📘 খোলাফায়ে রাশেদীনের ৬০০ শিক্ষণীয় ঘটনাবলী > 📄 মানুষের কান্না

📄 মানুষের কান্না


আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর দূত যখনই বসরারতে এসে পৌঁছতেন তখন লোকজন আনন্দের তাঁর দিকে দ্রুত ছুটে আসত। কারণ তারা জানত যে, ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর দূত কোনো না কোনো সুসংবাদ দিবে অথবা ভালো নির্দেশ দিবে অথবা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিবে।
এসব নিশ্চয়তার কারণেই তারা দ্রুততার সাথে মসজিদে এসে উপস্থিত হতো এবং দূত আমীরুল মুমিনীন এর চিঠি পাঠ করে শেষ করা পর্যন্ত তারা বসে থাকত।
একইভাবে একদিন দূত এসে উপস্থিত হলো। পূর্বের ন্যায় এবারও তারা ছুটে আসল লোকজনের সুসংবাদের আশায়, কিন্তু না, তারা দেখছিলেন স্বয়ং দূত কাঁদছে।
উপস্থিত লোকেরা তাকে কান্নার কারণ জিজ্ঞেস করল।
সে বলল, আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয মারা গেছেন।
এতে উপস্থিত লোকদের মাঝে কান্নার রোল পড়ে গেল। তারা কাঁদতে কাঁদতে মসজিদে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করার পর সকলের সম্মুখে দূত আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহ)-এর মৃত্যুর কথা ঘোষণা করল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00