📘 কিতাবুল জিহাদ 📄 জান্নাতের রমনী

📄 জান্নাতের রমনী


হাদীস নং ২৩ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর পথে দিনের প্রথমার্ধে বাহির হওয়া বা শেষার্ধে বাহির হওয়া দুনিয়া ও তাহার মধ্যস্থ সব কিছু হইতে উত্তম। তোমাদের কাহারও একটি ধনুক পরিমান জান্নাতের স্থান দুনিয়া ও তাহার মধ্যস্থ সব কিছু হইতে উত্তম যদি জান্নাতের কোন একজন রমনী দুনিয়ার প্রতি উঁকি দেয় তাহা হইলে এতদুভয়ের মধ্যবর্তী স্থান আলোকিত হইয়া যাইবে এবং পুরো ভূমি সুগন্ধে ভরিয়া যাইবে। (খোদার কসম!) তাহার ওড়না দুনিয়া ও ইহার মধ্যস্থ সবকিছু হইতে উত্তম।

📘 কিতাবুল জিহাদ 📄 পৃথিবী আলোকিত হইয়া যাইত

📄 পৃথিবী আলোকিত হইয়া যাইত


হাদীস নং ২৪- হাসসান ইবনে অত্মিয়‍্যাহ হইতে বর্ণিত তিনি বলেন, সাঈদ ইবনে আমের বলিয়াছেন: অপরুপা কল্যানময়ীদের মধ্য হইতে কোন এক কল্যানময়ী যদি আসমান হইতে উঁকি দিত তাহা হইলে তাহার আলোকে পুরো পৃথিবী আলোকময় হইয়া যাইত এবং তাহার চেহারার ঔজ্জল্য চাঁদ সূর্যকে নিস্প্রভ করিয়া দিত। তাহার পরিধেয় ওড়নাটি দুনিয়া ও তাহার মধ্যস্থ সকল কিছু হইতে উত্তম। তিনি তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া বলিলেন, খোদার কুসম তাঁহাদের জন্য তোমাকে পরিত্যাগ করা যায় কিন্তু তোমার জন্য তাদিগকে পরিত্যাগ করা যায় না।

📘 কিতাবুল জিহাদ 📄 শহীদের প্রাসাদ

📄 শহীদের প্রাসাদ


হাদীস নং ২৫ - আওযায়ী হইতে বর্ণিত, মুত্তালিব ইবনে হানতাব বলেন, শহীদের জন্য এমন একটি বালাখানা হইবে যাহা ছানআ এবং জাবিয়ার মধ্যবর্তী দূরত্বের সমপরিমান প্রশস্ত হইবে। ইহার উপরের অংশ হইবে মুক্তা ও ইয়াকুত পাথরের এবং ইহার ভিতরটা মেসক ও কাফুরে পরিপূর্ণ থাকিবে। তিনি বলেন, অতঃপর ফেরেশতাগণ তাঁহার পালনকর্তার পক্ষ হইতে হাদিয়া লইয়া তাহার নিকটে আগমন করিবেন এবং ইহারা প্রস্থান করিবার পূর্বেই অন্য দরজা দিয়া অপর একদল ফেরেশতা তাহার পালনকর্তার পক্ষ হইতে হাদিয়া লইয়া আগমন করিবেন।

📘 কিতাবুল জিহাদ 📄 দুনিয়ায় ফিরিয়া আসার আকাঙ্খা

📄 দুনিয়ায় ফিরিয়া আসার আকাঙ্খা


হাদীস নং ২৬ আনাস বিন মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণ নির্ধারিত রহিয়াছে সে যখন মৃত্যু বরন করে তখন তাহাকে দুনিয়া ও দুনিয়াস্থ সকল কিছু প্রদান করিলেও সে দুনিয়ায় ফিরিয়া আসিতে আগ্রহী হইবেনা কিন্তু শহীদ শাহাদাতের মর্যাদা অবলোকন করিয়া পুনরায় শহীদ হইবার জন্য দুনিয়ায় আসিবার তামান্না করিবে।

ফন্ট সাইজ
15px
17px