📄 রহমতের দু'আ
হাদীস নং ২০৮ - মুসা বিন আলী বিন রাবাহ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে তাহার সঙ্গীদের খেদমত করিতে দেখিতেন তাহার জন্য রহমতের দু'আ করিতেন।
📄 নেতাই খাদেম
হাদীস নং ২০৯ - যায়েদ বিন আসলাম হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, গোত্রের প্রধান ব্যক্তি সফরে গোত্রের লোকদের খাদেম হইয়া থাকে।
📄 তিনিই আমার খেদমত করিয়াছেন
হাদীস নং ২১০ - মুজাহিদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমরের খিদমত করিবার জন্য তাহার সাহচর্য অবলম্বন করিয়াছি অথচ তিনিই আমার খিদমত করিতেন।
📄 নিজের কাজ নিজে করিবে
হাদীস নং ২১১ - উমর বিন খাত্তাব (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাজকর্ম শিখ, অতঃপর যদি কেহ নিজের কাজ নিজে করিতে বাধ্য হও তাহা হইলে উহা তাহার কাজে লাগিবে। মুয়াবিয়া বিন আবী সুফিয়ান বলিতেন, তোমাদের প্রত্যেকে যেন নিজের কাপড়ে তালি লাগায় এবং উহাকে উপযোগী করে, কেননা যাহার পুরাতন নাই তাহার নতুনও নাই।