📘 কিতাবুল জিহাদ 📄 বান্দার পাপরাশি ঝরিয়া পড়ে

📄 বান্দার পাপরাশি ঝরিয়া পড়ে


হাদীস নং ৩৫ - হযরত সালমান (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর পথে বান্দার হৃদ কম্পন উপস্থিত হয় তখন তাহার পাপরাশি এমনভাবে ঝরিয়া পড়ে যেমন খেজুরের শুষ্ক কাঁদি ঝরিয়া পড়ে। তিনি নামাযের ব্যাপারেও অনুরূপ বলিয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 সদকা হইতে উত্তম

📄 সদকা হইতে উত্তম


হাদীস নং ৩৬ - সাঈদ ইবনে আবু হেলাল হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা জানিয়াছি যে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) এত পরিমান সদকা করিলেন যে, সবাই আশ্চর্যান্বিত হইয়া গেল অবশেষে তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচিত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কি আব্দুর রহমান বিন আউফের সদকার কারনে আশ্চর্যান্বিত হইতেছ ? তাহারা বলিলেন, জ্বি হাঁ ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, একজন নিঃস্ব মুহাজির যে নিজের চাবুকটি মাত্র লইয়া আল্লাহর পথে বাহির হয় তাহার বৈকালিক অভিযান ও ইবনে আউফের সদকা হইতে উত্তম।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা

📄 আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা


হাদীস নং ৩৭- হযরত আবু হুরাইরা (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, আল্লাহর পথে জিহাদকারী যাবৎ না সে জিহাদ থেকে প্রত্যাবর্তন করে ঐ ইবাদতকারী রোযাদারের ন্যায় যে বিরামহীন রোযা রাখে ও ইবাদত করে।

📘 কিতাবুল জিহাদ 📄 রং রক্তের ঘ্রান মিশকের

📄 রং রক্তের ঘ্রান মিশকের


হাদীস নং ৩৮ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঐ সত্তার কসম যাহার হাতে মুহাম্মাদের প্রাণ! ঐ ব্যক্তি যে আল্লাহর পথে যখম হয় এবং আল্লাহতায়ালাই ভালো জানেন কে আল্লাহর পথে জখম হইল- সে কিয়ামতের দিন জখম অবস্থাতেই উত্থিত হইবে। রং রক্তের হইবে কিন্তু ঘ্রাণ হইবে মিশকের।

ফন্ট সাইজ
15px
17px