📘 কিতাবুল জিহাদ 📄 আমি একজন আনসারী

📄 আমি একজন আনসারী


হাদীস নং ১৩৩ - সা'দ হইতে বর্ণিত, তিনি পুলের দিবসে অর্থাৎ আবু উবাইদ (এবং তাহার সঙ্গীগণ ফোরাত নদী পার হইয়া গেলে পুল কাটিয়া দেওয়া হয় এবং তিনি তাহার সঙ্গী-সাথীসহ যুদ্ধ করিতে করিতে নিহত হইয়া যান) এর দিনে এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন লোকটির সকল হস্ত পদ কর্তিত ছিল। বলিতেছিলেন—

مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ، وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

[ঐসব ব্যক্তিবর্গের সহিত যাহাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হইয়াছে। অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং সৎকর্ম পরায়ন ব্যক্তিগণ। এবং উহারা উত্তম সঙ্গী। (নিসা, আয়াত: ৬৯)]

তখন তাহার নিকট দিয়া অতিক্রমকারী কোন এক ব্যক্তি জিজ্ঞেস করিলেন: আপনি কে? তিনি উত্তরে বলিলেনঃ আমি একজন আনসারী ব্যক্তি।

📘 কিতাবুল জিহাদ 📄 বিদায় মদীনা! বিদায়

📄 বিদায় মদীনা! বিদায়


হাদীস নং ১৩৪- আব্দুল্লাহ বিন আমের বিন রাবীয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন: আমি সায়ীদ বিন যায়েদ বিন নুফাইলের সাথে বাহির হইলাম। যখন তিনি সানিয়্যাতুল বিদা' হইতে অবতরণ করিলেন তখন তাহার সামনে উট বসানো হইল, তিনি উহাতে আরোহণ করিলেন। উট উঠিয়া চলিতে আরম্ভ করিলে তিনি (মদীনা কে লক্ষ্য করিয়া) বলিলেনঃ ও আমাদের মদীনা! তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার তুমি তোমার মত থাক..........

📘 কিতাবুল জিহাদ 📄 আমি শহীদ হইবো

📄 আমি শহীদ হইবো


হাদীস নং ১৩৫ - ইবনে আবী উতবাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা 'নাওফ আল বিকালী'-এর নিকটে যাইতাম। (একদিন) আমি তাহার নিকটে বসা অবস্থায় এক ব্যক্তি আসিল এবং বলিলঃ হে আবু যায়েদ! আমি আপনার ব্যাপারে একটি স্বপ্ন দেখিয়াছি। তিনি বলিলেনঃ বর্ণনা করুন। লোকটি বলিলঃ আমি দেখিলাম আপনি একটি বাহিনীকে পিছন হইতে হাঁকিতেছেন, আপনার সহিত একটি দীর্ঘ বর্শা রহিয়াছে যাহার ফলাতে একটি মোম বাতি মানুষকে আলো বিতরণ করিতেছে। ইহা শুনিয়া নাওফ বলিলেনঃ যদি তোমার স্বপ্ন সত্য হয় তাহা হইলে আমি শহীদ হইবো।

ইতিমধ্যেই একটি দল মুহাম্মাদ বিন মারওয়ানের সহিত গ্রীষ্মকালীন যুদ্ধাভিযানে বাহির হইল। যখন তাঁহার বাহির হইবার সময় হইল আমি তাহাকে বিদায় জানাইতে গেলাম। তিনি পাদানীতে পা রাখিয়া বলিলেন ইয়া আল্লাহ! স্ত্রীকে বিধবা করুন, সন্তানকে ইয়াতিম করুন এবং নাওফকে শাহাদাতের মাধ্যমে সম্মানিত করুন। বর্ণনাকারী বলেনঃ অতঃপর তাহারা অভিযানে বাহির হইয়া গেলেন। ফিরিবার পথে যখন সীমান্তের নিকটবর্তী (ফোরাতের শাখা নদী) কুবাকিবে পৌঁছিলেন তখন অশ্বারূঢ় শত্রু সেনা বাহির হইল, তখন তিনি সর্ব প্রথম ঘোড়ায় আরোহণ করিলেন এবং তাঁহদিগকে দেখামাত্র বিপুল বিক্রমে আক্রমণ করিলেন। একজন দুশমনকে হত্যা করিলেন অতঃপর দ্বিতীয়জনকে হত্যা করিলেন অতঃপর নিজে নিহত হইয়া গেলেন। তাহার সহযোদ্ধাদের মধ্য হইতে একজন বলিয়াছেন, আমরা তাঁহার নিকটে পৌঁছিয়া দেখিলাম তিনি তাহার ঘোড়াসহ নিহত হইয়াছেন এবং একে অপরের রক্তে মাখামাখি হইয়া গিয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 চার হাজার দিরহাম অপেক্ষা প্রিয়

📄 চার হাজার দিরহাম অপেক্ষা প্রিয়


হাদীস নং ১৩৬ - আমর ইবনে উতবাহ ইবনে ফারক্বাদ এক অভিযানে বাহির হইলেন। তিনি চার হাজার দিরহাম দিয়া একটি ঘোড়া ক্রয় করিয়াছিলেন। লোকেরা ইহাকে অত্যন্ত চড়ামূল্য বলিয়া মত প্রকাশ করিতেছিল। তিনি বলিলেনঃ দুশমনের প্রতি ইহার প্রতিটি পদক্ষেপ আমার নিকটে চার হাজার দিরহামের চেয়ে অধিক পছন্দনীয়।

ফন্ট সাইজ
15px
17px