📄 বারবার দুনিয়ায় ফিরিয়া আসার আগ্রহ
হাদীস নং ২৮ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জান্নাতে প্রবেশকারী কোন ব্যক্তিই ইহা পছন্দ করিবে না যে, সে পুনরায় পৃথিবীতে ফিরিয়া আসিবে এবং দুনিয়ার সকল বস্তু সামগ্রী লাভ করিবে কিন্তু শহীদ, এই কামনা করিবে যে, দশবার দুনিয়ায় ফিরিয়া আসিবে ও (প্রতিবার) নিহত হইবে।
📄 আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির ফযীলত
হাদীস নং ২৯ - নুমান ইবনে বাশীর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি যাবৎ না সে জিহাদ হইতে প্রত্যাবর্তন করে ঐ লোকের ন্যায় যে দিন ভর রোযা রাখে ও রাত ভর নামায পড়ে।
📄 আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের আগুন একত্রিত হইবে না
হাদীস নং ৩০ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোন মুসলিম বান্দার নাসারন্দ্রে আল্লাহর পথের ধূলা ও জাহান্নামের আগুন কখনো একত্রিত হইবে না।
📄 মুজাহিদের ঘোড়ার ফযীলত
হাদীস নং ৩১ - মুয়ায ইবনে জাবাল (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ফরয নামাযের পরে জিহাদ ফি সাবীলিল্লাহর মত এমন কোন আমলে কোন চেহারা বিবর্ণ হয় নাই ও কোন পা ধূলি ধূসরিত হয় নাই যাহার মাধ্যমে জান্নাতের মর্যাদাসমূহ লাভের প্রত্যাশা করা যায় এবং বান্দার মিযানের পাল্লাকে কোন কিছুই এমন ভারী করেনা যেমন তাহার ঘোড়া, যাহা আল্লাহর পথে মরিয়াছে বা যাহাতে সে আল্লাহর পথে কাহাকেও আরোহন করাইয়াছে।