📘 কিতাবুল জিহাদ 📄 তোমরা সাওয়ারীর উপরই নামায পড়

📄 তোমরা সাওয়ারীর উপরই নামায পড়


হাদীস নং ২৬৩ - মাকহুল হইতে বর্ণিত, তিনি বলেন, শুরাহবীল ইবনে হাসানাহ 'শাম্মাছার' উপর আক্রমণ করিলেন, তখন ছিল প্রত্যুষকাল। তিনি আদেশ করিলেন, তোমরা তোমাদের সওয়ারীর উপরই নামায পড়িয়া নাও। অতঃপর এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন যে ভূমিতে দাঁড়াইয়া নামায পড়িতেছিল, তিনি বলিলেন, এ কি বিপরীত করিতেছে! আল্লাহ ও ইহার সহিত বিপরীত আচরণ করুন। দেখা গেল সে আশতার।

📘 কিতাবুল জিহাদ 📄 অবতরণ করিবে এবং নামায পড়িবে

📄 অবতরণ করিবে এবং নামায পড়িবে


হাদীস নং ২৬৪ – ছাবেক বরবরী হইতে বর্ণিত, তিনি বলেন, মাকহুল হাসান বসরীর নিকট পত্র লিখিলেন। তাঁহার পত্র আসিল তিনি লিখিয়াছেন, বরং অবতরণ করিবে এবং কিবলামূখী হইবে। আর যদি দুশমন তাহাদের পশ্চাদ্ধাবন করে তাহা হইলে সে তাহার ঘোড়ার পিঠেই ইশারায় নামায পড়িয়া নিবে।

📘 কিতাবুল জিহাদ 📄 অন্বেষিত হইলে ইশারায় নামায পড়

📄 অন্বেষিত হইলে ইশারায় নামায পড়


হাদীস নং ২৬৫ - আতা হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, তুমিই যদি অন্বেষণকারী হও তাহা হইলে অবতরণ কর এবং নামায পড় আর যদি তুমি অন্বেষিত হও তাহা হইলে ইশারায় পড়িয়া লও।

📘 কিতাবুল জিহাদ 📄 ইঙ্গিত করিয়া নামায পড়া

📄 ইঙ্গিত করিয়া নামায পড়া


হাদীস নং ২৬৬ - মুহাম্মাদ ইবনে ইসমাঈল হইতে বর্ণিত, তিনি বলেন, আমি সায়ীদ বিন জুবায়ের এবং আতাকে দেখিয়াছি তাহারা ইমামের খুৎবাদানরত অবস্থায় সেই দিকে ইঙ্গিত করিয়া নামায পড়িতেছেন।

হাদীস নং ২৬৭ - আবু ওয়ায়েল হইতে বর্ণিত, হাজ্জাজ খুৎবারত অবস্থায় তিনি ইঙ্গিত করিয়া নামায পড়িতেন।

টিকাঃ
১. বনী উমাইয়্যার শাসনকর্তাদের অনেকেই খুৎবা প্রলম্বিত করিয়া জুমুআর নামাযের সময় পার করিয়া দিত। তখন অনেকে ইঙ্গিতে নামায পড়িয়া লইতেন। বর্ণনাদ্বয়ে তাহাই বিধৃত হইয়াছে। অনুবাদক।

ফন্ট সাইজ
15px
17px