📘 কিতাবুল জিহাদ 📄 রোযাদার শহীদ

📄 রোযাদার শহীদ


হাদীস নং ১১৭ - হযরত ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি, আব্দুল্লাহ বিন মাখরামা ও আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেম ইয়ামামার যুদ্ধে একসাথে বাহির হইলাম। আমাদের প্রত্যেকের উপর একদিন করিয়া দেখাশোনা ও পাহারাদারীর দায়িত্ব নির্ধারিত ছিল। যেই দিন যুদ্ধ আরম্ভ হইল সেই দিনের দায়িত্ব ছিল আমার ভাগে। আমি অগ্রসর হইয়া দেখিলাম আব্দুল্লাহ ইবনে মাখরামাহ ভূপাতিত হইয়া আছেন। আমি তাহার উপর ঝুকিলাম, তিনি বলিলেন, রোযাদার ব্যাক্তির জন্য কি ইফতারের সময় হইয়াছে? আমি বলিলাম জ্বি না। তিনি বলিলেনঃ আমার জন্য এই ঢালের মধ্যে কিছু রাখ যাহাতে আমি ইফতার করিতে পারি। আমি ইহাই করিলাম অতঃপর তাহার নিকটে ফিরিয়া আসিয়া দেখি তিনি ইন্তেকাল করিয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 দ্বীনের পতাকাবাহী

📄 দ্বীনের পতাকাবাহী


হাদীস নং ১১৮ - ইবরাহীম ইবনে হানযালাহ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেমকে সেইদিন পতাকার ব্যাপারে বলা হইল অর্থাৎ আপনি ইহা বহন করিবেন। অপর একজন বলিলেন, আপনি কি নিজের ব্যাপারে ভয় করিতেছেন তাহা হইলে অন্য কেহ পতাকার দায়িত্ব গ্রহণ করুক? তিনি বলিলেনঃ তাহা হইলে তো আমি একজন নিকৃষ্ট কোরআন বহনকারী হইব। তাহার ডান হাত কাটিয়া ফেলা হইল তিনি বাম হাতে পতাকা সামলাইলেন। বাম হাত কাটিয়া ফেলা হইল তিনি পতাকাটিকে বুকের সাথে চাপিয়া ধরিয়া রাখিলেন। তিনি তখন বলিতেছিলেন- (অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল) মুহাম্মাদ একজন রাসূল মাত্র। এবং (অক্বায়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যূনা কাছীর) এবং কত নবী যুদ্ধ করিয়াছে তাহাদের সাথে বহু আল্লাহ ওয়ালা ছিল। যখন তিনি ভূপাতিত হইয়া গেলেন তখন তাহার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করিলেন আবু হুযাইফার কি অবস্থা? বলা হইল, তিনি নিহত হইয়াছেন। তখন তিনি বলিলেনঃ তাহা হইলে আমাকে ঐ দুইজনের মধ্যখানে শোয়াইয়া দাও।

📘 কিতাবুল জিহাদ 📄 যাহারা ধৈর্যধারন করিয়াছেন

📄 যাহারা ধৈর্যধারন করিয়াছেন


হাদীস নং ১১৯-হাসান হইতে বর্ণিত তিনি বলেন, (অক্বায়্যিন মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যূনা কাছীর) কত নবী যুদ্ধ করিয়াছে তাহাদের সাথে বহু আল্লাহওয়ালা ছিল এই আয়াতের ব্যাপারে জাফর বলিয়াছেন: আলেমগণ, যাহারা সবর করিয়াছেন। এবং ইবনুল মুবারক বলিয়াছেনঃ খোদাভীরুগণ, যাহারা ধৈর্য্য ধারন করিয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 অপূর্ব তিলাওয়াত

📄 অপূর্ব তিলাওয়াত


হাদীস নং ১২০ - ইবনে সাবেত হইতে বর্ণিত, তিনি বলেনঃ আয়েশা (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিতে দেরী করিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার দেরী হইল কেন? তিনি বলিলেন, আমি একজন তিলাওয়াতকারীকে তিলাওয়াত করিতে শুনিয়াছি, অতঃপর তাহার তিলাওয়াতের মাধুর্যের কথা বলিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চাদর পরিধান করিলেন ও বাহির হইলেন। গিয়া দেখিলেন তিনি হইলেন আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সকল প্রশংসা আল্লাহতায়ালার যিনি আমার উম্মতের মধ্যে তোমার মত ব্যক্তি রাখিয়াছেন।

টিকাঃ
১. বনী উমাইয়্যার শাসনকর্তাদের অনেকেই খুৎবা প্রলম্বিত করিয়া জুমুআর নামাজের সময় পার করিয়া দিত। তখন অনেকে ইঙ্গিতে নামায পড়িয়া লইতেন। বর্ণনাদ্বয়ে তাহাই বিধৃত হইয়াছে।

ফন্ট সাইজ
15px
17px