📘 কিতাবুল জিহাদ 📄 মুজাহিদের দৃষ্টান্ত

📄 মুজাহিদের দৃষ্টান্ত


হাদীস নং ১১- আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহর পথে জিহাদকারী-এবং আল্লাহই ভাল জানেন কে তাহার পথে জিহাদ করে- ঐ রোযাদার ব্যক্তির ন্যায় যে বিনয় ও নম্রতার সহিত দণ্ডায়মান, রুকুকারী ও সিজদাকারী।

📘 কিতাবুল জিহাদ 📄 ইবাদাতে কাহাকেও শরীক করিবে না

📄 ইবাদাতে কাহাকেও শরীক করিবে না


হাদীস নং ১২ - ত্বাউস বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি বহু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হই যাহাতে আমার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি এবং আমি ইহাও পছন্দ করি যে, লোকে আমার অবস্থান দেখুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন উত্তর দিলেন না অবশেষে এ আয়াত অবতীর্ণ হইল। সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎ কর্ম করে ও তাহার প্রতি পালকের ইবাদতে কাহাকেও শরীক না করে। (কাহফ, ১১০)

📘 কিতাবুল জিহাদ 📄 মুজাহিদের ফযীলত

📄 মুজাহিদের ফযীলত


হাদীস নং ১৩ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর পথে জিহাদকারী ঐ ব্যক্তির ন্যায় যে রোযা রাখে এবং দিন রাতের মুহূর্তগুলিতে আল্লাহ তায়ালার আয়াতসমূহ নিয়া এই খুঁটির মত দণ্ডায়মান থাকে।

📘 কিতাবুল জিহাদ 📄 ভোরে যাত্রার ফযীলত

📄 ভোরে যাত্রার ফযীলত


হাদীস নং ১৪- হাসান (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী প্রেরণ করিলেন যাহাতে আব্দুল্লাহ বিন রাওয়াহাও ছিলেন। বাহিনী ভোরে রওয়ানা হইয়া গেল। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাযে উপস্থিত হইবার জন্য থাকিয়া গেলেন। (তখন রাসূলুল্লাহ) বলিলেন, ঐ সত্ত্বার কসম যাহার হাতে আমার প্রাণ যদি তুমি জমিনের সকল কিছু আল্লাহর পথে ব্যয় করিয়া ফেল তবুও তাহাদের ভোরের যাত্রার মর্যাদা লাভ করিতে পারিবে না।

ফন্ট সাইজ
15px
17px