📄 ইকরামা ও কুরআন
হাদীস নং ৫৬ - ইবনে আবি মুলাইকা বলিয়াছেন, আবু জাহ্ল তনয় ইকরামা কুরআন লইয়া তাঁহার মুখমন্ডলের উপর রাখিতেন এবং ক্রন্দন করিতে করিতে বলিতেন, আমার রবের কিতাব! আমার রবের কালাম!
📄 রাসূলুল্লাহর (স.) বদ দু'আ
হাদীস নং ৫৭ - হানজালা ইবনে আবী সুফিয়ান হইতে বর্ণিত, তিনি বলেন, আমি সালেম বিন আব্দুল্লাহকে বলিতে শুনিয়াছি, যখন তাহাকে জিজ্ঞাসা করা হইল এই আয়াত লَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ কি ব্যাপারে অবতীর্ণ হইয়াছে তিনি বলিলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাফওয়ান বিন উমাইয়্যাহ, সুহাইল বিন আমর ও হারেস বিন হিশামের জন্য বদ দু'আ করিতেন, তখন এই আয়াত অবতীর্ণ হয়- لَيْسَ লَكَ مِنَ الْأَمْرِ شَيْ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ .
[আপনার কোন অধিকার নাই, যে পর্যন্ত না আল্লাহ তা'আলা হয়তো তাদের তাওবা কবুল করিবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন। কারণ তারা যালেম। (আলে ইমরান, ১২৮)]
📄 অমুকে উপর আল্লাহর অভিশাপ
হাদীস নং ৫৮ - সালেম তাহার পিতা হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের দ্বিতীয় রাকাতের রুকু হইতে মাথা উঠাইতেন তখন সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ বলিবার পর বলিতেন অَللَّهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا। হে আল্লাহ অমুক অমুকের উপর আপনার লা'নত হোক। তখন আল্লাহ তায়ালা অবতীর্ণ করিলেন- لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٍ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ .
তিনি তাহাদের উপর ক্ষমাশীল হইবেন অথবা তাহাদিগকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই; কেননা তাহারা তো যালেম। (আলে ইমরান, ১২৮)
📄 যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে
হাদীস নং ৫৯ - আল্লাহ তায়ালার বাণী- وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاء عِنْدَ رَبِّهِمْ يُরْزَقُونَ . যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে কখনই মৃত মনে করিওনা বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা জীবিকা প্রাপ্ত। (আলে ইমরান, ১৬৯)
এ ব্যাপারে মুজাহিদ হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, তাহারা জান্নাতে প্রবেশ না করিয়াও জান্নাতের ফল ফলাদী লাভ করিবেন এবং উহার সুঘ্রাণ পাইবেন।