📘 কিতাবুল জিহাদ 📄 আমি তাহার জন্য আশ্রয়স্থল হইতাম

📄 আমি তাহার জন্য আশ্রয়স্থল হইতাম


হাদীস নং ২৪০ - মুহাম্মাদ বিন সীরীন হইতে বর্ণিত, তিনি বলেন, যখন উমর বিন খাত্তাবের নিকটে আবু উবাইদ এর সংবাদ পৌঁছিল তখন তিনি বলিলেন, যদি সে আমার প্রতি প্রত্যাবর্তন করিত তাহা হইলে আমি তাহার জন্য ফিআ' (মুজাহিদ বাহিনীর আশ্রয়স্থল) সাব্যস্ত হইতাম।

📘 কিতাবুল জিহাদ 📄 আমার নিকট প্রত্যাবর্তন করতে পারো

📄 আমার নিকট প্রত্যাবর্তন করতে পারো


হাদীস নং ২৪১ - আবু উসমান হইতে বর্ণিত, যখন আবু উবাইদ নিহত হইলেন এবং এই সংবাদ উমরের নিকটে পৌঁছিল তখন উমর বলিলেন, হে লোক সকল! আমি তোমাদের ফিআ'। (তোমরা যুদ্ধ ক্ষেত্র হইতে আমার নিকটে প্রত্যাবর্তন করিতে পার)

📘 কিতাবুল জিহাদ 📄 তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হউক

📄 তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হউক


হাদীস নং ২৪২ - ইবরাহীম হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, কিছু মানুষ দৃঢ়পদ থাকিয়া নিহত হইলেন, তখন উমর বলিলেন, তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, যদি তাহারা আমার নিকটে প্রত্যাবর্তন করিত তাহা হইলে আমি তাহাদের জন্য 'ফিআ'¹ হইতাম।

টিকাঃ
১. কুরআনে নিম্নোক্ত আয়াত থেকে গৃহীত- 'যে কেহ সেই দিন তাহাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিবে যদি না তা লড়াইয়ের পুনঃ প্রস্তুতিকল্পে বা মূল বাহিনীতে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে হয় তবে সে আল্লাহর বিরাগভাজন হইবে।” অতএব, হযরত উমর (রাযিঃ) এর বাণীটির অর্থ দাঁড়াচ্ছে "তারা আমার নিকটে প্রত্যাবর্তন করলে তা তাদের জন্য বৈধ হত এবং কুরআন প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার হত।” -অনুবাদক (ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله)

📘 কিতাবুল জিহাদ 📄 তিনজনের মুকাবিলা হইতে পলায়নকারী পৃষ্ঠপ্রদর্শনকারী নয়

📄 তিনজনের মুকাবিলা হইতে পলায়নকারী পৃষ্ঠপ্রদর্শনকারী নয়


হাদীস নং ২৪৩ - আব্দুল্লাহ বিন আব্বাস (রাযিঃ) এই আয়াতদ্বয় তিলাওয়াত করিলেন, "তোমাদের মধ্যে বিশজন ধৈর্য্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদের মধ্যে একশতজন থাকিলে এক সহস্র কাফেরের উপর বিজয়ী হইবে। কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধশক্তি নাই। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি তো অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমাদের মধ্যে একশতজন ধৈর্য্যশীল থাকিলে তাহারা দুইশতজনের উপর বিজয়ী হইবে। আর তোমাদের মধ্যে এক সহস্র থাকিলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তাহারা দুই সহস্রের উপর বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্য্যশীলদের সহিত রহিয়াছেন। (আনফাল, আয়াতঃ ৬৫, ৬৬) অতঃপর বলিলেন, যদি কোন ব্যক্তি তিনজনের মুকাবিলা হইতে পলায়ন করে তাহা হইলে সে পলায়ন করে নাই আর যদি দুই জনের মুকাবেলা হইতে পলায়ন করে তাহা হইলে সে পলায়ন করিল।

ফন্ট সাইজ
15px
17px