📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথে ভ্রমনের মূল্য

📄 আল্লাহর পথে ভ্রমনের মূল্য


হাদীস নং ২২৮ - হাসান হইতে বর্ণিত, তিনি বলেন, প্রথম যুগের এক ব্যক্তি (মৃত্যুকালে) বেহুশ হইয়া পড়িয়াছিলেন অতঃপর হুঁশে আসিলে জার জার হইয়া কাঁদিতে লাগিলেন, পার্শ্বে উপবিষ্ট লোকেরা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আল্লাহ তাআলা অতীব দয়ালু, তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি......। ব্যক্তিটি বলিলেন, শোন! আমি এমন কোন জিনিস ছাড়িয়া যাইতেছি না যাহার জন্য ক্রন্দন করিব, তবে তিনটি বিষয়, দূরবর্তী প্রান্ত বিশিষ্ট দিনে দ্বিপ্রহরের পানির পিপাসা বা ঐ রজনী যাহাতে ব্যক্তি তাহার পার্শ্বদ্বয় ও পদদ্বয়ের মধ্যখানে আসা যাওয়া করে বা আল্লাহর পথে দিনের প্রথমাংশের ভ্রমণ বা দিনের শেষাংশের ভ্রমণ।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথের অর্ধদিনের ফযীলত

📄 আল্লাহর পথের অর্ধদিনের ফযীলত


হাদীস নং ২২৯ - হাইওয়াহ বিন শুরাইহ ও সায়ীদ বিন আবী আইয়্যুব আনসারী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর পথে দিনের প্রথমার্ধের ভ্রমণ বা দিনের শেষার্ধের ভ্রমণ ঐ সকল কিছু হইতে উত্তম যাহার উপর সূর্য উদিত হইয়াছে এবং অস্ত গিয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 পঞ্চাশটি হজ্জের চেয়ে উত্তম

📄 পঞ্চাশটি হজ্জের চেয়ে উত্তম


হাদীস নং ২৩০ - ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পথের একটি ভ্রমণ পঞ্চাশটি হজ্জ হইতেও উত্তম।

📘 কিতাবুল জিহাদ 📄 একটি চাবুক দানের ফযীলত

📄 একটি চাবুক দানের ফযীলত


হাদীস নং ২৩১ - ইবনে মাসউদ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর পথে একটি চাবুক দান করিয়া সাহায্য করিব ইহা আমার নিকটে পরপর দুইটি হজ্জ করার চেয়েও উত্তম।

ফন্ট সাইজ
15px
17px