📘 কিতাবুল জিহাদ 📄 অধিক পছন্দনীয়

📄 অধিক পছন্দনীয়


হাদীস নং ২০৭ - ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিতেন, আমি একটি অবলা বাধ্যগত উটে চড়িয়া যুদ্ধাভিযানে বাহির হইব ইহা আমার নিকটে সমুদ্র ভ্রমণ হইতে অধিক পছন্দনীয়।

📘 কিতাবুল জিহাদ 📄 রহমতের দু'আ

📄 রহমতের দু'আ


হাদীস নং ২০৮ - মুসা বিন আলী বিন রাবাহ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে তাহার সঙ্গীদের খেদমত করিতে দেখিতেন তাহার জন্য রহমতের দু'আ করিতেন।

📘 কিতাবুল জিহাদ 📄 নেতাই খাদেম

📄 নেতাই খাদেম


হাদীস নং ২০৯ - যায়েদ বিন আসলাম হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, গোত্রের প্রধান ব্যক্তি সফরে গোত্রের লোকদের খাদেম হইয়া থাকে।

📘 কিতাবুল জিহাদ 📄 তিনিই আমার খেদমত করিয়াছেন

📄 তিনিই আমার খেদমত করিয়াছেন


হাদীস নং ২১০ - মুজাহিদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমরের খিদমত করিবার জন্য তাহার সাহচর্য অবলম্বন করিয়াছি অথচ তিনিই আমার খিদমত করিতেন।

ফন্ট সাইজ
15px
17px