📄 আশ্রয়ের জন্য পৃষ্ঠ প্রদর্শন করা
হাদীস নং ২৩৯ - হাসান হইতে বর্ণিত- 'এবং যে ব্যক্তি সেইদিন তাহাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিবে' এই আয়াতের ব্যাপারে তিনি বলিয়াছেন, ইহা বদরের দিনের কথা। আজ কোন দলে স্থান লইবার জন্যও প্রস্থান হইতে পারে বা কোন শহরে আশ্রয় নিবার জন্যও প্রস্থান হইতে পারে।
📄 আমি তাহার জন্য আশ্রয়স্থল হইতাম
হাদীস নং ২৪০ - মুহাম্মাদ বিন সীরীন হইতে বর্ণিত, তিনি বলেন, যখন উমর বিন খাত্তাবের নিকটে আবু উবাইদ এর সংবাদ পৌঁছিল তখন তিনি বলিলেন, যদি সে আমার প্রতি প্রত্যাবর্তন করিত তাহা হইলে আমি তাহার জন্য ফিআ' (মুজাহিদ বাহিনীর আশ্রয়স্থল) সাব্যস্ত হইতাম।
📄 আমার নিকট প্রত্যাবর্তন করতে পারো
হাদীস নং ২৪১ - আবু উসমান হইতে বর্ণিত, যখন আবু উবাইদ নিহত হইলেন এবং এই সংবাদ উমরের নিকটে পৌঁছিল তখন উমর বলিলেন, হে লোক সকল! আমি তোমাদের ফিআ'। (তোমরা যুদ্ধ ক্ষেত্র হইতে আমার নিকটে প্রত্যাবর্তন করিতে পার)
📄 তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হউক
হাদীস নং ২৪২ - ইবরাহীম হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, কিছু মানুষ দৃঢ়পদ থাকিয়া নিহত হইলেন, তখন উমর বলিলেন, তাহাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, যদি তাহারা আমার নিকটে প্রত্যাবর্তন করিত তাহা হইলে আমি তাহাদের জন্য 'ফিআ'¹ হইতাম।
টিকাঃ
১. কুরআনে নিম্নোক্ত আয়াত থেকে গৃহীত- 'যে কেহ সেই দিন তাহাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিবে যদি না তা লড়াইয়ের পুনঃ প্রস্তুতিকল্পে বা মূল বাহিনীতে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে হয় তবে সে আল্লাহর বিরাগভাজন হইবে।” অতএব, হযরত উমর (রাযিঃ) এর বাণীটির অর্থ দাঁড়াচ্ছে "তারা আমার নিকটে প্রত্যাবর্তন করলে তা তাদের জন্য বৈধ হত এবং কুরআন প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার হত।” -অনুবাদক (ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله)