📘 কিতাবুল জিহাদ 📄 সর্বাবস্থায় জিহাদ কর

📄 সর্বাবস্থায় জিহাদ কর


হাদীস নং ১০৪ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন আবু তালহা, এই আয়াত তেলাওয়াত করিলেন (ইনফিরু খিফাফান ওয়া ছিক্বালা) অভিযানে বাহির হইয়া পড় হালকা অবস্থায় হউক অথবা ভারি অবস্থায়। অতঃপর বলিলেন, আল্লাহতায়ালা আমাদিগকে আদেশ করিয়াছেন এবং যৌবন ও বার্ধক্য উভয় অবস্থাতেই বাহির হইতে বলিয়াছেন। তোমরা আমার যুদ্ধযাত্রার সরঞ্জামাদী প্রস্তুত করিয়া দাও। তাহার পুত্রগণ বলিলেন: আল্লাহ আপনার উপর রহম করুন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুবকর ও উমর এর সময়ে যুদ্ধে গিয়াছেন। এখন আমরা আপনার পক্ষ হইতে যুদ্ধে যাইব। (এরপরও) তিনি সমূদ্রের এক অভিযানে বাহির হইলেন এবং মৃত্যুবরণ করিলেন। তাহাকে দাফন করিবার জন্য লোকেরা একটি দ্বীপের সন্ধান করিতেছিলেন কিন্তু সাত দিন অতিবাহিত হওয়ার পূর্বে তাহারা উহার সন্ধান পাইলেন না। অথচ এতদিন পর্যন্ত তাহার মৃতদেহে কোনই পরিবর্তন সাধিত হয় নাই।

📘 কিতাবুল জিহাদ 📄 আমাকে তরবারী দিয়া প্রেরণ করিয়াছেন

📄 আমাকে তরবারী দিয়া প্রেরণ করিয়াছেন


হাদীস নং ১০৫ - তাউস ইয়ামানী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আল্লাহতায়ালা কিয়ামতের নিকটবর্তী সময়ে আমাকে তরবারী দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমার রিযিক আমার বর্শার ছায়াতলে রাখিয়াছেন। আমার পথ পরিত্যাগকারীদের জন্য লাঞ্ছনা ও অপমান রাখিয়াছেন এবং যে যেই জাতির সহিত সামঞ্জস্য রাখিবে সে তাহাদেরই অর্ন্তভূক্ত বলিয়া বিবেচিত হইবে।

📘 কিতাবুল জিহাদ 📄 কোন দিনটি বেশী আনন্দের

📄 কোন দিনটি বেশী আনন্দের


হাদীস নং ১০৬ - আইযার বিন হুরাইস হইতে বর্ণিত, তিনি বলেন, খালেদ বিন ওলীদ বলিয়াছেন, আমি জানিনা কোন দিনটি লাভ করিলে আমি অধিক আনন্দিত হইব, যেই দিন আল্লাহতায়ালা আমাকে শাহাদাত দান করিবার ইচ্ছা করিয়াছেন বা যেই দিন আমাকে মর্যাদায় (শাহাদাতের বিনিময়ে) ভূষিত করিবার ইচ্ছা করিয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 আমি দুশমনের উপর আক্রমণ করিব

📄 আমি দুশমনের উপর আক্রমণ করিব


হাদীস নং ১০৭ খালেদ বিন ওলীদ (রাযিঃ) এর পরিবারবর্গের আযাদকৃত একজন দাস হইতে বর্ণিতঃ তিনি বলেন, খালেদ বিন ওলীদ বলিয়াছেন, যেই রাত্রে আমার প্রেয়সী নববধুরূপে আমার নিকট প্রেরিত হইবে বা যেই রাত্রে আমি একটি পুত্র সন্তানের জনক হইবার সু সংবাদ প্রাপ্ত হইব উহাও আমার নিকটে তুষারঝরা কনকনে শীতের ঐ রাত্রি হইতে অধিক পছন্দনীয় নয় যাহার ভোরে আমি দুশমনের উপর আক্রমন করিব।

ফন্ট সাইজ
15px
17px