📘 কিতাবুল জিহাদ 📄 আমাদের মধ্যে কোন বিশ্বাসঘাতক ছিল না

📄 আমাদের মধ্যে কোন বিশ্বাসঘাতক ছিল না


হাদীস নং ২৬৯ - আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে হুয়াইতিব হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্দুল মালেকের নিকটে বসা ছিলাম ইতিমধ্যে শামের একজন বৃদ্ধ ব্যক্তি দুইজন যুবকের উপর ভর দিয়া প্রবেশ করিলেন, তাহার নাম ছিল আবু বাহরিয়‍্যাহ। আব্দুল্লাহ তাহাকে দেখিবা মাত্র মারহাবা বলিলেন এবং আমার ও তাহার মধ্যে জায়গা খালি করিলেন, অতঃপর বলিলেন, আপনি কি উদ্দেশ্যে আসিয়াছেন হে আবু বাহরিয়াহ! আপনি কি চান আমি আপনার নাম বাহিনী হইতে বাদ দিয়া দেই? তিনি বলিলেন, আমি ইহা চাইনা যে আপনি আমাকে বাহিনী হইতে বাদ দিন তবে আমার পরিবর্তে এই দুইজনের-তাহার পুত্রদ্বয়-কোন একজনকে গ্রহণ করুন। অতঃপর জিজ্ঞাসা করিলেন, আপনার নিকটে এ কে? তিনি বলিলেন, সে নিজেই নিজের পরিচয় দিক। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? অমি বলিলাম, আমি আবু বকর বিন আব্দুল্লাহ বিন হুয়াইত্বিব। তিনি বলিলেন, ওহে ভাতিজা! তোমাকে মারহাবা। আমি উমর বিন খাত্তাব (রাযিঃ) এর যুগে রোমের ভূখন্ডে প্রবেশকারী সর্বপ্রথম বাহিনীতে ছিলাম। আমাদের আমীর ছিলেন তোমার চাচার পুত্র আব্দুল্লাহ বিন আসসা'দী। আমাদের নেযার মধ্যে তীক্ষ্ণতাটুকুই ছিল। আমাদের আমীরের জ্ঞান-পরিধিতে সূরায়ে ফালাক, নাস এবং কিছু ছোট ছোট সূরা ছাড়া আর প্রায় কিছুই ছিল না। আমরা এমন কোন ব্যক্তির সাক্ষাত পাই নাই যাহার ধারণা হইত যে, তিনি আমাদের তত্ত্বাবধায়ক। তবে হে ভাতিজা আমাদের মধ্যে কোন বিশ্বাসঘাতকতা ছিল না, কোন মিথ্যাচার ছিল না, কোন খিয়ানত ছিল না, গনীমতের সম্পদে কোনরূপ অন্যায় হস্তক্ষেপ ছিল না।

📘 কিতাবুল জিহাদ 📄 আমি প্রত্যেকের আশ্রয়স্থল

📄 আমি প্রত্যেকের আশ্রয়স্থল


হাদীস নং ২৬২- মুজাহিদ হইতে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) বলিয়াছেন, আমি প্রত্যেক মুসলমানের জন্য ফিআ' (প্রত্যাবর্তনস্থল)।

ফন্ট সাইজ
15px
17px