📘 কিতাবুল জিহাদ 📄 নৌপথে অভিযানের ফযীলত

📄 নৌপথে অভিযানের ফযীলত


হাদীস নং ১৯৮ - আলকামাহ বিন শিহাব আল কুশাইরী হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার সহিত যুদ্ধাভিযানে যাইবার সৌভাগ্য যাহার হয় নাই সে যেন নৌপথের অভিযানে অংশগ্রহণ করে, কেননা সমুদ্রের একদিনের লড়াই ডাঙ্গার দুই দিনের লড়াই অপেক্ষা উত্তম এবং সমুদ্রের একজন শহীদের বিনিময় ডাঙ্গার দুইজন শহীদের সমপরিমাণ হইবে এবং আল্লাহতায়ালার নিকটে সর্বোত্তম শহীদ হইল 'আসহাবুল কাফ্'। জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ! 'আসহাবুল কাফ্' কাহারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সমুদ্রে যাহাদের নৌযানসমূহ তাহাদের উপর উল্টিয়া যায়।

📘 কিতাবুল জিহাদ 📄 নৌযুদ্ধে অংশগ্রহন করার ফযীলত

📄 নৌযুদ্ধে অংশগ্রহন করার ফযীলত


হাদীস নং ১৯৯ - ইবনে হুজাইরা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার সাথে যাহার যুদ্ধাভিযানে যাইবার সৌভাগ্য হয় নাই সে যেন নৌযুদ্ধে অংশগ্রহণ করে।

📘 কিতাবুল জিহাদ 📄 পাঁচ প্রকার শহীদ

📄 পাঁচ প্রকার শহীদ


হাদীস নং ২০০ উকবাহ বিন আমের (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, পাঁচটি বিষয় এমন রহিয়াছে যাহার কোন একটিতে আক্রান্ত হইয়া মৃত্যুবরণকারী শহীদ হইবে। আল্লাহর পথে নিহত ব্যক্তি শহীদ, নিমজ্জিত ব্যক্তি শহীদ, মহামারীতে আক্রান্ত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী শহীদ এবং সন্তান প্রসবোত্তর মৃত্যুবরণকারী মহিলা শহীদ।

📘 কিতাবুল জিহাদ 📄 নৌযুদ্ধে অংশগ্রহন

📄 নৌযুদ্ধে অংশগ্রহন


হাদীস নং ২০১- ইবনে লাহিয়াহ হইতে বর্ণিত, আবুল আসওয়াদ বলিয়াছেন যে, আমি মুয়াবিয়া (রাযিঃ)-এর সময়ে নৌ পথের অভিযানে অংশগ্রহণ করিয়াছি আমাদের সহিত আবু আইয়্যুব আনসারী ছিলেন। ইবনে লাহীয়াহ বলেন, এবং আবু কুবীল আমাকে বলিয়াছেন, মুয়াবিয়া (রাযিঃ) হযরত উসমানের (রাযিঃ) সময়ে রাওদাসে ছিলেন এবং তাহার সহিত কা'বে আহবার ছিলেন।

ফন্ট সাইজ
15px
17px