📘 কিতাবুল জিহাদ 📄 নিজের কাজ নিজে করিবে

📄 নিজের কাজ নিজে করিবে


হাদীস নং ২১১ - উমর বিন খাত্তাব (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাজকর্ম শিখ, অতঃপর যদি কেহ নিজের কাজ নিজে করিতে বাধ্য হও তাহা হইলে উহা তাহার কাজে লাগিবে। মুয়াবিয়া বিন আবী সুফিয়ান বলিতেন, তোমাদের প্রত্যেকে যেন নিজের কাপড়ে তালি লাগায় এবং উহাকে উপযোগী করে, কেননা যাহার পুরাতন নাই তাহার নতুনও নাই।

📘 কিতাবুল জিহাদ 📄 মেঘের ছায়া

📄 মেঘের ছায়া


হাদীস নং ২১২ - হাওত্ব বিন রাফে' হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, আমর বিন উতবাহ তাহার সঙ্গীদের উপর এই শর্ত আরোপ করিতেন যে, তিনি তাহাদের খাদেম হইবেন। বর্ণনাকারী বলেন, তিনি একদিন গরমের সময়ে পশু চরাইতে বাহির হইলেন এমতাবস্থায় তাহার একজন সঙ্গী তাহার নিকটে আসিল এবং দেখিল তিনি ঘুমাইয়া আছেন এবং একটি মেঘ খণ্ড তাহাকে ছায়া করিতেছে। সে তখন বলিল হে আমর! সুসংবাদ গ্রহণ করুন! তখন তিনি তাহার নিকট হইতে এই অঙ্গিকার লইলেন যে, সে ইহা কাহাকেও জানাইবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 যে সঙ্গীদের খেদমত করে

📄 যে সঙ্গীদের খেদমত করে


হাদীস নং ২১৩- আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে তাহার সঙ্গীদের খিদমত করে তাহাকে প্রত্যেক ব্যক্তি হইতে এক কীরাত সওয়াব অধিক প্রদান করা হয়।

টিকাঃ
১. ইহার অর্থ ১৮৮ নং হাদীসের টিকায় উল্লেখিত হইয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 অপূর্ব তিনটি শর্ত

📄 অপূর্ব তিনটি শর্ত


হাদীস নং ২১৪ - বিলাল বিন সা'দ এক ব্যক্তি হইতে বর্ণনা করেন যিনি আমের বিন আব্দে কায়সকে রোমের ভূমিতে একটি খচ্চরের পিঠে সওয়ার দেখিয়াছেন। তিনি উহাতে পালাক্রমে আরোহণ করিতেন এবং মুহাজিরগণকে পালাক্রমে আরোহণ করাইতেন।

বিলাল বিন সা'দ বলেন, তিনি যখন কোন অভিযানে বাহির হইতেন তখন ছোট ছোট উপদলসমূহকে লক্ষ্য করিতেন। কোন দল তাহার পছন্দ হইলে তিনি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেন, ওহে! আমি তোমাদের সহিত শামিল হইতে চাই যদি তোমরা আমার তিনটি শর্তে সম্মত হও। তাহারা বলিত, শর্তগুলো কি কি? তিনি বলিতেন, আমি তোমাদের খাদেম হইব অতএব তোমাদের কেহ আমার সাথে খেদমতের ব্যাপারে প্রতিযোগিতা করিতে পারিবে না। আমি তোমাদের মুয়ায্যিন হইব অতএব তোমাদের কেহ আযানের ব্যাপারে আমার সহিত প্রতিযোগিতা করিবে না এবং আমি আমার সাধ্যানুসারে তোমাদের জন্য খরচ করিব। যদি তাহারা এইসব শর্তে সম্মত হইত তাহা হইলে তিনি তাহাদের সহিত শামিল হইয়া যাইতেন। আর যদি কেহ এইসব বিষয়ের কোন একটিতে আপত্তি করিত তাহা হইলে তিনি তাহাদিগকে ছাড়িয়া অন্য দল তালাশ করিতেন।

ফন্ট সাইজ
15px
17px