📘 কিতাবুল জিহাদ 📄 শহীদের খাদ্য ও পানীয়

📄 শহীদের খাদ্য ও পানীয়


হাদীস নং ৬০ - উবাই বিন কা'ব (রাযিঃ) বলেন, শহীদগণ জান্নাতের সম্মুখস্থ বাগানের গম্বুজসমূহের মধ্যে অবস্থান করিবেন। তাঁহাদের সামনে একটি ষাঁড় ও একটি মাছ উপস্থিত হইবে যাহারা লড়াইয়ে লিপ্ত থাকিবে এবং শহীদগণ উহাতে আমোদ বোধ করিবেন। যখন তাঁহাদের সকালের খাবারের চাহিদা হইবে তখন একটি অপরটিকে হত্যা করিয়া ফেলিবে এবং তাঁহারা উহার গোস্ত ভক্ষণ করিবেন। ষাঁড়টির গোস্তে জান্নাতের সকল খাদ্যের স্বাদ পাইবেন এবং মাছের গোস্তে জান্নাতের সকল পানীয়ের স্বাদ আস্বাদন করিবেন।

📘 কিতাবুল জিহাদ 📄 সবুজ বর্ণের পাখি

📄 সবুজ বর্ণের পাখি


হাদীস নং ৬১- কা'ব (রাযিঃ) বলেন, জান্নাতুল মা'ওয়াতে কিছু সবুজ বর্ণের পাখী রহিয়াছে, শহীদগণের আত্মা উহাতে প্রবেশ করিয়া তথায় বিচরণ করিবে।

📘 কিতাবুল জিহাদ 📄 বেহেশতের পাখি

📄 বেহেশতের পাখি


হাদীস নং ৬২ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন উহুদ প্রান্তরে তোমাদের ভাতৃবৃন্দ নিহত হইল তখন আল্লাহতায়ালা তাহাদের রুহসমূহকে সবুজ পাখির দেহে প্রবিষ্ট করাইলেন। তাহারা জান্নাতের নহরসমূহে অবতরণ করে, উহার ফল ফলাদি ভক্ষণ করে এবং আরশের ছায়ায় ঝুলন্ত স্বর্ণের ফানুসে (ঝাড়বাতি) অবস্থান করে। যখন তাহারা তাহাদের খাদ্যের সুঘ্রাণ পাইল, তাহাদের ঘরের সৌন্দর্য অবলোকন করিল তখন তাহারা বলিল, হায়! যদি আমাদের ভাতৃবৃন্দ জানিত আল্লাহ কী দিয়া আমাদিগকে সম্মানিত করিয়াছেন! এবং আমরা কী সব (নেয়ামতরাজীর) মধ্যে অবস্থান করিতেছি!! যাতে তাহারা জিহাদের ব্যাপারে অনাসক্ত না হয় এবং যুদ্ধের সময় ভীরু না হইয়া যায়। তখন আল্লাহতায়ালা বলিলেন, আমি তোমাদের পক্ষ হইতে তাহাদিগকে পৌঁছাইয়া দিতেছি অতঃপর মহামহিম আল্লাহ্ অবতীর্ণ করিলেন- وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا [যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে কখনই মৃত মনে করিওনা .... (আলে ইমরান, ১৬৯)]

📘 কিতাবুল জিহাদ 📄 শহীদের দেহ

📄 শহীদের দেহ


হাদীস নং ৬৩ - হায়‍্যান ইবনে আবী হাবালাহ হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন শহীদ শাহাদাত বরণ করে তখন আল্লাহতায়ালা তাহার জন্য অতি সুন্দর একটি দেহ বাহির করেন এবং উহাতে তাহাকে প্রবিষ্ট করেন। তখন সে তাহার পরিত্যক্ত দেহের প্রতি তাকাইয়া দেখে উহার সাথে কেমন আচরণ করা হইতেছে। এবং উহার চার পাশে সমবেত শোক প্রকাশ কারীদের প্রতি ও তাকাইয়া দেখে, তখন তাহার ধারণা হয় যে তাহারা তাহাকে দেখিতেছে বা শুনিতেছে অতঃপর সে তাহার (জান্নাতী) স্ত্রীগণের নিকটে চলিয়া যায়।

ফন্ট সাইজ
15px
17px