📘 কিতাবুল জিহাদ 📄 রং রক্তের ঘ্রান মিশকের

📄 রং রক্তের ঘ্রান মিশকের


হাদীস নং ৩৮ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঐ সত্তার কসম যাহার হাতে মুহাম্মাদের প্রাণ! ঐ ব্যক্তি যে আল্লাহর পথে যখম হয় এবং আল্লাহতায়ালাই ভালো জানেন কে আল্লাহর পথে জখম হইল- সে কিয়ামতের দিন জখম অবস্থাতেই উত্থিত হইবে। রং রক্তের হইবে কিন্তু ঘ্রাণ হইবে মিশকের।

📘 কিতাবুল জিহাদ 📄 যে ব্যক্তি জিহাদের জন্য বাহির হয়

📄 যে ব্যক্তি জিহাদের জন্য বাহির হয়


হাদীস নং ৩৯ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথের মুজাহিদ রূপে নিজ ঘর হইতে বাহির হয় যাহাকে আল্লাহর পথে জিহাদ ও আল্লাহর কালিমার প্রতি বিশ্বাস স্থাপনই এই কাজে উদ্বুদ্ধ করিয়াছে আল্লাহতায়ালা তাহার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন যে, হয়ত তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন অথবা তাহার আরব্ধ সওয়াব বা গনীমত সহ তাহাকে সেই ঘরে ফিরাইয়া দিবেন যেই ঘর হইতে সে বাহির হইয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 আহত হওয়ার ফযীলত

📄 আহত হওয়ার ফযীলত


হাদীস নং ৪০ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুসলমানের শরীরে যে ক্ষত আল্লাহর পথে সৃষ্টি হয় তাহা কিয়ামতের দিন ঐ রকম হইবে যেমনটি আঘাত প্রাপ্ত হইবার সময় ছিল। তাহা হইতে রক্ত প্রবাহিত হইতে থাকিবে, রং রক্তের হইবে কিন্তু ঘ্রাণ হইবে মিশকের।

📘 কিতাবুল জিহাদ 📄 দুঃসাহসী ও ভীতু

📄 দুঃসাহসী ও ভীতু


হাদীস নং ৪১ - সাঈদ মাকবুরী (রহঃ) হইতে বর্ণিত, আবু হুরাইরা (রাযিঃ) বলিয়াছেন, প্রচণ্ড দুঃসাহসী ঐ ব্যক্তি যে দুশমনের মুখোমুখি হইবার পর পলায়ন করে এবং অতিশয় ভীতু ঐ ব্যক্তি যে দুশমনের মুখোমুখি হইবার পর তাহাদের উপর আক্রমণ করে, অবশেষে তাহার পরিণাম তাহাই হয় যাহা আল্লাহতায়ালার ইচ্ছা। জিজ্ঞাসা করা হইল হে আবু হুরাইরা! ইহা কেমন কথা? তিনি বলিলেন, যে ব্যক্তি পলায়ন করিল সে আল্লাহর ব্যাপারে দুঃসাহসী হইয়াছে, তাই পলায়ন করিতে পারিয়াছে এবং ভীতু ব্যক্তি আল্লাহকে ভয় করিয়াছে।

ফন্ট সাইজ
15px
17px