📘 কিতাবুল জিহাদ 📄 লড়াই করিতে করিতে শহীদ হইলেন

📄 লড়াই করিতে করিতে শহীদ হইলেন


হাদীস নং ১২১ - হযরত আনাস ইবনে মালেক হইতে বর্ণিত, তিনি বলিয়াছেনঃ আমি ইয়ামামার যুদ্ধের দিন সাবেত বিন কায়স বিন সাম্মাছ এর নিকট দিয়া গমন করিলাম। তিনি তখন সুগন্ধি মাখিতেছিলেন। আমি তাহাকে বলিলাম চাচাজান! মুসলমানদের অবস্থা কি আপনি দেখিতেছেন না অথচ আপনি এখানে? হযরত আনাস বলেনঃ তিনি ইহা শুনিয়া মুচকি হাসিলেন এবং বলিলেন এইবার ভাতিজা! অতঃপর তাহার হাতিয়ার পরিধান করিলেন এবং ঘোড়ায় চড়িয়া কাতারে আসিয়া থামিলেন এবং মুসলমানদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, উফ্ ইহারা কি করিতেছে! দুশমনের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, উফ্ ইহারা কিসের ইবাদত করে! ইহার পথ ছাড় যাহাতে আমি উহার যুদ্ধের উত্তাপে ঝলসিয়া যাইতে পারি। ইহা বলিয়াই আক্রমণ শানাইলেন এবং লড়াই করিতে করিতে নিহত হইয়া গেলেন। আল্লাহতায়ালা নবী মুহাম্মাদ এবং তাহার পরিবার বর্গের প্রতি রহমত ও শান্তি বর্ষন করুন।

ফন্ট সাইজ
15px
17px