📄 আল্লাহ মুমিনের জীবন ও সম্পদ ক্রয় করিয়াছেন
হাদীস নং ৪ - ক্বাতাদাহ হইতে বর্নিত তিনি এই আয়াতটি তেলাওয়াত করিলেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়ে। অতঃপর বলিলেন, আল্লাহ তায়ালা তাহাদের সহিত ব্যবসা করিয়াছেন এবং তাহাদিগকে উচ্চমূল্য প্রদান করিয়াছেন।
📄 যুদ্ধ যাত্রার পূর্বে নেক আমল করা
হাদীস নং ৫- আবুদ্দারদা (রাযিঃ) বলিয়াছেন, যুদ্ধ যাত্রার পূর্বে নেক আমল কর, কেননা তোমরা কেবল তোমাদের আমলসমূহের মাধ্যমেই লড়াই করিয়া থাক।
📄 আল্লাহর পথে নিহত হওয়া
হাদীস নং ৬- আবুদ্দারদা (রাযিঃ) বলিয়াছেন, আল্লাহর পথে নিহত হওয়া ময়লাসমূহকে ধুইয়া ফেলে এবং নিহত হওয়া দুই ধরনের, মোচনকারী ও দরজা বুলন্দকারী।
📄 পরিচ্ছন্ন শহীদ
হাদীস নং ৭-উতবা ইবনে আবদিস সুলামী (রাযিঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিহত তিন ধরনের।
(প্রথমত) মুমিন ব্যক্তি যে আল্লাহর পথে জান মাল দিয়া জিহাদ করিয়াছে। যখন সে শত্রুর মুখোমুখি হইয়াছে তখন তাহার সহিত লড়াই করিয়াছে এবং নিহত হইয়াছে। ইনি হইলেন পরিচ্ছন্ন শহীদ। ইনি আরশের নীচে আল্লাহ তায়ালার বিশেষ তাবুতে অবস্থান করিবেন।
(দ্বিতীয়ত) মুমিন ব্যক্তি যে কিছু পাপ ও বিচ্যুতি আহরণ করিয়াছে অপরদিকে আল্লাহর পথে জান মাল দিয়া জিহাদও করিয়াছে এমনকি যখন শত্রুর মুখোমুখি হইয়াছে তখন লড়াই করিয়া নিহত হইয়াছে। তো সেই তরবারিটি হইল পবিত্রকারী, তাহার পাপরাশি ও বিচ্যুতিসমূহকে মুছিয়া দিয়াছে। নিঃসন্দেহে তরবারী বিচ্যুতিসমূহের জন্য মোচনকারী। এই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়া প্রবেশ করিতে চায় সেই দরজা দিয়াই তাহাকে প্রবেশ করানো হইবে।
(তৃতীয়ত) মুনাফিক ব্যক্তি, যে জান মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করিয়াছে যখন সে শত্রুর মুখোমুখি হইয়াছে তখন লড়াই করিয়াছে এবং নিহত হইয়াছে। এই ব্যক্তি কিন্তু জাহান্নামী হইবে কেননা তরবারী নিফাক মোচনকারী নহে।