📘 কিতাবুল জিহাদ 📄 সাওয়ারীর উপরই নামায পড়িলেন

📄 সাওয়ারীর উপরই নামায পড়িলেন


হাদীস নং ২৫৫- হাবীবের দুই পুত্র দ্বমরা ও মুহাছির হইতে বর্ণিত, তাহারা বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সারিয়‍্যাহতে অভিযানে বাহির হইলেন। সাওয়ার অবস্থাতেই নামাযের সময় হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারীর উপরই নামায পড়িলেন এবং ইবনে রাওয়াহা অবতরণ করিয়া ভূমিতে নামায পড়িলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলে তিনি বলিলেন, হে ইবনে রাওয়াহা! তুমি কি আমার নামায হইতে মুখ ফিরাইলে? ইবনে রাওয়াহা বলিলেন, আমার অবস্থা আপনার মত ছিল না, আপনি দ্রুত চলিতেছিলেন আমরা ধীরে ধীরে চলিতেছিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কর্মের জন্য তাহাকে কিছু বলিলেন না।

বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক সারিয়‍্যায় বাহির হইলেন। তাঁহার সঙ্গীগণ সওয়ারীর পিঠেই নামায পড়িলেন। এক ব্যক্তি নিজেকে কষ্টে ফেলিল এবং ভূমিতে অবতরণ করিয়া নামায পড়িল। তিনি তখন বলিলেন, সে বিপরীত করিল! আল্লাহও তাহার সহিত বিপরীত করুন। অবশেষে সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে ইসলাম হইতে বাহির হইয়া গেল।

📘 কিতাবুল জিহাদ 📄 ইশারায় নামায

📄 ইশারায় নামায


হাদীস নং ২৫৬ - শত্রুসেনার সহিত যুদ্ধরত অবস্থার নামায সর্ম্পকে হাসান (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, এক রাকাআত ও দুই সিজদা, ইশারায় ইশারায়।

📘 কিতাবুল জিহাদ 📄 চলিতে চলিতে নামায আদায়

📄 চলিতে চলিতে নামায আদায়


হাদীস নং ২৫৭ - আল্লাহতায়ালার বাণী 'ফারিজালান' এর ব্যাপারে হাসান হইতে বর্ণিত, তিনি বলেন তরবারী চালনার সময় এক রাকাআত হইবে। রুকু ও সিজদা এমন অবস্থায় যে তুমি চলিতেছ বা তোমার ঘোড়ার পেটে গোড়ালী দ্বারা আঘাত করিতেছ বা তোমার উটকে দ্রুত ধাবিত করিতেছ, যে দিকেই সে থাক বা তুমি থাক।

📘 কিতাবুল জিহাদ 📄 যেদিকে মুখ সেদিকেই নামায

📄 যেদিকে মুখ সেদিকেই নামায


হাদীস নং ২৫৮ – শো'বা হইতে বর্ণিত, তিনি বলেন, হাকাম, হাম্মাদ ও ক্বাতাদাহকে তরবারী চালনার সময় নামাযের ব্যাপারে জিজ্ঞাসা করা হইল, তাঁহারা বলিলেন, এক রাকাআত, যেদিকে তুমি মুখ করিয়া আছ সেই দিকে।

ফন্ট সাইজ
15px
17px