📘 কিতাবুল জিহাদ 📄 উত্তম যুবক

📄 উত্তম যুবক


হাদীস নং ১০৯ - সামুরাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উত্তম যুবক সামুরা যদি সে তাহার চুল খাটো করিত এবং লুঙ্গি গুটাইত! তখন তিনি এরূপই করিলেন, চুল খাটো করিলেন এবং লুঙ্গি গুটাইয়া লইলেন।

📘 কিতাবুল জিহাদ 📄 অন্ধ মুজাহিদ

📄 অন্ধ মুজাহিদ


হাদীস নং ১১০ - আতিয়‍্যাহ বিন আবী আতিয়‍্যাহ হইতে বর্ণিত, তিনি ইবনে উম্মে মাকতুম (একজন অন্ধ সাহাবী) কে কুফার যুদ্ধসংকুল দিনসমূহের একদিনে দেখিয়াছেন যে, তিনি পূর্ণ বর্ম পরিহিত অবস্থায় কাতারের মধ্যে হাটিতেছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি

📄 সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি


হাদীস নং ১১১ - হযরত আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ব্যক্তির সর্বাপেক্ষা নিকৃষ্ট বৈশিষ্ট্য হইল অস্থিরকারী লালসা এবং হৃদপিণ্ড উৎপাটনকারী ভীরুতা।

📘 কিতাবুল জিহাদ 📄 ভীরুদের চোখের নিদ্রা তিরোহিত হোক

📄 ভীরুদের চোখের নিদ্রা তিরোহিত হোক


হাদীস নং ১১২ - হাইছাম ইবনে মালিক হইতে বর্ণিত, তিনি বলেন, সেনা বাহিনীর একজন বৃদ্ধ যিনি অত্যন্ত বাহাদুর ছিলেন, যখন তাহার মৃত্যুর সময় সন্নিকটে আসিল তিনি বলিলেন, কত ময়দানে উপস্থিত হইলাম, কত সেনাদলের সঙ্গী হইলাম অথচ শাহাদাত নছীব হইল না। ভীরু কাপুরুষদের চোখের নিদ্রা তিরোহিত হোক।

ফন্ট সাইজ
15px
17px