📘 কিতাবুল জিহাদ 📄 সালাতুল খওফের প্রশিক্ষণ

📄 সালাতুল খওফের প্রশিক্ষণ


হাদীস নং ২৫০ - আবুল আলিয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী (রাযিঃ) তাঁহার সঙ্গীদিগকে দুই সারিতে বিভক্ত করিলেন, তিনি তখন ইস্পাহানে অবস্থান করিতেছিলেন। তখন তাহাদের সামনে তেমন ভীতিকর পরিস্থিতি ছিল না কিন্তু তিনি চাইলেন তাহাদিগকে তাহাদের দ্বীনের বিধান শিক্ষা দিবেন। তিনি এক দলকে নিয়া এক রাকাআত পড়িলেন অপর দল অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দুশমনের মোকাবেলায় রহিলেন। অতঃপর প্রথম দল উল্টা পায়ে পিছনে সরিয়া আসিয়া তাহাদের সঙ্গী দলের স্থানে দন্ডায়মান হইলেন এবং অপর দল অগ্রসর হইয়া তাহাদের মধ্যে প্রবেশ করিতে লাগিলেন। তিনি তাহাদিগকে নিয়া দ্বিতীয় রাকাআত পড়িলেন এবং সালাম ফিরাইলেন। অতঃপর তাঁহার মুকতাদীগণ দাঁড়াইয়া এক রাকাত করিয়া একাকী আদায় করিলেন। -হাদীসে "একাকী" শব্দটি ছিল না। অতএব ইমামের পূর্ণ দুই রাকাআত এবং অন্যান্য লোকদের এক রাকাআত করিয়া জামা'আতের সহিত হইল।

📘 কিতাবুল জিহাদ 📄 আমরা হাম্মাদের মতকেই অবলম্বন করি

📄 আমরা হাম্মাদের মতকেই অবলম্বন করি


হাদীস নং ২৫১ – আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়িলেন, তাঁহার পিছনে একটি কাতার করিলেন এবং অপর কাতারটি দুশমনের মোকাবেলায় দন্ডায়মান করিলেন। তাহারা সবাই নামাযে শরীক ছিলেন। রাসূল তাকবীর দিলেন, তাহারা সকলে তাকবীর দিলেন এবং তাহাদিগকে নিয়া রাসূল এক রাকাআত পড়িলেন অতঃপর ইহারা উহাদের কাতারে চলিয়া গেলেন এবং অপর দলটি আসিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে নিয়া এক রাকাআত পড়িলেন এবং সালাম ফিরাইলেন। অতঃপর তাঁহার পিছনের লোকেরা সেই স্থানেই এক রাকাআত আদায় করিলেন অতঃপর উহাদের স্থানে চলিয়া গেলেন। উহারা আসিলেন এবং তাহাদের বাকী এক রাকাআত আদায় করিলেন। সুফিয়ান বলেন, আমরা হাম্মাদের মতকেই অবলম্বন করি। এই নামাযে প্রথম দল অতঃপর দ্বিতীয় দল এই তরতীব বজায় থাকিবে।

📘 কিতাবুল জিহাদ 📄 সালাতুল খওফ আদায়ের নিয়ম

📄 সালাতুল খওফ আদায়ের নিয়ম


হাদীস নং ২৫২ - সুফিয়ান ইবরাহীম হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একটি সারি দুশমনদের মুকাবেলায় দন্ডায়মান হইবে এবং তাহারা নামাযে থাকিবে না। অপর একটি সারি ইমামের পিছনে থাকিবে। তিনি ইহাদিগকে নিয়া এক রাকাআত পড়িবেন অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবেন এবং উহারা আসিবেন। তিনি ইহাদিগকে নিয়া দ্বিতীয় রাকাআত পড়িবেন এবং সালাম ফিরাইবেন। অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবে এবং উহারা আসিয়া তাহাদের বাকী এক রাকাআত আদায় করিবে অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবে এবং উহারা আসিয়া তাহাদের বাকী এক রাকাআত আদায় করিবে।

📘 কিতাবুল জিহাদ 📄 ভীতিকালে ফরয নামায আদায় করিবে

📄 ভীতিকালে ফরয নামায আদায় করিবে


হাদীস নং ২৫৩ - আব্দুল মালেক ইবনে আবী সুলাইমান আল্লাহতায়ালার বাণী (ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান) প্রসঙ্গে বলেন, তুমি ইশারা করিয়া ফরয নামায পড়িবে যেই দিকেই ধাবিত হও না কেন এবং তোমার সওয়ারী যেই দিকেই ধাবিত হোক না কেন, পদাতিক হও বা সওয়ার হও।

ফন্ট সাইজ
15px
17px