📘 কিতাবুল জিহাদ 📄 অধঃপতনকালে যাহারা সৎ থাকে

📄 অধঃপতনকালে যাহারা সৎ থাকে


হাদীস নং ২২০ - ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, طوبى للغرباء الذين هم صالحون عند فساد الناس - কল্যাণ ঐসব পরিচয়হীন লোকদের জন্য যাহারা মানুষের অধঃপতনের কালে সৎকর্মপরায়ণ থাকে।

হাদীস নং ২২১ - আবু বকর সিদ্দীক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, আল্লাহর উদ্দেশ্যে মুহব্বত রাখে এমন ভাইয়ের দু'আ কবুল হইয়া থাকে।

📘 কিতাবুল জিহাদ 📄 পার্থিব জীবন প্রতারণার সামগ্রী বৈ নয়!

📄 পার্থিব জীবন প্রতারণার সামগ্রী বৈ নয়!


হাদীস নং ২২২ যায়েদ বিন আসলাম তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, উমর বিন খাত্তাবের নিকট সংবাদ পৌঁছিল যে, আবু উবাইদা শামে অবরুদ্ধ হইয়া পড়িয়াছেন এবং দুশমন তাহার চারপাশে একত্রিত হইয়া গিয়াছে, তখন উমর তাহার নিকট পত্র লিখিলেন, "সালাম! পরসমাচার হইল, মুমিন বান্দার সামনে যখনই কোন কঠিন অবস্থা উপস্থিত হয়, এর পরই আল্লাহতায়ালা তাহাকে প্রশস্ততা দান করেন এবং নিঃসন্দেহে একটি দুঃখের তুলনায় দুইটি সুখ ভারী হইতে পারে না। হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য্যধারণ কর, ধৈর্য্যে প্রতিযোগিতা কর এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাক। আল্লাহকে ভয় কর যাহাতে তোমরা সফলকাম হইতে পার" (আলে ইমরান, ২০০)

বর্ণনাকারী বলেন, আবু উবাইদা ইহার উত্তরে লিখিলেন, "সালাম! পরসমাচার এই যে, আল্লাহতায়ালা তাহার গ্রন্থে বলিয়াছেন: তোমরা জানিয়া রাখ পার্থিব জীবনতো ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন-সম্পদ, সন্তান-সন্ততিতে প্রাচুর্য্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য-সম্ভার কৃষকদিগকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা পীতবর্ণ দেখিতে পাও, অবশেষে উহা খড়-কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন, প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। (হাদীদ, ২০)

বর্ণনাকারী বলেন, উমর এই পত্রটি লইয়া তাহার স্থান হইতে বাহির হইয়া আসিলেন এবং মিম্বরে বসিয়া মদীনাবাসীকে উহা পড়িয়া শুনাইলেন অতঃপর বলিলেন, হে মদীনাবাসী! আবু উবাইদা তোমাদিগকে খোঁচা দিতেছেন, যদি না তোমরা জিহাদের ব্যাপারে আগ্রহী হও।

📘 কিতাবুল জিহাদ 📄 নয়টি তরবারী ভাঙ্গিয়া গেল

📄 নয়টি তরবারী ভাঙ্গিয়া গেল


হাদীস নং ২২৩ - ক্বায়স বিন আবী হাযেম হইতে বর্ণিত, তিনি বলেন, আমি 'হিরা' নামক স্থানে খালেদ বিন ওয়ালিদকে বলিতে শুনিয়াছি, তিনি লোকদিগকে বলিতেছিলেন, আমি মুতার যুদ্ধের দিন দেখিয়াছি যে, আমার হাতে নয়টি তরবারী ভাঙ্গিয়া গিয়াছে, অবশেষে আমার হাতে একটি ইয়ামানী চওড়া তরবারী বাকী রহিয়াছিল।

📘 কিতাবুল জিহাদ 📄 একটি তীরে জান্নাতে একটি মর্তবা লাভ হইবে

📄 একটি তীরে জান্নাতে একটি মর্তবা লাভ হইবে


হাদীস নং ২২৪ - আবু নাজীহ আসুলামী হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তায়েফের দূর্গ অবরোধে শরীক ছিলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিলাম, যে ব্যক্তি একটি তীর নিক্ষেপ করিয়া লক্ষ্যে বিদ্ধ করিবে তাহার জন্য জান্নাতে একটি মর্তবা (মর্যাদা) হইবে। এক ব্যক্তি বলিলেন, আয় আল্লাহর নবী! আমি যদি একটি তীর নিক্ষেপ করিয়া লক্ষ্যে বিদ্ধ করি তাহা হইলে কি আমার জন্যও একটি মর্তবা হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, বর্ণনাকারী বলেন, লোকটি তীর নিক্ষেপ করিল এবং লক্ষ্যে বিদ্ধ করিল। তিনি বলেন, সেইদিন আমি ষোলটি তীর নিশানায় পৌঁছাইয়াছি।

ফন্ট সাইজ
15px
17px