📘 কিতাবুল জিহাদ 📄 যাহার পা আল্লাহর পথে ধুলায় ধৃসরিত হয়

📄 যাহার পা আল্লাহর পথে ধুলায় ধৃসরিত হয়


হাদীস নং ৩২- আবু মুছাব্বাহ আল হিমসী বলেন, আমরা গ্রীষ্মকালিন যুদ্ধাভিযানে রোমের ভূখন্ডে চলিতেছিলাম। বাহিনীর সেনাপতি ছিলেন মালেক বিন আব্দুল্লাহ আল খাছআমী। তিনি জাবের বিন আব্দুল্লাহ (রাযিঃ) এর পাশ দিয়া যাইবার সময় দেখিলেন, তিনি তাহার খচ্চরটি টানিয়া নিয়া চলিয়াছেন। ইহা দেখিয়া তিনি বলিলেন, হে আবু আব্দুল্লাহ! আরোহন করুন, আল্লাহ আপনাকে আরোহন করিবার সামর্থ দিয়াছেন। জাবের (রাযিঃ) উত্তরে বলিলেন, আমি আমার বাহনটিকে বিশ্রাম দিতেছি যাহাতে আমার সহযাত্রীদের মুখাপেক্ষী না হইয়া পড়ি এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যাহার পদযুগল আল্লাহর পথে ধূলি ধূসরিত হয় আল্লাহতায়ালা তাহাকে আগুনের জন্য হারাম করিয়া দেন। তাহার এই কথা মালেক (রাযিঃ) এর খুব পছন্দ হইল। তিনি গলার আওয়াজ শোনা যায় এত দূর অগ্রগামী হইলেন অতঃপর জাবের (রাযিঃ) কে লক্ষ করিয়া জোরে চিৎকার করিয়া বলিলেন, হে আবু আব্দুল্লাহ! আপনি আরোহন করুন, আল্লাহ আপনাকে বাহন দিয়াছেন। জাবের (রাযিঃ) তাহার উদ্দেশ্য বুঝিতে পারিলেন তখন তিনিও চিৎকার করিয়া বলিলেন, আমি আমার বাহনকে বিশ্রাম দিতেছি যাহাতে আমি সহ যাত্রীদের মুখাপেক্ষী না হইয়া পড়ি এবং আমি রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যাহার পদযুগল আল্লাহর পথে ধূলায় ধূসরিত হয় আল্লাহতায়ালা তাহাকে আগুনের জন্য হারাম করিয়া দেন। তাহার এই কথা শুনিয়া যোদ্ধাগণ স্ব স্ব বাহন হইতে লাফাইয়া লাফাইয়া নামিতে লাগিলেন (বর্ণনাকারী বলেন) আমি সেই দিন অপেক্ষা অধিক পদাতিক আর কখনও দিন দেখি নাই।

📘 কিতাবুল জিহাদ 📄 যে পা জাহান্নামের জন্য হারাম

📄 যে পা জাহান্নামের জন্য হারাম


হাদীস নং ৩৩ - আবু মুছাব্বাহ বলেন, আমরা এক অভিযানে মালেক বিন আব্দুল্লাহ খাছআমীর সাথে রোমের ভূখন্ডে চলিতে ছিলাম। এক ব্যক্তি সহযাত্রীদের চেয়ে অগ্রগামী হইলেন এবং তাহার বাহনের পিঠ হইতে অবতরণ করিয়া বাহনটিকে টানিয়া নিয়া চলিলেন। মালেক তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আবু আব্দুল্লাহ! আপনি আরোহন করিতেছেন না কেন? তিনি উত্তরে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যাহার পদযুগল দিনের কিছু সময় আল্লাহর পথে ধূলায় ধূসরিত হয় আল্লাহতায়ালা সেই পদযুগলকে আগুনের জন্য হারাম করিয়া দেন এবং আমি আমার বাহনকে বিশ্রাম দিতেছি যাতে আমি সহ যাত্রীদের মুখাপেক্ষী না হইয়া পড়ি। আবূ মুছাব্বাহ বলেন, ইহা শুনিয়া লোকেরা বাহন হইতে নামিয়া গেল এবং সেই দিন অপেক্ষা অধিক অবতরনকারী আমি আর কোন দিন দেখি নাই।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথের ভিন্ন মর্যাদা

📄 আল্লাহর পথের ভিন্ন মর্যাদা


হাদীস নং ৩৪ - মাছরুক হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, বান্দার প্রার্থনা মঞ্জুর হইবার জন্য সিজদাবনত থাকার চেয়ে অধিক উপযুক্ত অবস্থা আর নাই তবে আল্লাহর পথে থাকিলে তাহা ভিন্ন কথা।

📘 কিতাবুল জিহাদ 📄 বান্দার পাপরাশি ঝরিয়া পড়ে

📄 বান্দার পাপরাশি ঝরিয়া পড়ে


হাদীস নং ৩৫ - হযরত সালমান (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর পথে বান্দার হৃদ কম্পন উপস্থিত হয় তখন তাহার পাপরাশি এমনভাবে ঝরিয়া পড়ে যেমন খেজুরের শুষ্ক কাঁদি ঝরিয়া পড়ে। তিনি নামাযের ব্যাপারেও অনুরূপ বলিয়াছেন।

ফন্ট সাইজ
15px
17px