📘 কিতাবুল ঈমান 📄 আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রভাব

📄 আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রভাব


ঙ। আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রভাব: আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনার বেশ কিছু প্রভাব রয়েছে। নিচে কিছু প্রভাব উল্লেখ করা হলো:
১। বান্দার প্রতি আল্লাহর বিশেষ মনোযোগ, অনুগ্রহ ও পূর্ণ রহমাত সম্পর্কে জ্ঞানলাভ। কেননা, আল্লাহ তা'আলা প্রত্যেক ক্বওম বা জাতির জন্য একটি করে কিতাব নাযিল করেছেন। যার মাধ্যমে তিনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই কিতাবের দ্বারাই তাদের উভয় জাগতিক কল্যাণ অর্জিত হবে।
২। শরী'আত প্রবর্তনে আল্লাহর হিকমাত সম্পর্কে জ্ঞানার্জন। কেননা, আল্লাহ তা'আলা প্রত্যেক জাতির জন্য তাদের অবস্থা ও ব্যক্তি চরিত্রের উপযোগী শরী'আত প্রবর্তন করেছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, لِكُلِّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا [المائدة : ٤٨] আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। সূরা আল মায়িদা ৫:৪৮।
৩। আসমানী কিতাব নাযিলের ক্ষেত্রে আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা, এ সকল কিতাব দুনিয়া ও আখিরাতে আলো এবং পথ নির্দেশক। সঙ্গত কারণেই এ বড় নিয়ামতের জন্য আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করতে হবে।

ফন্ট সাইজ
15px
17px