📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা

📄 আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা


হাদীস নং ৩৭- হযরত আবু হুরাইরা (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, আল্লাহর পথে জিহাদকারী যাবৎ না সে জিহাদ থেকে প্রত্যাবর্তন করে ঐ ইবাদতকারী রোযাদারের ন্যায় যে বিরামহীন রোযা রাখে ও ইবাদত করে।

📘 কিতাবুল জিহাদ 📄 রং রক্তের ঘ্রান মিশকের

📄 রং রক্তের ঘ্রান মিশকের


হাদীস নং ৩৮ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঐ সত্তার কসম যাহার হাতে মুহাম্মাদের প্রাণ! ঐ ব্যক্তি যে আল্লাহর পথে যখম হয় এবং আল্লাহতায়ালাই ভালো জানেন কে আল্লাহর পথে জখম হইল- সে কিয়ামতের দিন জখম অবস্থাতেই উত্থিত হইবে। রং রক্তের হইবে কিন্তু ঘ্রাণ হইবে মিশকের।

📘 কিতাবুল জিহাদ 📄 যে ব্যক্তি জিহাদের জন্য বাহির হয়

📄 যে ব্যক্তি জিহাদের জন্য বাহির হয়


হাদীস নং ৩৯ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথের মুজাহিদ রূপে নিজ ঘর হইতে বাহির হয় যাহাকে আল্লাহর পথে জিহাদ ও আল্লাহর কালিমার প্রতি বিশ্বাস স্থাপনই এই কাজে উদ্বুদ্ধ করিয়াছে আল্লাহতায়ালা তাহার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন যে, হয়ত তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন অথবা তাহার আরব্ধ সওয়াব বা গনীমত সহ তাহাকে সেই ঘরে ফিরাইয়া দিবেন যেই ঘর হইতে সে বাহির হইয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 আহত হওয়ার ফযীলত

📄 আহত হওয়ার ফযীলত


হাদীস নং ৪০ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুসলমানের শরীরে যে ক্ষত আল্লাহর পথে সৃষ্টি হয় তাহা কিয়ামতের দিন ঐ রকম হইবে যেমনটি আঘাত প্রাপ্ত হইবার সময় ছিল। তাহা হইতে রক্ত প্রবাহিত হইতে থাকিবে, রং রক্তের হইবে কিন্তু ঘ্রাণ হইবে মিশকের।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية