📘 কিতাবুল জিহাদ 📄 তাহারা সকলেই শহীদ

📄 তাহারা সকলেই শহীদ


হাদীস নং ৬৯ - তারেক ইবনে শিহাব বলেন, কতিপয় ব্যক্তি আব্দুল্লাহর (ইবনে মাসউদ) নিকটে শহীদগণের আলোচনা করিলেন। তাহারা বলিতেছিলেন, অমুক ব্যক্তি অমুক যুদ্ধের দিন শাহাদাৎবরণ করিয়াছেন এবং অমুক ব্যক্তি অমুক যুদ্ধের দিন। তখন আব্দুল্লাহ বলিলেন, যদি শুধু নিহত ব্যক্তিগণই তোমাদের নিকটে শহীদ হইয়া থাকেন তাহা হইলে তোমাদের শহীদানের সংখ্যা নিতান্তই অল্প হইবে। যে ব্যক্তি পাহাড় হইতে পড়িয়া গিয়াছে বা সমূদ্রে নিমজ্জিত হইয়াছে বা হিংস্র পশু কর্তৃক ভক্ষিত হইয়াছে তাঁহারা সকলেই কিয়ামতের দিবসে আল্লাহর নিকটে শহীদ হিসাবে বিবেচিত হইবেন।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথে জিহাদকারীর একদিন

📄 আল্লাহর পথে জিহাদকারীর একদিন


হাদীস নং ৭০ - ছফওয়ান বিন সুলাইম হইতে বর্ণিত, আবু হুরাইরা (রাযিঃ) বলিয়াছেন, তোমাদের কাহারও কি এই সামর্থ আছে যে যতদিন সে জীবিত থাকে ততদিন নিরলসভাবে নামায পড়িবে (কখনও শ্রান্ত হইবে না) এবং অবিরাম রোযা রাখিবে (কখনও রোযা বিহীন থাকিবে না)? বলা হইল হে আবু হুরাইরা! কে ইহার সামর্থ রাখে? তখন তিনি বলিলেন, ঐ সত্ত্বার কসম যাহার হাতে আমার প্রাণ! নিঃসন্দেহে আল্লাহর পথে জিহাদকারীর এক দিন ইহা হইতেও উত্তম।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথের একদিন হাজার দিনের সমান

📄 আল্লাহর পথের একদিন হাজার দিনের সমান


হাদীস নং ৭১ আব্দুল আ'লা ইবনে হেলাল আসসুলামী হইতে বর্ণিত, তিনি বলেন : হযরত উসমান ইবনে আফফান তাহার স্বগোত্রীয় লোকদিগকে সম্বোধন করিয়া বলিলেন, হাঁ, খোদার কসম! সুস্পষ্ট হইয়া গিয়াছে, নিঃসন্দেহে আমি তোমাদিগকে জিহাদ হইতে বিরত রাখিয়াছি ফলে আমার ও তোমাদের উপর অবধারিত হইয়া গিয়াছে অতএব যে শামে যাইতে চায় সে যেন তাই করে, যে ইরাকে যাইতে চায় সে যেন তাই করে এবং যে মিসরে যাইতে চায় সে যেন তাই করে; কেননা আল্লাহর পথে মুজাহিদের একদিন ঐব্যক্তির এক হাজার দিনের সমান যে বিরামহীন রোযা রাখে ও অবিরত নামায পড়ে।

📘 কিতাবুল জিহাদ 📄 হাজার দিনের চেয়ে উত্তম

📄 হাজার দিনের চেয়ে উত্তম


হাদীস নং ৭২ - হযরত উসমান (রাযিঃ) এর আযাদকৃত দাস আবু ছালেহ বলেন, উসমান ইবনে আফফান (রাযিঃ) মিনার মসজিদে খাইফে বলিয়াছেনঃ হে লোক সকল! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে একটি হাদীস শুনিয়াছিলাম, যাহা তোমাদের ব্যাপারে কৃপণ হইবার দরুন তোমাদের নিকট হইতে গোপন রাখিয়াছি, এখন আমি স্থির করিয়াছি যে, আল্লাহর দ্বীন ও তোমাদের কল্যাণার্থে আমি উহা তোমাদের সামনে প্রকাশ করিয়া দিব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহর পথে একদিন উহার বাইরের এক হাজার দিন হইতে উত্তম। অতএব তোমাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তি যেন তাহার কর্তব্য স্থির করিয়া লয়।

ফন্ট সাইজ
15px
17px