📄 তাখারুজ মিনাল মীরাছ
তাখারুজ (التخارج) হলো: ওয়ারিছগণ পরস্পরে মিলিত হয়ে মীমাংসার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ পরিত্যক্ত সম্পত্তি বা অন্যকোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একজনকে মীরাছ থেকে বাদ দেওয়া। এই ধরনের কার্যক্রম বৈধ হবে যদি ওয়ারিছগণ সকলেই সন্তুষ্ট থাকে।
তাখারুজের ক্ষেত্রে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের পদ্ধতি:
তাখারুজের ক্ষেত্রে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের অনেকগুলো পদ্ধতি আছে, যেমনটি নিম্নে বর্ণিত হলো:
১. কোনো একজন ওয়ারিছ স্বীয় প্রাপ্য অংশ অন্যজনকে দিয়ে মীরাছ থেকে বের হয়ে আসা সংশ্লিষ্ট ওয়ারিছের ব্যক্তিগত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে। ফলে বিনিময়ের অর্থ পরিত্যক্ত সম্পত্তির প্রাপ্য অংশের স্থলাভিষিক্ত হয়ে যাবে।
উদাহরণ: কোনো মহিলা স্বামী ও দুইজন আপন ভাইকে রেখে মৃত্যুবরণ করল। এখন কোনো একজন আপন ভাই নির্দিষ্ট পরিমাণ ব্যক্তিগত অর্থের বিনিময়ে উক্ত স্বামীকে মীরাছের ভাগ থেকে বাদ দিয়ে দিল। তাহলে মাসআলা গঠিত হবে ৪ দ্বারা: স্বামী পাবে অর্ধেক, যার পরিমাণ ২, আর অবশিষ্ট সম্পত্তি দুই ভাই পাবে, যার পরিমাণ ২। এখন স্বামীর ২ ভাগ সম্পত্তি চুক্তিকারী ভাইয়ের প্রাপ্য অংশ ১ ভাগের সাথে মিলিত হয়ে তার মোট প্রাপ্য অংশ হবে ৩ ভাগ।
২. কোনো একজন ওয়ারিছ স্বীয় প্রাপ্য অংশের ভাগ অন্যান্য ওয়ারিছদের জন্য ছেড়ে দিয়ে আসা পরিত্যক্ত সম্পত্তি ব্যতীত অন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, যেই অর্থ অন্যান্য ওয়ারিছগণ তাকে পরিশোধ করেছে তাদের প্রাপ্য অংশের আনুপাতিক হারে। ফলে পরিত্যক্ত সম্পত্তি অন্যান্য ওয়ারিছদের জন্য ধার্য হয়ে যাবে, আর মাসআলা গঠিত হবে উক্ত ব্যক্তিকে ওয়ারিছদের তালিকা থেকে বাদ দিয়ে।
৩. কোনো একজন ওয়ারিছের স্বীয় প্রাপ্য অংশের ভাগ থেকে বের হয়ে আসা ঐ সম্পত্তির বিনিময়ে, যা তাকে অন্যান্য সকল ওয়ারিছ সমপরিমাণ অর্থ ব্যয় করে পরিশোধ করেছে পরিত্যক্ত সম্পত্তি ছাড়া অন্যকোনো অর্থ দ্বারা, তাহলে পরিত্যক্ত সম্পত্তির যেই পরিমাণ অংশের ব্যাপারে চুক্তি হয়েছে, ঐ নির্দিষ্ট পরিমাণ অংশ সকল ওয়ারিছের মধ্যে সমানভাবে বণ্টিত হবে।
উদাহরণ: কোনো মহিলা স্বামী, একজন পুত্র ও একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল। এখন কন্যা ও পুত্র উভয়েই স্বামীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সমান দুই ভাগে অর্ধেক অর্ধেক করে পরিশোধ করে দিল, তাহলে স্বামীর এক চতুর্থাংশ পুত্র ও কন্যা উভয়েই সমান দুই ভাগে অর্ধেক অর্ধেক করে পাবে।
৪. কোনো একজন ওয়ারিছের স্বীয় প্রাপ্য অংশ অন্যান্য ওয়ারিছের জন্য রেখে বের হয়ে আসা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে, যেই অর্থ অন্য ওয়ারিছগণ তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে পরিশোধ করেছে, তাহলে বের হয়ে যাওয়া ব্যক্তির ভাগ অন্য ওয়ারিছদের মধ্যে তাদের প্রাপ্য অংশের আনুপাতিক হারে বণ্টিত হবে।