📄 পৃথিবী আলোকিত হইয়া যাইত
হাদীস নং ২৪- হাসসান ইবনে অত্মিয়্যাহ হইতে বর্ণিত তিনি বলেন, সাঈদ ইবনে আমের বলিয়াছেন: অপরুপা কল্যানময়ীদের মধ্য হইতে কোন এক কল্যানময়ী যদি আসমান হইতে উঁকি দিত তাহা হইলে তাহার আলোকে পুরো পৃথিবী আলোকময় হইয়া যাইত এবং তাহার চেহারার ঔজ্জল্য চাঁদ সূর্যকে নিস্প্রভ করিয়া দিত। তাহার পরিধেয় ওড়নাটি দুনিয়া ও তাহার মধ্যস্থ সকল কিছু হইতে উত্তম। তিনি তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া বলিলেন, খোদার কুসম তাঁহাদের জন্য তোমাকে পরিত্যাগ করা যায় কিন্তু তোমার জন্য তাদিগকে পরিত্যাগ করা যায় না।
📄 শহীদের প্রাসাদ
হাদীস নং ২৫ - আওযায়ী হইতে বর্ণিত, মুত্তালিব ইবনে হানতাব বলেন, শহীদের জন্য এমন একটি বালাখানা হইবে যাহা ছানআ এবং জাবিয়ার মধ্যবর্তী দূরত্বের সমপরিমান প্রশস্ত হইবে। ইহার উপরের অংশ হইবে মুক্তা ও ইয়াকুত পাথরের এবং ইহার ভিতরটা মেসক ও কাফুরে পরিপূর্ণ থাকিবে। তিনি বলেন, অতঃপর ফেরেশতাগণ তাঁহার পালনকর্তার পক্ষ হইতে হাদিয়া লইয়া তাহার নিকটে আগমন করিবেন এবং ইহারা প্রস্থান করিবার পূর্বেই অন্য দরজা দিয়া অপর একদল ফেরেশতা তাহার পালনকর্তার পক্ষ হইতে হাদিয়া লইয়া আগমন করিবেন।
📄 দুনিয়ায় ফিরিয়া আসার আকাঙ্খা
হাদীস নং ২৬ আনাস বিন মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণ নির্ধারিত রহিয়াছে সে যখন মৃত্যু বরন করে তখন তাহাকে দুনিয়া ও দুনিয়াস্থ সকল কিছু প্রদান করিলেও সে দুনিয়ায় ফিরিয়া আসিতে আগ্রহী হইবেনা কিন্তু শহীদ শাহাদাতের মর্যাদা অবলোকন করিয়া পুনরায় শহীদ হইবার জন্য দুনিয়ায় আসিবার তামান্না করিবে।
📄 আল্লাহর পথের কোন ক্ষুদ্র বাহিনী হইতেও পিছনে থাকিতাম না
হাদীস নং ২৭ আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি এই ব্যাপারটি না হইত যে আমার উম্মতের জন্য (অথবা বলিয়াছেন, মানুষের জন্য) কষ্টের ব্যাপার হইয়া দাড়াইবে, তাহা হইলে আমি আল্লাহর পথে বাহির হওয়া কোন ক্ষুদ্র বাহিনী হইতেও পিছনে থাকিতাম না। কিন্তু আমি সকলের জন্য বাহনের ব্যবস্থা করিতে পারিনা এবং তাহারাও নিজেদের বাহন যোগাড় করিতে পারেনা। অথচ আমি জিহাদে বাহির হইলে তাহাদের জন্য থাকিয়া যাওয়া অত্যন্ত কষ্টের ব্যাপার হইয়া দাড়ায়। খোদার কসম! আমার তো ইহাই পছন্দ যে, আল্লাহর পথে লড়াই করি এবং নিহত হই, পুনরায় জীবিত হইয়া নিহত হই অতঃপর পুনরায় জীবিত হইয়া নিহত হই।