📘 কিতাবুল জিহাদ 📄 আমি আল্লাহর পথে আরেকটু অগ্রসর হইবো

📄 আমি আল্লাহর পথে আরেকটু অগ্রসর হইবো


হাদীস নং ১৩১ - হযরত আওন ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, কাদেসিয়্যাহর যুদ্ধের দিন তিনি এক ব্যক্তির নিকট দিয়া গমন করিলেন, তাহার নাড়িভুঁড়ি বাহির হইয়া পড়িয়াছিল: তিনি তাহার নিকট দিয়া অতিক্রমকারী এক ব্যক্তিকে বলিলেন, আমার ইহা একটু সামলাইয়া দাও আমি হয়ত আল্লাহর পথে এক বর্শা বা দুই বর্শা পরিমাণ আরো অগ্রসর হইব। বর্ণনাকারী বলেন, তিনি তাহার নিকট দিয়া অতিক্রম করিলেন, তিনি তখন এক বর্শা বা দুই বর্শা পরিমাণ অগ্রসর হইয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 হে আল্লাহ! আমাকে হুরে ঈনের সাথে বিবাহ দিন

📄 হে আল্লাহ! আমাকে হুরে ঈনের সাথে বিবাহ দিন


হাদীস নং ১৩২ - নুয়াইম বিন আবী হিন্দ হইতে বর্ণিত, তিনি বলেন, কাদেসিয়্যাহর যুদ্ধের দিন এক ব্যক্তি দু'আ করিল ইয়া আল্লাহ! হুদবাহ একজন কৃষ্ণকায় কটুভাষী রমণী অর্থাৎ তাহার স্ত্রী- আজ তাহার পরিবর্তে আমাকে হুরে ঈনের সহিত বিবাহ করাইয়া দাও! (যুদ্ধের মধ্যে) কিছু লোক তাহার নিকট দিয়া অতিক্রমকালে দেখিল সে একজন বিশালকায় পারসীক যোদ্ধার সহিত কুস্তি করিতেছে এবং এই আয়াত তিলাওয়াত করিতেছে—

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ

[মুমিনদের মধ্যে কতক আল্লাহতায়ালার সহিত কৃত অঙ্গীকার কে পূর্ণ করিয়াছে (আহযাব, আয়াতঃ ২৩)]

সে আয়াতটি শেষ করিল। অতঃপর উভয়েই মারা গেল।

📘 কিতাবুল জিহাদ 📄 আমি একজন আনসারী

📄 আমি একজন আনসারী


হাদীস নং ১৩৩ - সা'দ হইতে বর্ণিত, তিনি পুলের দিবসে অর্থাৎ আবু উবাইদ (এবং তাহার সঙ্গীগণ ফোরাত নদী পার হইয়া গেলে পুল কাটিয়া দেওয়া হয় এবং তিনি তাহার সঙ্গী-সাথীসহ যুদ্ধ করিতে করিতে নিহত হইয়া যান) এর দিনে এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন লোকটির সকল হস্ত পদ কর্তিত ছিল। বলিতেছিলেন—

مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ، وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

[ঐসব ব্যক্তিবর্গের সহিত যাহাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হইয়াছে। অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং সৎকর্ম পরায়ন ব্যক্তিগণ। এবং উহারা উত্তম সঙ্গী। (নিসা, আয়াত: ৬৯)]

তখন তাহার নিকট দিয়া অতিক্রমকারী কোন এক ব্যক্তি জিজ্ঞেস করিলেন: আপনি কে? তিনি উত্তরে বলিলেনঃ আমি একজন আনসারী ব্যক্তি।

📘 কিতাবুল জিহাদ 📄 বিদায় মদীনা! বিদায়

📄 বিদায় মদীনা! বিদায়


হাদীস নং ১৩৪- আব্দুল্লাহ বিন আমের বিন রাবীয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন: আমি সায়ীদ বিন যায়েদ বিন নুফাইলের সাথে বাহির হইলাম। যখন তিনি সানিয়্যাতুল বিদা' হইতে অবতরণ করিলেন তখন তাহার সামনে উট বসানো হইল, তিনি উহাতে আরোহণ করিলেন। উট উঠিয়া চলিতে আরম্ভ করিলে তিনি (মদীনা কে লক্ষ্য করিয়া) বলিলেনঃ ও আমাদের মদীনা! তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার তুমি তোমার মত থাক..........

ফন্ট সাইজ
15px
17px