📘 কিতাবুল জিহাদ 📄 এক তাকবীর যথেষ্ট হইবে

📄 এক তাকবীর যথেষ্ট হইবে


হাদীস নং ২৫৯ সুফিয়ান বলেন, ইবনে আবি নাজীহ বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, মুজাহিদ বলিয়াছেন, তরবারী চালনার সময় এক তাকবীর যথেষ্ট হইবে। সুফিয়ান বলেন, ইশারায় দুই রাকাআত করিয়া পড়িবে- অথবা বলিয়াছেন, জুআইবির দহহাক হইতে বর্ণনা করেন তিনি বলিয়াছেন, দুই তাকবীর হইবে।

📘 কিতাবুল জিহাদ 📄 দুই রাকাআত কসর নয়

📄 দুই রাকাআত কসর নয়


হাদীস নং ২৬০ - ইয়াযীদ হইতে বর্ণিত, তিনি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে সফরের সময়কার দুই রাকাআত সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, এই দুই রাকাআত কি কসর? তিনি বলিলেন, কসর তো হইল লড়াইয়ের সময় এক রাকাআত, দুই রাকাআত কসর নয়।

📘 কিতাবুল জিহাদ 📄 সিজদা রুকুর তুলনায় অধিক নিচু হইবে

📄 সিজদা রুকুর তুলনায় অধিক নিচু হইবে


হাদীস নং ২৬১ - হাম্মাদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবরাহীমকে জিজ্ঞাসা করিলাম, একব্যক্তি শত্রুকে অন্বেষণ করিতেছে বা শত্রু কর্তৃক অন্বেষিত হইতেছে এমতাবস্থায় নামাযের সময় হইল? তিনি বলিলেন, সে যেই মুখো রহিয়াছে সেই দিকেই ইশারা করিয়া নামায পড়িবে এবং তাহার সিজদাকে রুকুর তুলনায় অধিক নীচু করিবে এবং উযূ ও ক্বিরাত পরিত্যাগ করিবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 ইশারায় দুই রাকাআত পড়িবে

📄 ইশারায় দুই রাকাআত পড়িবে


হাদীস নং ২৬২ - যুহরী হইতে বর্ণিত, তিনি আল্লাহতায়ালার বাণী প্রসঙ্গে বলিয়াছেন, যখন শত্রু বাহিনী পশ্চাদ্ধাবন করিবে তখন তাহাদের জন্য যেই দিকে ফিরিয়া আছে সেই দিকেই নামায পড়া হালাল হইবে, পদাতিক হোক বা সওয়ার, ইশারায় দুই রাকাআত পড়িবে। ক্বাতাদাহ বলিয়াছেন, এবং এক রাকাআত যথেষ্ট হইবে।

ফন্ট সাইজ
15px
17px