📘 কিতাবুল জিহাদ 📄 আমাকে পবিত্র মৃত্যু দান করুন

📄 আমাকে পবিত্র মৃত্যু দান করুন


হাদীস নং ১৭৪ - ফাযালাহ বিন উবাইদ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি এই সব মর্তবাসমূহের কোন একটির উপর মৃত্যুবরণ করিবে সে কিয়ামত দিবসে উহার উপরেই পুনরুত্থিত হইবে। হাইওয়াহ বলিয়াছেন, সীমান্ত প্রহরা, হজ্জ ইত্যাদি আমলসমূহ।

📘 কিতাবুল জিহাদ 📄 শত্রুর মোকাবেলায় প্রস্তুত ব্যক্তি

📄 শত্রুর মোকাবেলায় প্রস্তুত ব্যক্তি


হাদীস নং ১৭৫ - ফাযালাহ বিন উবাইদ হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রত্যেক ব্যক্তি যেই কর্মের উপর মৃত্যুবরণ করিয়াছে উহার উপরই তাহাকে মোহর করিয়া দেওয়া হয় তবে আল্লাহতায়ালার পথে শত্রুর মুকাবিলায় প্রস্তুত ব্যক্তি এর ব্যতিক্রম, কেননা কিয়ামত পর্যন্ত তাহার আমল বৃদ্ধি পাইতে থাকে এবং সে কবরের ফিত্না হইতে নিরাপদ থাকে।

হাদীস নং ১৭৬ - ফাযালাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুজাহিদ সেই, যে আপনারে আপনার সহিত জিহাদে লিপ্ত রাখে।

📘 কিতাবুল জিহাদ 📄 জিহাদ ফি সাবীলিল্লাহর মর্তবা

📄 জিহাদ ফি সাবীলিল্লাহর মর্তবা


হাদীস নং ১৭৭ - বকর বিন আমর হইতে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া বিন আবী সুফিয়ান ফাযালাহ বিন উবাইদকে একটি দায়িত্বে নিয়োজিত করিলেন। তিনি তখন তাহার সাথে আরো কিছু সহযোগীর নাম লিখিলেন। তখন তাহার অন্তরঙ্গ বন্ধুবর্গের একজন তাহার নিকটে আসিল। তাহার ধারণা ছিল তিনি তাহার নাম তাহার সহযোগীদের সর্বশীর্ষে লিখিয়াছেন। সে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি তোমার সহিত আমার নাম লিখিয়াছ? ফাযালাহ বলিলেন, না। সে বলিল, তাই নাকি! ফাযালাহ বলিলেন, হ্যাঁ, আমি তোমার নাম ইহার চেয়ে উত্তম কাজের জন্য ছাড়িয়া দিয়াছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার এক সাহাবীকে লক্ষ্য করিয়া বলিতে শুনিয়াছি, যে মুমিন ব্যক্তি এইসব আমল সমূহের কোন একটির উপর মৃত্যুবরণ করিবে কিয়ামত দিবসে আল্লাহতায়ালা তাহাকে উহার উপরই (উক্ত আমলকারী রূপেই) উত্থিত করিবেন। তাই আমার ইহা পছন্দ যে আল্লাহ তোমাকে "জিহাদ ফি সাবীলিল্লাহ'য় নিয়োজিতরূপে উত্থিত করুন। ইহা শুনিয়া লোকটি খুশী হইয়া ফিরিয়া গেল।

📘 কিতাবুল জিহাদ 📄 মহানবীর (স.) ভবিষ্যদ্বাণী

📄 মহানবীর (স.) ভবিষ্যদ্বাণী


হাদীস নং ১৭৮ উরওয়া বিন রুওয়াইম হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু লোক আসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা নিকট অতীতে জাহেলিয়াতে নিমজ্জিত ছিলাম এবং আমরা যিনা ব্যভিচার ও বিভিন্ন ধরণের পাপাচারে লিপ্ত থাকিতাম। এখন আমরা ইচ্ছা করিয়াছি যে, গৃহবন্দী হইয়া মৃত্যু পর্যন্ত আল্লাহতায়ালার ইবাদতে মগ্ন থাকিব। বর্ণনাকারী বলেন, ইহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করিয়া উঠিল। তিনি বলিলেন, অচিরেই তোমরা বহু সৈন্য দলে সুবিন্যস্ত হইবে। তোমরা অন্যদেরকে নিরাপত্তা দিবে ও খারাজ উসূল করিবে এবং সমূদ্রের উপকূলে তোমাদের বহু শহর ও অট্টালিকা হইবে। যে ব্যক্তি সেই সময়ে উপনীত হইবে সে যদি সেইসব শহরের কোন একটিতে বা সেই সব অট্টালিকার কোন একটিতে নিজেকে বন্দী করিতে সক্ষম হয় তাহা হইলে সে যেন উহাই করে।

ফন্ট সাইজ
15px
17px