাহর নাফরমানী মূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। আদম সন্তান যা করতে সক্ষম নয় তেমন মানতও পূরণ করা আবশ্যক নয়”। [ছহীহ: সুনানে আবু দাউদ হা/৩৩১৩|]
এ অধ্যায় থেকে যে সব বিষয় জানা যায় তা নিম্নরূপ:
শিরোণামের সাথে সূরা তাওবার ১০৭ নং আয়াতের সামঞ্জস্য এভাবে করা হয়েছে যে, যে সমস্ত স্থান আল্লাহ্ ব্যতীত অন্যের উদ্দেশে পশু যবেহ করার জন্য এবং অন্যান্য শিরকী কাজ-কর্মের জন্য প্রস্তুত করা হয়েছে, সে সমস্ত স্থানে আল্লাহর জন্য পশু যবেহ করা ‡থেকে বিরত থাকা আবশ্যক। তেমনি মুনাফিকদের যিরার মাসজিদটি যেহেতু আল্লাহর নাফরমানী এবং কুফরীর আড্ডা হিসাবে প্রস্তুত করা হয়েছে, তাই সেটি আল্লাহর গযবের স্থানে পরিণত হয়েছে। সুতরাং তাতে ছালাত পড়া বৈধ নয়। আল্লাহ তা‘আলা তাঁর নাবীকে সেখানে ছালাত পড়তে নিষেধ করেছেন। যদিও আল্লাহ তা‘আলা তাঁর নাবীকে নির্দিষ্ট একটি স্থানে (যিরার মাসজিদে) প্রবেশ করতে নিষেধ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার হুকুম আম তথা ব্যাপক। সে হিসাবে যে সমস্ত স্থান যেমন মাযার, দূর্গা ইত্যাদি যিরার মাসজিদের মত পাপ কাজের জন্য প্রস্তুত করা হবে, সেগুলোর হুকুম যিরার মাসজিদের অনুরূপ। কেননা পাপকাজ সেই স্থানকে অপবিত্র বানিয়ে ফেলেছে এবং তাতে আল্লাহর ইবাদত করা হতেও বারণ করা হয়েছে।
১) সূরা আত তাওবার ১০৭ নং আয়াতের ব্যাখ্যা জানা গেল। যে সমস্ত স্থানে পাপ কাজ হয়, সেখানে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়ানো যাবে না।
২) যে যমীনে শিরক এবং অন্যান্য পাপের কাজ করা হয় সে যমীনে পাপ কাজের প্রভাব পড়তে পারে। তেমনি যে যমীনে আল্লাহর আনুগত্যের কাজ করা হয় তাতেও ভাল কাজের প্রভাব পড়ে।
৩) দুর্বোধ্যতা দূর করার জন্য কঠিন বিষয়কে সুস্পষ্ট ও সহজ বিষয়ের দিকে নিয়ে যাওয়া উচিত।
৪) প্রয়োজন বোধে মুফতী বিস্তারিত বিবরণ প্রশ্নকারীর কাছে চাইতে পারেন।
৫) মানতের মাধ্যমে কোনো স্থানকে খাস করা কোন দোষের বিষয় নয়, যদি তাতে শরী‘আতের কোনো বাধা না থাকে।
৬) জাহেলী যুগের মূর্তি থাকলে তা দূর করার পরও সেখানে মানত করতে নিষেধ করা হয়েছে।
৭) কোনো স্থানে জাহেলী যুগের কোনো উৎসব বা মেলা অনুষ্ঠিত হয়ে থাকলে, তা বন্ধ করার পরও সেখানে মুসলমানদের মানত করা নিষিদ্ধ।
৮) এসব স্থানের মানত পূরণ করা জায়েয নয়। কেননা এটা পাপ কাজের মানত।
৯) মুশরিকদের উৎসব বা মেলার সাদৃশ্য করা থেকে সতর্ক থাকতে হবে। যদিও তাদের অনুসরণ করার উদ্দেশ্য না থাকে।
১০) পাপের কাজে কোনো মানত করা যাবে না।
১১) যে জিনিস আদম সন্তানের মালিকানাধীন নয়, তা মানত করা সঠিক নয়।
টিকাঃ
৫৫. বিপ্লবী সংস্কারক মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহঃ) এর তাওহীদী আন্দোলনের পূর্বে নজদ এবং অন্যান্য অঞ্চলের লোকেরা যে সমস্ত শিরকী কাজ-কর্মে লিপ্ত ছিল লেখক এখানে ঐ সমস্ত শিরকী কাজ-কর্মের দিকে ইঙ্গিত করেছেন। নজদের লোকেরা তখন তাদের রোগীদের আরোগ্য লাভের জন্য জ্বিনের জন্য পশু যবেহ করত। জ্বিনদের জন্য পশু যবেহ করার জন্য তারা তাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করে রাখত। শাইখের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তা‘আলা শিরকের মূলোৎপাটন করেছেন। দ্বীনের এই যুগশ্রেষ্ঠ দাঈ এককভাবে আল্লাহর ইবাদাতের প্রতি যেই দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের বরকতে আরব ভূখন্ড থেকে শিরক, বিদ‘আত ও আকীদার বিভ্রান্তির অবসান ঘটেছে। এ জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার কাছেই কৃতজ্ঞতা পেশ করছি।
৫৬. যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই মাসজিদটিতে ইবাদাতের জন্য দাঁড়ানোই তোমার পক্ষে অধিকতর সমীচীন। ‡সেখানে এমন ‡লোক আছে যারা পাক-পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ তা‘আলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালবাসেন। এটি হচ্ছে কুবা মাসজিদ। নাবী ﷺ মক্কা হতে হিজরত করে মদীনায় পদার্পণ করেই তাকওয়ার ভিত্তির উপর এই মাসজিদটি নির্মাণ করেছেন।
তাবূক যুদ্ধে ‡বর হওয়ার পূর্বে মুনাফেকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বাহ্যিকভাবে মাসজিদে যিরার নির্মাণ করল। নাবী ﷺ যখন তাবূক যুদ্ধে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন, তখন মুনাফেকদের একটি দল তাঁর কাছে প্রস্তাব করল: হে আল্লাহর রাসূল! বৃষ্টি ও শীতের রাতে আমাদের দুর্বল ও বৃদ্ধদের পক্ষে আপনার মাসজিদে এসে ছালাত আদায় করা কষ্টকর। তাই আমরা তাদের জন্য আমাদের মহল্লায় একটি মাসজিদ নির্মাণ করেছি। আপনি গিয়ে সেখানে ছালাত পড়ে মাসজিদটি উদ্বোধন করে দিলেই সেটির বৈধতা প্রমাণিত হয়ে যাবে। নাবী ﷺ তখন বললেন: আমি এখন তাবূক যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর ইচ্ছায় যখন ফেরত আসব, তখন যাবো। এভাবে মূলত তাদের সাথে একটা মৌখিক অঙ্গীকার হয়ে গেল।
তাবূকের পথে রওয়ানা হওয়ার পর এ মুনাফিকরা উক্ত মাসজিদে নিজেদের ‡জোট গড়ে তুলতে এবং ষড়যন্ত্র পাকাতে লাগলো।
এমনকি তারা সিদ্ধান্ত নিয়ে নিল, ‡রোমানদের হাতে মুসলমানদের মূলোৎপাটনের সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় রাজ মুকুট পরিয়ে ‡দবে। কিন্তু তাবূকে যা ঘটলো তাতে তাদের ‡স আশার গুড়ে বালি পড়লো। ‡ফরার পথে নাবী ﷺ যখন মদীনার নিকটবর্তী "যী আওয়ান" নামক স্থানে ‡পৌঁছলেন এবং মদীনায় প্রবেশ করতে মাত্র একদিনের রাস্তা কিংবা তার চেয়েও কম রাস্তা বাকী থাকল, তখন মাসজিদটির আসল খবরসহ ওহী আগমন করল। আল্লাহ্ তা‘আলা তাঁর নাবীকে মাসজিদটি নির্মাণের আসল উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিলেন। তিনি তখনই কয়েকজন ‡লোককে মদীনায় পাঠিয়ে দিলেন। তাদেরকে দায়িত্ব দিলেন, তিনি মদীনায় ‡ফেরত আসার আগেই ‡যেন তারা যিরার মাসজিদটি ‡ভেঙ্গে ধুলিস্যাৎ করে ‡দেন।
📄 সে স্থানে আল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করা শরী‘আত সম্মত নয়
আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
“তুমি কখনো সেখানে দাঁড়াবে না, তবে যে মাসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকেই, সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতা অর্জন করাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন”।
ছাবিত বিন যাহ্হাক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন:
نَذَرَ رَجُلٌ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَسَأَلَهُ النَّبِيُّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟ » قَالُوا: لَا، قَالَ: «فَهَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟ » قَالُوا: لَا، فَقَالَ رَسُولُ اللَّهِ؟ : «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»
এক ব্যক্তি নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় বুওয়ানা নামক স্থানে একটি উট কুরবানী করার মানত করল। তখন রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, সেই স্থানে এমন কোনো মূর্তি ছিল কি, জাহেলী যুগে যার পূজা করা হতো? ছাহাবায়ে কেরাম বললেন, ‘না’। তিনি বললেন, সেই স্থানে কি তাদের কোন উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো? তারা বললেন, ‘না’ অর্থাৎ এমন কিছু হতো না তখন রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তাহলে তুমি তোমার মানত পূর্ণ করো। তিনি আরো বলেন, আল্লাহর নাফরমানী মূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। আদম সন্তান যা করতে সক্ষম নয় তেমন মানতও পূরণ করা আবশ্যক নয়”।
এ অধ্যায় থেকে যে সব বিষয় জানা যায় তা নিম্নরূপ:
শিরোণামের সাথে সূরা তাওবার ১০৭ নং আয়াতের সামঞ্জস্য এভাবে করা হয়েছে যে, যে সমস্ত স্থান আল্লাহ্ ব্যতীত অন্যের উদ্দেশে পশু যবেহ করার জন্য এবং অন্যান্য শিরকী কাজ-কর্মের জন্য প্রস্তুত করা হয়েছে, সে সমস্ত স্থানে আল্লাহর জন্য পশু যবেহ করা থেকে বিরত থাকা আবশ্যক। তেমনি মুনাফিকদের যিরার মাসজিদটি যেহেতু আল্লাহর নাফরমানী এবং কুফরীর আড্ডা হিসাবে প্রস্তুত করা হয়েছে, তাই সেটি আল্লাহর গযবের স্থানে পরিণত হয়েছে। সুতরাং তাতে ছালাত পড়া বৈধ নয়। আল্লাহ তা‘আলা তাঁর নাবীকে সেখানে ছালাত পড়তে নিষেধ করেছেন। যদিও আল্লাহ তা‘আলা তাঁর নাবীকে নির্দিষ্ট একটি স্থানে (যিরার মাসজিদে) প্রবেশ করতে নিষেধ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার হুকুম আম তথা ব্যাপক। সে হিসাবে যে সমস্ত স্থান যেমন মাযার, দূর্গা ইত্যাদি যিরার মাসজিদের মত পাপ কাজের জন্য প্রস্তুত করা হবে, সেগুলোর হুকুম যিরার মাসজিদের অনুরূপ। কেননা পাপকাজ সেই স্থানকে অপবিত্র বানিয়ে ফেলেছে এবং তাতে আল্লাহর ইবাদত করা হতেও বারণ করা হয়েছে।
১) সূরা আত তাওবার ১০৭ নং আয়াতের ব্যাখ্যা জানা গেল। যে সমস্ত স্থানে পাপ কাজ হয়, সেখানে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়ানো যাবে না।
২) যে যমীনে শিরক এবং অন্যান্য পাপের কাজ করা হয় সে যমীনে পাপ কাজের প্রভাব পড়তে পারে। তেমনি যে যমীনে আল্লাহর আনুগত্যের কাজ করা হয় তাতেও ভাল কাজের প্রভাব পড়ে।
৩) দুর্বোধ্যতা দূর করার জন্য কঠিন বিষয়কে সুস্পষ্ট ও সহজ বিষয়ের দিকে নিয়ে যাওয়া উচিত।
৪) প্রয়োজন বোধে মুফতী বিস্তারিত বিবরণ প্রশ্নকারীর কাছে চাইতে পারেন।
৫) মানতের মাধ্যমে কোনো স্থানকে খাস করা কোন দোষের বিষয় নয়, যদি তাতে শরী‘আতের কোনো বাধা না থাকে।
৬) জাহেলী যুগের মূর্তি থাকলে তা দূর করার পরও সেখানে মানত করতে নিষেধ করা হয়েছে।
৭) কোনো স্থানে জাহেলী যুগের কোনো উৎসব বা মেলা অনুষ্ঠিত হয়ে থাকলে, তা বন্ধ করার পরও সেখানে মুসলমানদের মানত করা নিষিদ্ধ।
৮) এসব স্থানের মানত পূরণ করা জায়েয নয়। কেননা এটা পাপ কাজের মানত।
৯) মুশরিকদের উৎসব বা মেলার সাদৃশ্য করা থেকে সতর্ক থাকতে হবে। যদিও তাদের অনুসরণ করার উদ্দেশ্য না থাকে।
১০) পাপের কাজে কোনো মানত করা যাবে না।
১১) যে জিনিস আদম সন্তানের মালিকানাধীন নয়, তা মানত করা সঠিক নয়।
টিকাঃ
৫৫. বিপ্লবী সংস্কারক মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব (রহঃ) এর তাওহীদী আন্দোলনের পূর্বে নজদ এবং অন্যান্য অঞ্চলের লোকেরা যে সমস্ত শিরকী কাজ-কর্মে লিপ্ত ছিল লেখক এখানে ঐ সমস্ত শিরকী কাজ-কর্মের দিকে ইঙ্গিত করেছেন। নজদের লোকেরা তখন তাদের রোগীদের আরোগ্য লাভের জন্য জ্বিনের জন্য পশু যবেহ করত। জ্বিনদের জন্য পশু যবেহ করার জন্য তারা তাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করে রাখত। শাইখের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তা‘আলা শিরকের মূলোৎপাটন করেছেন। দ্বীনের এই যুগশ্রেষ্ঠ দাঈ এককভাবে আল্লাহর ইবাদাতের প্রতি যেই দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের বরকতে আরব ভূখন্ড থেকে শিরক, বিদ‘আত ও আকীদার বিভ্রান্তির অবসান ঘটেছে। এ জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার কাছেই কৃতজ্ঞতা পেশ করছি।
৫৬. যে মাসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই মাসজিদটিতে ইবাদাতের জন্য দাঁড়ানোই তোমার পক্ষে অধিকতর সমীচীন। সেখানে এমন লোক আছে যারা পাক-পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ তা‘আলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালবাসেন। এটি হচ্ছে কুবা মাসজিদ। নাবী ﷺ মক্কা হতে হিজরত করে মদীনায় পদার্পণ করেই তাকওয়ার ভিত্তির উপর এই মাসজিদটি নির্মাণ করেছেন।
তাবূক যুদ্ধে বের হওয়ার পূর্বে মুনাফেকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বাহ্যিকভাবে মাসজিদে যিরার নির্মাণ করল। নাবী ﷺ যখন তাবূক যুদ্ধে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন, তখন মুনাফেকদের একটি দল তাঁর কাছে প্রস্তাব করল: হে আল্লাহর রাসূল! বৃষ্টি ও শীতের রাতে আমাদের দুর্বল ও বৃদ্ধদের পক্ষে আপনার মাসজিদে এসে ছালাত আদায় করা কষ্টকর। তাই আমরা তাদের জন্য আমাদের মহল্লায় একটি মাসজিদ নির্মাণ করেছি। আপনি গিয়ে সেখানে ছালাত পড়ে মাসজিদটি উদ্বোধন করে দিলেই সেটির বৈধতা প্রমাণিত হয়ে যাবে। নাবী ﷺ তখন বললেন: আমি এখন তাবূক যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর ইচ্ছায় যখন ফেরত আসব, তখন যাবো। এভাবে মূলত তাদের সাথে একটা মৌখিক অঙ্গীকার হয়ে গেল।
তাবূকের পথে রওয়ানা হওয়ার পর এ মুনাফিকরা উক্ত মাসজিদে নিজেদের জোট গড়ে তুলতে এবং ষড়যন্ত্র পাকাতে লাগলো।
এমনকি তারা সিদ্ধান্ত নিয়ে নিল, রোমানদের হাতে মুসলমানদের মূলোৎপাটনের সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় রাজ মুকুট পরিয়ে দেবে। কিন্তু তাবূকে যা ঘটলো তাতে তাদের সে আশার গুড়ে বালি পড়লো। ফেরার পথে নাবী ﷺ যখন মদীনার নিকটবর্তী "যী আওয়ান" নামক স্থানে পৌঁছলেন এবং মদীনায় প্রবেশ করতে মাত্র একদিনের রাস্তা কিংবা তার চেয়েও কম রাস্তা বাকী থাকল, তখন মাসজিদটির আসল খবরসহ ওহী আগমন করল। আল্লাহ্ তা‘আলা তাঁর নাবীকে মাসজিদটি নির্মাণের আসল উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিলেন। তিনি তখনই কয়েকজন লোককে মদীনায় পাঠিয়ে দিলেন। তাদেরকে দায়িত্ব দিলেন, তিনি মদীনায় ফেরত আসার আগেই যেন তারা যিরার মাসজিদটি ভেঙ্গে ধুলিস্যাৎ করে দেন।
📄 ১১. আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত করা শিরক
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন,
يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا
“তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনর অনিষ্ট হবে সুদূর প্রসারী”। (সূরা আদ দাহার: ৭)
আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেছেন:
وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ
“ যা কিছু তোমরা খরচ কর আর যা কিছু মানত কর নিশ্চয়ই আল্লাহ তা জানেন” (সূরা আল বাকারা: ২৭০)
ছহীহ বুখারীতে আয়িশা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ»
“যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানত করে, সে যেন তা পূরণ করার মাধ্যমে তার আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন তার নাফরমানী না (মানত যেন পূরণ না করে) করে।”
ছহীহ বুখারী হা/৬৬৯৬।
এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়:
১) নেক কাজের মানত পূরণ করা ওয়াজিব।
২) মানত যেহেতু আল্লাহর ইবাদত হিসাবে প্রমাণিত, তাই আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত করা শিরক।
৩) আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত পূরণ করা জায়েয নয়।
টিকাঃ
৫৭. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন: মানত যেহেতু একটি ইবাদত; তাই মূর্তি, চন্দ্র, সূর্য, কবর-মাযার এবং অনুরূপ বস্তুর জন্য তা করা শিরক। তিনি আরো বলেন: যে ব্যক্তি কোনো কবর বা মাযারকে আলোকিত করার জন্য বাতি মানত করল এবং মুশরিকদের ন্যায় বলল যে অমুক কবর বা মাযার মানত কবুল করে, সকল উম্মাতের ঐক্যমতে তার এই মানত পাপ কাজের মানতের অন্তর্ভূক্ত। এই মানত পূর্ণ করা জায়েয নয়। এমনি যে ব্যক্তি কবর ও মাযারের খাদেমদের জন্য কিংবা তাতে অবস্থানকারীদের জন্য টাকা-পয়সা মানত করল, সেও অন্যায় ও পাপের কাজ করল। কেননা কবর ও মাযারের খাদেমদের মধ্যে এবং লাত, মানাত ও উয্যার খাদেমদের মধ্যে এক বিরাট সাদৃশ্য রয়েছে।